ইউজার লগইন

ঈশিতা জুলিয়া'এর ব্লগ

নিঃসঙ্গ একাকিনী

419080_372270892802684_205941982768910_1363620_884256503_n.jpg

স্বপ্নিল আঁখি দেখছে স্বপন মধুর আবিষ্টতায়,
সুখ সুখ খেলা চলছে ভীষণ মনের নির্জনতায়।
প্রফুল্ল হৃদয়, উত্তাল চিত্তে মাতাল হাওয়া বয়;
বাঁশরীর সুরে মাতোয়ারা মন, একলা পড়ে রয়।।

অভিমানের কপট আভায় বদনে মলিন ছায়া,
থরে থরে সাজানো সুখকে শুধু ধিক্কার দেয়,
ক্ষণিকেই সব ভুল ভেঙ্গে উল্লাসে ভেসে যাওয়া,
অনুতাপের সূক্ষ্ম স্পর্শে কিছুটা কাতরও হওয়া।।

মানসপটে তার স্বচ্ছ ছবি, নিষ্পাপ তার চাহনি,
এলোমেলো সব ভাবনায় সৃষ্ট কল্প-কাহিনী।
ভবিষ্যত এতো মসৃণ নয়, বন্ধুর পথের হাতছানি
বাস্তবতা ভেবে আকুল আমি নিঃসঙ্গ একাকিনী।।

আবেশমাখা স্মৃতির তরে তবু জাগে মগ্ন বিভোরতা

সাম্প্রতিক মন্তব্য

eshitajulia'র সাম্প্রতিক লেখা