ব্যানার সমালোচনাঃ- যেদিন তর্জনি'র "যাদুকরি" ইশারাতে জেগে উঠেছিলো মানুষ, মুক্তির আস্বাদে
নিজের বাংলা গেয়ান লৈয়া খুব বেশি গর্ব করনের মতন কিছু নাই, হিন্দিও শুইনা বুঝি এরম।
এই গেয়ান লৈয়াই কিছু লেখনের টেরাই দিতেছি।
হিন্দিতেঃ-
আলাদীন কি পাস এক যাদুই চেরাগ থি.............
বা
ইস গাঁও মে এক যাদুগর রেহতা হ্যাঁয়, জিনকো পাস এক যাদুই জুতা হ্যাঁয়।
বা
উন আঁখোকি যাদুই ইশারেপে ম্যাঁয় ঘায়েল হুঁয়া........
বাংলাতেঃ-
ক্রিস এঙ্গেল বা ডেভিড ব্লেইনের থেকে আমার ডেভিড কপার ফিল্ডের যাদুই বেশি ভালো লাগে।
বা
যাদুর পেন্সিল, আআহা যাদুর পেন্সিল
থাকতো যদি এমন একটা যাদুর পেন্সিল।
হিন্দিতে যতবার যাদুই লিখছি, ততবারই কইলাম যাদুই এর মিনিং বাংলায় যাদুর অর্থ লয়।
যেরাম হিন্দি শব্দগুলারে বাংলায় কইতে গেলে আমি এমনে কমু যে
আলাদীনের কাছে একটা যাদুর চেরাগ আছিলো............
বা
এই গেরামে এক যাদুকর থাকে, যার কাছে এক যাদুর জুতা রৈছে।
বা
ওই চউখের যাদুকরি ইশারায় আমি ঘায়েল হইয়া গেছিগা...........
বাংলা অহনতমাত যা পর্ছি তাতে মনে পড়েনা আইজকার [৭ই মার্চ] ব্যানারে যেমনে যাদুই শব্দডি ব্যবহার করা হইছে তেমনে ব্যবহার কর্তে।
আমি জাতীয়তাবাদী ফ্রিক না। তয় আমরা নিজেরা যখন এখঙ্কার জেনারেশনের হিন্দি মাখা বাংলিশ কথায় নাক সিটকাই, নৈলে আরজেগো ইংরিজি টোনে বাংলা উচ্ছারণ লয়া মকারি করি সেই একই টাইমে হিন্দি উচ্ছারনে যাদুই ইশারাতে মুক্তির আস্বাদে যাইগা উঠন লইয়া আমার আপত্তি রইছে।
ডিস্কেলেইমারঃ- যদি কেউ আমারে যাদুই শব্দডির একটা বাংলা উধারন দিবার পারেন [ব্যানারে যেমনে মিনিং করা হইছে অমনে] তৈলে আমি এই পোস্ট মুইছা দিমু আর ব্যানার যিনি বানাইছেন তার কাছেও মাফ চায়া লমু।






এই যাদুই শব্দ নিয়া বিকালে তুমুল তর্ক করলাম আজ। সমাধান পেলাম না।আমিও জানার অপেক্ষায় রইলাম।
কার লগে তর্ক কর্লেন? আমারে এট্টু খবর দিবার পারতেন।
আপনারে কি আমি চিনি যে খবর দেবো?নেক্সট টাইম ফুন নম্বর জানলে এসএমএস করবো।
তয় আমরা নিজেরা যখন এখঙ্কার জেনারেশনের হিন্দি মাখা বাংলিশ কথায় নাক সিঁটকাই, নৈলে আরজেগো ইংরিজি টোনে বাংলা উচ্ছারণ লয়া মকারি করি সেই একই টাইমে হিন্দি উচ্ছারনে যাদুই ইশারাতে মুক্তির আস্বাদে যাইগা উঠন লইয়া আমার আপত্তি রইছে।
এই লাইনে আইসা বেশি জটিল হৈ গ্যৈইএ গই।
যাউক্গা, আপনের বক্তব্য ধর্তে কষ্ট হয় নাই। তয় একমতও জানাইতে ইচ্ছা হৈল না। অনেস্টলি স্পিকীং ব্রাদার। ডোন্ট নো হোয়াই।
এই যে আমি বাংলার মধ্যে ইংলিশ মিশিয়ে দিলাম, এটা আমার মনোভাব প্রকাশে ব্যর্থ হয় নি কিন্তু। ঠিক যেমনভাবে আপনি জেনারেশন শব্দটা ঢুকিয়ে দিয়েছেন আপনার লাইনে।
আর ব্যানারের ক্ষেত্রে বলবো, বিরাট রকমের বানান বিভ্রাট কিংবা আপত্তিকর বক্তব্য উপস্থাপন ব্যতিরেকে, এত বিরাট পোস্ট নিয়ে ধাবিত হবার পক্ষপাতী আমি নই।
একমত মীরের সাথে । তবে আমার জানার, বোঝার আগ্রহ তৈরী হয়েছে ব্যানারটা শব্দটা দেখেই।
লেখনীর যাদুই-বাস্তবতা, লেখকের যাদুই বুনন এইরম ব্যবহার বাংলা ভাষায় বহুকাল আগেই হইছে...
সমরেশ বসু পর্যন্ত যাদুই শব্দটা ব্যবহার করছেন। ব্যঙ্গমা আর ব্যঙ্গমির গল্পে। এইটা আদৌ হিন্দি থেইকা সদ্য আমদানীকৃত কোনো এক্সপ্রেশান না। আর কবিতায় এর ব্যবহার ৭০ দশক থেইকাই শুরু হইছে...
যাদু শব্দটা আদৌ হিন্দি শব্দই না...এই শব্দ বাংলা ভাষায় আসছে ফার্সী থেইকা।
আপনার যুক্তি ঠিক আছে। যাদু ফার্সি থেকেই এসেছে। কিন্তু ভাই, কবি/সাহিত্যিকের লেখা থেকে বানানের উদাহরণ টানলে অনেক বিভ্রান্তি তৈরি হয়।
আমার কাছে ব্যানারের বাক্যটিতে ব্যাকরণগত ভুল আছে বলে মনে হয়েছে।
১। বানানটা তর্জনি নয়, তর্জনী।
তর্জনী (p. 371) [ tarjanī ] বি. হাতের বুড়ো আঙুলের পাশের আঙুল। [সং. √ তর্জ্ + অন + ঈ]।
২। তর্জনি'র > তর্জনীর (অনাবশ্যক ঊর্ধ্বকমা বাদ যাবে)
৩। "যাদু" শেষে প্রত্যয়ান্ত ই এর ব্যবহার এইক্ষেত্রে ভুল। এটা বড়জোর "যাদুর" বা "যাদুকরী" হতে পারে।
৪। ভাবগত অর্থটিও আমার কাছে পরিষ্কার নয়।
জাদু/যাদু নিয়ে বিতর্ক:
সংসদ বাংলা অভিধানে এই পেলাম - (সেখানে যাদু বলে কোন শব্দ নেই)
জাদু1 (p. 322) [ jādu1 ] বি. 1 শিশুকে স্নেহসম্বোধনবিশেষ (জাদুমণি); 2 বিদ্রূপাত্মক সম্বোধনবিশেষ, বাছাধন (না হে জাদু না, আমাকে ঠকানো সহজ নয়)। [ফা. জাদ-তু. সং. জাত]।
জাদু2 (p. 322) [ jādu2 ] বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি।
কেউ একজন কষ্ট করে বাংলা একাডেমী অভিধান থেকে শব্দের সঠিক অর্থ ও প্রয়োগ জানালে ভালো হয়।
ব্যানার কর্মীকে শুভেচ্ছা কষ্ট করে ব্যানার তৈরী করার জন্য।
বাংলা একাডেমীর নিয়ম অনুযায়ী-
অন্য ভাষা হতে আগত শব্দে "য" ব্যবহার করতে হবে।
যাদু (ভেল্কি) ফার্সি ভাষা (جادو) থেকে এসেছে।
কাজেই - ভেল্কি/ magic অর্থে "যাদু" বানান শুদ্ধ
শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার হিসেবে "জাদু"
স্নেহের সম্বোধন - "জাদু"
মনে রাখার কূটবুদ্ধি - আমাদের জাদুমণি ঋহানের আধো বোলে যেন যাদু আছে!
যাদু'র সাথে ই প্রত্যয় যোগ করলে ভুল হবে কেন? ব্যাকরণের ব্যাখ্যা কী?
যদি ব্যাকরণের ভুল না থাকে যাদুই শব্দে কোনো সমস্যা দেখিনা। ব্যানার নির্মাতা এখানে যাদুই বলতে যাদুকরী বোঝাতে চেয়েছে বলে আমার মনে হয়।
হাসান ভাই,
আমার হাতের কাছে ব্যাকরণ বই নেই। ইন্টারনেট ঘেঁটে রেফারেন্স দিতে হলে বড় মুশকিল হয়
যাক গে, আপাতত বোঝার জন্য ই প্রত্যয়ের কিছু ব্যবহার-
# বিশিষ্ট অর্থে : দামবিশিষ্ট দামি, দাগবিশিষ্ট দাগি, রাগবিশিষ্ট রাগি।
# ক্ষুদ্র অর্থে : পুঁটুলি কাঠি (ইহাদের বৃহৎ–হাঁড়া পোঁটলা কাঠ)।
# দেশীয় অর্থে : মারাঠি গুজরাটি ।
# স্বার্থে : হাস হাসি, ফাঁস ফাঁসি, লাথ লাথি, পাড় (পুকুরের) পাড়ি, কড়া কড়াই (কটাহ)।
# দিননির্দেশ অর্থে : পাঁচই ছউই সাতই আটই।
# ক্রিয়াবাচক : বাছাই যাচাই দলাই-মলাই (ঘোড়াকে) খোদাই ঢালাই ধোলাই ঢোলাই বাঁধাই পালটাই।
# পদার্থবাচক : মরাই (ধানের), মিঠাই।
# ধর্ম : বড়াই (বড়ত্ব) ।
# জোর দিয়ে কিছু বোঝাতে: সেটাই, এটাই।
আসেন দেখি আলোচ্য বাক্যে "যাদুই" এর ব্যবহার-
কেমন ইশারা? "যাদুই ইশারা"
অর্থাৎ লেখক এখানে যাদুই-কে বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন। ভুলটা এখানেই।
নেট ঘাঁটতে গিয়ে একটা ভালো আলোচনা পেলাম - রবীন্দ্রনাথের ভাবনা।
ধন্যবাদ উল্টা ভাই। কত কম জানি !
বাংলা একাডেমী অভিধানে, জাদু এবং যাদু দুটো শব্দই ম্যাজিক অর্থে ব্যবহৃত হয়েছে । আবার আদরের ক্ষেত্রেও জ, য দুটোই আছে ।
জীবনের পাতায় পাতায় ভুল, আর এইখানে সামান্য একটা "ই" এর সমস্যা সমাধান নিয়া সবার এত্ত চিন্তা?

ইস, আমি যদি এই "ই" হইতে পারতাম
২য় দফা পড়ে পরে বুঝলাম। কমেন্ট গুলো সহায়ক হয়েছে।
মন্তব্য করুন