ইউজার লগইন

কর্মফল

আমি পুরনো রাজাদের মত একদিন
ঠিক ঠিক বাঘের সন্ধানে চলে যাব
নিজের ছায়ার সাথে খুব রাতে
ব্যক্তিগত খেলা ছিল, ঢলাঢলি
কুশল জিজ্ঞাসার মত সম্পর্ক ছিল
আমার নিজের সাথে। ঘুমের
মধ্যে কে যেন কেটে নিয়ে গেছে
আঙ্গুলের নখ। আপাত করুণায় ভরেছে
মন, আপাত লালিত্যে ক্ষয়ে যাচ্ছে
বাসনার ধার। বৃত্তিহীন। ফলত ঊষার
মত থেমে আছি, যেন এ-ই চিরদিন
যেকোন প্রত্যুষে আমি ঠিক ঠিক পেয়ে
যাব বাঘের পায়ের ছাপ। আমার
যে কোন শর খুঁজে পাবে নিশানা
নিয়তি কর্মফল

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন
১

মীর's picture


আপনার কবিতাটি বাইরে থেকেই পুরোটা পড়া যায়। তাও ভেতরে এসে বলে যাচ্ছি, দারুণ লিখেছেন ব্রাদার! Smile

২

শর্মি's picture


চমৎকার!

৩

চাঁদবেনে's picture


ধন্যবাদ

৪

নিশ্চুপ প্রকৃতি's picture


অসাধারন...। Batting Eyelashes

৫

শওকত মাসুম's picture


দারুণ

৬

জ্যোতি's picture


দারুণ

৭

টুটুল's picture


সেইরম Smile

৮

তানবীরা's picture


সবাই যখন বলছে দারুন তাহলে নিশ্চয়..................।। আমার মাথার ওপর দিয়ে গেলো Big smile

৯

চাঁদবেনে's picture


হাহা...আমারো তাই মনে হচ্ছে...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.