শিরোনামহীন....
আজ অনেক দিন ধরে ভাবছি যে কিছু একটা লিখব...কিন্তু আর হয়ে উঠে না ...ব্লগে আসলেই সবার কমেন্ট আর ব্লগ পরেই সময় কেটে যায়...আবার এটাও ভাবি যে।।সবাই যদি লিখবে তো পড়ার জন্য তো কেউ থাকতে হবে. ..কমেন্ট করার ...সমালোচনার জন্য...এর মাধ্যমেই বেরিয়ে আসবে অনেক উপাদান যা হয়তো আমাদের নিজের অজান্তেই আমাদের লিখার অনেক উপাদান হয়ে উঠবে...আর এ ও সিকার করি যে ভাল মন্দ সব কমেন্টই হবে...এর মধ্য থেকে আমাদের ছেকে নিতে হবে আমাদের উপাদান , বিষয় বস্তু...প্রতিদিনই বসি লিখার জন্য কিন্তু পরে আর খুজে পাই না ... কি লিখব?...হয়তো একদিন ঠিকই পেরে যাব।।এত গুলো বিজ্ঞ আর ভাল মনের মানুষের সংস্পরশে থাকলে কিছু তো পারবো...এটা আমার বিশসাষ..সে যাই হোক এখন আর সময় নেই ।।উঠতে হবে।হয়তো ঘন্টা খানেক পর আবার বসতে পারব ।।বাসের জন্ অপেক্ষা করতে করতে এই টুকু লিখলাম...পরে আবার আসছি...বাসায় যেতে হবে...ভাল থাকুন সবাই...





ব্লগ লেখালেখিতে স্বাগতম, নীড় হারা পাখি। নিজেকে নিয়েই নাহয় আরেকটু লিখতেন, বাসের জন্য অপেক্ষাটা কোথায় করছেন, কেমন করে ব্লগে এলেন... ... এইসব ছোট ছোট বিষয়ের মধ্যেই সুন্দর লেখার উপকরণ থাকে।
হাত পা খুলে লিখতে থাকুন
মোবাইল থেকে লিখলেন কি?
হাত পা খুলে লিখতে থাকুন
আমার কি ভাগ্য দেখুনতো ...কি ভাগ্যবান আমি... আমার এই লেখাটা তে ১ ঘন্টাতে ৩ টা কমেন্ট ...তাও ৩ জনই মেয়ে...ভাবছি হয়তো আমার প্রথম লিখাটা মেয়েদের উপরি লিখবো...মেয়েরাই মানুষ...ধন্যবাদ আপ্নাদের...নুশেরা দি আমি আছি দেশের বাহিরে...কাজ শেষ হবার পর প্রায় ৪০ মিনিট এর মত সময় পেলাম। তো বাস স্ট্যান্ড আমি যেখানে কাজ করি …তার থেকে ৫ মিনিট এর পথ. তো এই হাড় কাপানো ঠান্ডার মধ্যে বাহিরে গিয়ে না বসে নিজের রুমে বসে ল্যাপ টপ এ মোবাইল ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে ল্যাপ্টপ থেকে লিখছি..আর আমার নিজের ব্যাপারে বলার মত তেমন কিছু দেখি না......এক জন মানুষ।।খুবই সাধারন ঘরের..সাধারন মানুষ...।।যে তার বন্ধুদের সাথে আর পরিবারের সাথে আড্ডা দিতে...গল্প করতে...ঘুরতে ভালবাসে...ভালবাসে মুভি দেখতে , গান শুনতে...বই পড়তে...আর সময় পেলে ব্লগ, ফেসবুক আর ইয়াহু তে মেইল চেক করে সময় কাটায়.. আর আমি ব্লগের কথা জেনেছি কলি আপুর কাছে…কলি আপুর সাথে প্রায় কথা হয় নেটে যখন পাই…. …আর আমরা বন্ধু গ্রুপের সদস্য সেই ২০০৪ এর শেষ বা ২০০৫ থেকে।।এর মাঝে শুধু ৪ বছর এর মত কোন গ্রুপ ডিস্কাশন বা কোন লিখা লিখির মধ্যে ছিলাম না…এভাবেই আবার নতুন করে গ্রুপ এ ফিরে আসা… …কাকন...তোমার উপদেশ এর জন্য ধন্যবাদ...তানবীরা...না মোবাইল থেকে লিখি নি...আর এখানে মোবাইলে নেট খুব বেশি খরচ...তাই মোবাইল ইন্টারনেট কী আছে ল্যাপ্টপের জন্য সেটা ব্যবহার করি...ধন্যবাদ নজরুল ভাই কে…।কমেন্ট করার জন্য।।
ইচ্ছেমতো সুন্দর করে লিখুন।
ধন্যবাদ আশরাফ ভাই...
ভাল্লাগসে :)হাত পা খুলে লিখতে থাকেন
আপনার লেখার ভেতর প্রানের সন্ধান পাচ্ছি। আমার ভেতর নীড়ের সন্ধান পেলেও পেতে পারেন। স্বাগতম আপনাকে
কোন দেশ? কলিরে মেলাদিন নেট এ দেখিনা
গাইতে গাইতে গায়েন
বলতে বলতে ব্লগার
হাত পা খুইলা লিখতে থাকেন।
টূটূল ভাই কলি আপা থাকে লিবিয়া তে আর আমি ইতালি তে ...আর নীড় সন্ধানি ভাই তুমি নিজেও তো নীরের আশায় আছো...তো আপনার ভেতর নীরের সন্ধান পাই কি করে...
শাব্বাস বাহে...লেখালিখি চালাইয়া যান।
শাওন ধন্যবাদ...বাহে এমন কইরা সাবাস দিলেন তো লিখা থামাই কেমনে...?
মন্তব্য করুন