চৌধুরী দাদা'এর ব্লগ
নিরাশাগ্রস্ত মানুষদের পরিসেবায়
মা হীন মাতৃভূমি
www.mahinmatribhumi.org/
নিরাশাগ্রস্ত মানুষদের পরিসেবায়
* আপনি কি কোন বন্ধু অথবা আত্মীয়কে জানেন যার সাহায্য প্রয়োজন?
* আপনি কি কোন ইন্টারসেক্স শিশুকে চিনেন যে নির্যাতিত হচ্ছে?
* আপনি কি বিবাহ বহির্ভূত কোন যুবতী/নারীকে চিনেন যিনি গর্ভবতী এবং একা হয়েও অসহায় শিশু/ভ্রণটির জীবন রক্ষা করতে চান ?
* এ বিষয়ে আপনার মাধ্যমে আমরা সাহায্য করতে পারি।
** কৃপা করে মা হীন মাতৃভূমির উক্ত হোম পেজটি দেখুন এবং যোগাযোগ করুন। ব্লগেও লিখতে পারেন।
মা হীন মাতৃভূমি অ্যাডমিন ডেস্ক
প্রতারণার কলম্বাস
হীরকরাজার সবুজদ্বীপে যাবনা যাবনা
ঠাকুরমার ঝুলি কক্ষোনো পড়বোনা
গোয়ালে গোরু, কুমারীত্ব লুপ্তপ্রায়
পতি পরম গুরু, রমণীর চরণতলায়৷
বাংলার বধুর মধুমাখা বুক ফাটিবে
পুরুষদের লালসায় ধর্ষিত হলেও
অকুমারীর দোষে নয়নে নীরব ভাষা
পুরুষের কৌমার্যের দাপট রীতিতে
দাসী রমণীর মুখ ফুটিবে না।।৷
ধর্মের মহিমাই মানবাত্মার উচ্চতান
আবার ধর্মই পৈশাচিকভাবে
পতিতের গলায় চাপে আসুরের পা
ইহাতে ধর্ম যন্ত্রেরই বা কী দোষ!
মাথার ওপরে ধর্মের দীর্ঘশ্বাস
আদতে শুধু প্রতারণার কলম্বাস
শকুনের মত দৃষ্টিহানা অপাঙ্গ
অন্তঃপুরে অর্থলোলুপ শরীরি-বিভঙ্গ।।।।৷