ইউজার লগইন

একটি দীর্ঘশ্বাস- শুধুই একটি দীর্ঘশ্বাস এনেছি আমার সমস্ত পার্থিব জীবনের বিনিময়ে

বয়স বাড়ছে - মনটা বোধহয় আগের মত আর সজীব নেই - পথ চলতি তরুণদের দিকে তাকালে কিছুটা ঈর্ষাই যেন বোধ করি ইদানিং - চিরশত্রু মেদ শরীরে অনুপ্রবেশ করেছে - তিন দশকের গল্প শেষ - স্বাভাবিক নিয়মে চললে আর বাকি দু'দশক - আশা করি নিয়মের ব্যতিক্রম হবে - সময়টা এত দীর্ঘ হবে না - মাঝেই মাঝেই পিছু ফিরে দেখি - মনে আশা - ফেলে আসা পথে ভালো কিছু কাজ কি দেখা যায় - ক্ষুদ্র বিন্দুসম হোক তবু এমন কোনো কিছু যার প্রতিদান স্রষ্টার কাছে প্রত্যাশা করতে পারি - বৃথা অন্বেষণ - কিঞ্চিতকর একটি আকরও আমি সংগ্রহ করে আসিনি - শুধু বয়সে বড় হলাম - মনের দিক থেকে - কর্মের দিক থেকে রয়ে গেছি শূন্য পাত্র - আমি বহু হাত ছুঁয়েছি - সম্পর্কের বহু মাত্রিক সমীকরণে নিত্যনতুন সহগের ভূমিকায় নেমেছি - প্রাপ্তি হয়ত নগণ্য - তবু এই ছিল জীবনের ধারা - এই ধারাতেই হাঁটছি এখনো - 'আজরাইল' নামের সেই প্রিয় মুখ ধারে কাছেই আছেন জানি - কিন্তু তিনি কতটা সময় নেবেন তা শুধু নিয়তিই জানেন - তারপরে অন্তিম যাত্রা - অলক্ষ্যের পথে - শবাধারে শুয়ে পড়ব - বুজে যাবে দুই চোখ - পার্থিব কাহিনীটা শেষ হবে - ওই মুহূর্ত টা নিয়ে আমি মাঝে মাঝেই ভাবি - অন্ধকার ঘরটা কেমন হবে - খুব কষ্টকর ? - তিনটি প্রশ্ন অপেক্ষা করছে - একটির উত্তরও জানা নেই - ব্যর্থতা ক্ষমা পাবে না - শুরু হবে শাস্তিপর্ব - দুর্ভাগ্য আমার - ধর্মগ্রন্থ আমার হয়ে সাক্ষ্য দেবে না - পুণ্যকর্ম নেই - এক্ষেত্রেও তাই আমাকে নিরাশ হতে হবে - কি অদ্ভুত যন্ত্রণার হবে ওই মুহূর্তগুলো - আচ্ছা এমন কি হতে পারে না - আমি নাহয় নিতান্তই অপরাধী - দুর্মুখ - কিন্তু এই যে পৃথিবীতে কাটিয়ে যাচ্ছি একটি জীবন - কত মানুষের কাছে এসেছি - ভুল করে তাদের কোনো একটি হৃদয় ও কি আমি স্পর্শ করিনি (নাকি সবই আমার দুরাশা) - সেই একটি হৃদয় - জানিনা না কোন সে জন - প্রাসাদে নাকি পর্ণকুটিরে তার বাস - তার হাতে মাদুলি নাকি তসবি জানা নেই আমার - তবু ভাবতে ভালো লাগে - আমার শবাধারে সেই অচেনা শুভার্থীর ঐকান্তিক কামনা জড়িয়ে রইবে - হয়ত শত ব্যস্ততার ভীড়েও একটি দীর্ঘশ্বাস সে ফেলবে আমার জন্য - আমার শাস্তি জর্জরিত শরীরের কাছে বিধাতা যদি জানতে চান - কি এনেছি পৃথিবী থেকে - নির্দ্বিধায় বলব - একটি দীর্ঘশ্বাস- শুধুই একটি দীর্ঘশ্বাস এনেছি আমার সমস্ত পার্থিব জীবনের বিনিময়ে - সত্যিই আছে কি তেমন একটি মানুষ - ভাই - বন্ধু - প্রেয়সী অথবা পড়শীর বেশে - আমার জন্য যার হৃদয়ে আছে অমূল্য সেই দীর্ঘশ্বাস - নাকি দিবাস্বপ্ন দেখছি আমি

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন
১

রন's picture


জীবনের লেখা ভাল লেগেছে!

২

মীর's picture


আপনার লেখাগুলো বক্স বক্স হয়ে যায় কেন? রিচ টেক্সট মোড ডিজাবল করেন্না?
যাক্ লেখা ভালো লেগেছে। লাইকিট!

৩

নিভৃত স্বপ্নচারী's picture


এত হতাশ কেন জীবন নিয়ে ! সামনের সময়টাকে সুন্দর করার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক আনন্দময়। যারা আপনার চেয়েও কষ্টে দিন কাটাচ্ছে, তাদের কথা ভাবুন, দেখবেন নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে। ভাল থাকুন ।

৪

মৃন্ময় মিজান's picture


'মিনহা খালকনাকুম অফিহা নুয়ীদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা।'

.....লেখা বেশ ভাল লেগেছে।

৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মন কি খুব বেশি খারাপ?

৬

তানবীরা's picture


কত মানুষের কাছে এসেছি - ভুল করে তাদের কোনো একটি হৃদয় ও কি আমি স্পর্শ করিনি (নাকি সবই আমার দুরাশা) - সেই একটি হৃদয় - জানিনা না কোন সে জন - প্রাসাদে নাকি পর্ণকুটিরে তার বাস - তার হাতে মাদুলি নাকি তসবি জানা নেই আমার - তবু ভাবতে ভালো লাগে - আমার শবাধারে সেই অচেনা শুভার্থীর ঐকান্তিক কামনা জড়িয়ে রইবে - হয়ত শত ব্যস্ততার ভীড়েও একটি দীর্ঘশ্বাস সে ফেলবে আমার জন্য - আমার শাস্তি জর্জরিত শরীরের কাছে বিধাতা যদি জানতে চান - কি এনেছি পৃথিবী থেকে - নির্দ্বিধায় বলব - একটি দীর্ঘশ্বাস- শুধুই একটি দীর্ঘশ্বাস এনেছি আমার সমস্ত পার্থিব জীবনের বিনিময়ে - সত্যিই আছে কি তেমন একটি মানুষ - ভাই - বন্ধু - প্রেয়সী অথবা পড়শীর বেশে - আমার জন্য যার হৃদয়ে আছে অমূল্য সেই দীর্ঘশ্বাস - নাকি দিবাস্বপ্ন দেখছি আমি

অসাধারণ লাইনগুলো

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান আদনান's picture

নিজের সম্পর্কে

কিছু মানুষ জন্মায় - একাকিত্বের বীজমন্ত্র নিয়ে - জীবন তাদেরকে খেলায় - নাকি তারা জীবন কে নিয়ে খেলে - বোঝা দায় - সম্পর্ক - সেটা বন্ধুত্বের হোক - হোক ভালবাসার কিংবা রক্তের - তারা এড়িয়ে চলে - কিংবা কে জানে - বন্ধনে জড়ানোর যোগ্যতা হয়ত প্রকৃতি তাদের কে দেয়নি - অর্থহীন জীবন - মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা - তারপর অঘুমো বিভীষিকাময় মুহূর্ত গুলো - তবু কাউকে ডাকা নয় - ডাকার জন্য যে প্রণোদনা লাগে তারা তা হারিয়ে ফেলেছে - শুধু ভোরের প্রতীক্ষা - যদিও জানে - ভোর আসবে না - এসব মানুষের জীবনে ভোর আসেনা- আসতে নেই - প্রসারিত কোনো হাতেই এরা হাত রাখে না - বিশ্বাস এদের নড়ে গেছে শুরুতেই - যেন সিজোফ্রেনিয়ার রোগী - এক বিচিত্র জগৎ - কোনো বন্ধন নেই - ভুল হলো- একটি বন্ধন আছে - থাকে - বিধাতার সাথে - সে বন্ধনে কখনো প্রার্থনা থাকে - কখনো ঘৃণা - কখনো অসম লড়াই - আর কখনো সীমাহীন - ব্যাখ্যাতীত অভিমান (আমি হয়ত এমনই একজন )