আমার ৬০ টাকা
আমরা বন্ধুর কয়জন ব্লগার বন্ধু বেড়াইতে যাইব, আমারে আগের রাতে ফুন দিছিল এক মাইয়া, দেখতে একদম সরল সিদা, গাল ভরা মমতাজের হাসি (Innocent)। আমারে কইল আপা আপ্নের বাসার কাছে আমরা বেড়াতে যামু আপ্নিও জয়েন করেন আমাগো লগে। আমি সাদাসিদা মানুষ, কিচ্ছু বুজিনা......কইলাম কই যাবা ?ওই মাইয়া কয় যামু এয়ারপর্টের কাছে...আমি ভাব্লাম ঠিক আছে যাই, ছুটির দিন বাড়িত থাইক্যা কি লাভ, তার চাইয়া বেড়াইতে গেলে যদি অন্য কুন Love হয়!!!! কইলাম ঠিক আছে তুমরা উত্তরার কাছাকাছি আইলে জানাইও।
পরদিন সকালে আমার ১০মাস বয়সের মাইয়াডারে রেডী কইরা বইয়া আছি, কুন খবর নাই, বেলা ১২ দিকে এক বেডা ফুন দিল, কইল হে ওই দলের সদস্য, শুনছি বেডা নাকি সাংঘাতিক( প্রঠম আলুতে কাজ করে), আমারে আমার বাড়ির ঠিকানা জিগাইল। বেডা ভাবছে আমি বুকা, তারে ঠিকানা দিমু আর যে আমার বাড়ী চিন্ন্যা মাঝে মাঝে বেড়াইতে আইব। এমনি মাধূর্য্যর বাবা বাড়ি থাকে না, হের আবার মহিলা রুগী বেশী আবার এসিস্টেন্ট গুলিও মহিলা তাই বাড়ি আসনের সময় পায় না। যাই হোক হেই বাডারে আমি ঠিকানা কই নাই, চালাকি কইরা কইলাম রাজলক্ষীর সামনে দাঁড়ান, আমি আইতাছি।
রাজলক্ষী যাইয়া দেখি সেই মমতাজের হাসি আলা মাইয়াডার লগে আরেকটা মাইয়া, পরে শুনি কোন পুলিশের বউ, তার জামাই নাকি খাওন দেয় না তাই সে ছুটির দিন ঘুইরা ঘুইরা হাওয়া খায়। লগে সদ্য বিয়া হওয়া এক বাচ্চা পুলা, বঊয়ের ডরে ছুটির দিন বাইর হইয়া গেছে। লগে এর এক হালকা টাউক্যা পুলা, শুনলাম ছুটির দিন বউ তারে আব্দুলের মত খাডায়, বাচ্চার দুধ বানান, কাঁথা ধোয়া ইত্যাদী ইত্যাদী......তাই সে মনের দুঃখে আর ফাঁকি দিবার মতলবে বেড়াইতে বাইর হইছে। গাড়িতে উইঠা আমার বালাই লাগতাছিল, ভাব্লাম মাইয়া লইয়া ফোফটে বেড়াইয়া লই, ভালাই কাটবো দিনডা। কিছুদুর যাওনের পর শুনলাম এগো লগে ফটুগ্রাফার বন্ধু আছে কয়জন, শুইন্যা ওই মমতাজের হাসি মাইয়্যাডার ঊপর খুব রাগ হইল, আরে আগে কবিতো যে ফটু তোলার সুবর্ণ সুযোগ আছে, তাইলে আরেকটু মাঞ্জা মাইরা আইতাম। মনের দুক্ষু মনে নিয়া অগো লগে আবার কিছু দূরে গেলাম, এক জায়গায় টিকেট কাইট্যা ঢুকাইল, শুনলাম এই জ়ায়গার নাম জিন্দা পার্ক, ভাব্লাম ভাল জায়গায় আইছে, আমার লগের মুর্দাগুলি যদি এই বার একটুক জিন্দা হয়।
পার্কে ঢুকতেই দেখি চারিদিকে কয়লার গুদামে আগুন লাগছে, কট কটা রোদে এই গরমে এক এক জন হাওয়াই মিঠাই, কমলা, ম্যজেন্টা, নীল allover জ়রি আর চুমকির কাজের শাড়ী পড়া পিকনিক পার্টি। কড়া রোদে চুমকিগুলি আগুন ধরাইয়া দিতেছে। চারপাশে আবার বহুত জিন্দা গানও বাজতাছিল “শি......লা শিলা কি জ়াওয়ানী......“ “ মুন্নি বদনাম হুয়ি.........” ইত্যাদী ইত্যাদী। এই সব গান শুইন্যা আমার লগের মুর্দাগুলি আল্লারে এক্কেরে জিন্দা হইয়া গেল। মমতাজের হাসি আরোও বাইড়া, গেল সে পাগলের লাহান গিয়া এক তেতুল গাছে ঢিল ছুঁড়ল, সবতে গিয়া কুন রকম তারে ঠেকাইল। দলের লোকগুলির গফসপে শুনলাম এইখানে দুপুরের খানা খাইব। ভাব্লাম ভালই হইল বাসার রান্না আর বাজ়ার দুইড্যাই বাইচা গেল। এক রেষ্টুরেন্টের সামনে আইসা আমাগো থামাইল, কিছুক্ষন খাড়ানোর পর একজন আইস্যা জানাইল এইখানে কোন খাওন নাই।
মনের দুক্ষে সবতে মিল্লা পুকুর পাড়ে বইস্যা হাওয়া খাইতাছি, হঠাত দেখি এক বেডা সানগ্লাস লাগাইয়া হোন্ডা চালাইয়া কিমুন নায়ক নায়ক পোজ়ে আইল, শুনলাম হেও নাকি এই দলের সদস্য। বেডা নায়ক নায়ক ভাব ধরলে কি হইব, লাগে যেন জ়সিম। খিদার চুটে আমি ওই পুলিশের বঊরে কইলাম, তুমিতো সুন্দর আছে, যাও ওই পিকনিক পার্টির কাছে গিয়া সুন্দর কইরা খাওন চাও, দেখ কিছু হ্য় নাকি। সে কয় এখন নাকি তার চেহারা দেইখ্যা কেউ খাওয়াইতে চায় না, কয় আমার স্বামী আমারে খাইতে দেয়না, এখন আমারে দেইখা কি আর ওই বেডা খাওন দিব? তার চাইতে তোমার মাইয়াডা দাও, ওরে কোলে নিয়া দেখি কি হয়, তোমারে আমি ৬০ টাকা দিমুনে। খুদার চুটে আমি কইলাম আইচ্ছা, ভাব্লাম ৬০টাকা পাইলে খারাপ কি, মাইয়ার বাপের লাইগ্যা লাঊ কিন্না নিমুনে। মাইয়াতো দিলাম কিন্তুক বেডিরে আমার বিশ্বাস লাগেনা, তাই পিছে পিছে আমিও গেলাম, দেখি বেডি পিকনিক পার্টির বুড়া এক ম্যানেজারের লগে কিমুন যেন ঢঙ্গে ঢঙ্গে কথা কয়। বুড়া দেখলাম বেশ চান্স নিল, কইল হেগ সবতের খানা হইলে, বাচলে বেডিরে দিব। অনেকক্ষণ বসনের পর খানা আর আইল না। আমি ভাবি ও মোর আল্লা ! এইডা আমি কি করলাম!!! এর চাইয়া মাধুর্য্যর বাপের লগে ডাইল ভাত খাইতাম!!!
শেষমেশ, সবতে ঠিক করল ঊত্তরা যাইব, সেইখানে গিয়া খাওয়াইব। ঊত্তরা আইলাম, এক হোটলে বইলাম। আমিত ডরে মরি। মাইয়ার বাপ দেখলে খাওন বাইর করব, লগে জসিম মার্কা এক বেডা আমার মাইয়া কোলে নিয়া দাঁড়াইয়া আছে আর আমারে নিরিবিলি খাওয়াইতেছে। খানা শেষ...ওই জসিম বেডা আমার হাতে বিল ধরাইয়া দিল, আমার দোষ ওইডা আমার এলাকা, শুনছি আপনা এলাকায় কুত্তাও শের কিন্তু আমরা বন্ধুগো প্লালায় পড়লে আপনি আপনা এলাকায় বলদ হইয়া যাইবেন। হেগো মনে এত ফন্দি ফিকির বুজি নাই, ভারী একটা ব্যাগ লইয়া গেছিলাম, হেই ব্যাগডা আমার খালি হইয়া গেল... আপ্নাগো এলাকায় এই বাহিনী বেড়াইতে আইতে চাইলে এড়াইয়া যাইয়েন। ওই মমতাজের হাসির তলে এত শ্যতানি কেম্নে বুজুম !!!! এইডা কি আমরা বন্ধু না আমরা শত্রু ব্লগ????
যাই হোক আমি সেই পুলিশের বঊর কাছে অখনো টেকা পাই, তারে খুঁজতে এই ব্লগে আইছি......আমি যান আমার টেকা ঠিকমত পাই তাই আপনাগো সকলের দোয়াপ্রার্থী।





মধ্যরাতে পুরা হাহাপগে পোস্ট পড়লাম একটা।

ধইন্যাপাতা আপনারে।
আরে ভাই, এত সুন্দর ধইন্যা পাতা দিলেন তা একটু আগে দিবেন না.।।।ইসসস একটু ধইন্যা পাতার লাইগ্যা আমার ভর্তাডা মজ়া হয় নাই।
আপ্নেও একটু ধইন্যা পাতা নিয়া যান, ভর্তায় দিয়া খাইয়েন 
আমার নিজস্ব ফার্ম আছে। সেইখানে ফ্রেশ ধইন্যাপাতা উৎপাদন হয়। ঐখান থেকেই আপনারে দেয়া হইসে। এটা ওয়েলকাম বোনাস্।
ভাই
ডিজিটাল - ধইন্যা পাতা দিয়েন না
ভেজিটেবল-ধইন্যা পাতা ১ কেজি পাঠাইয়া দিয়েন।
আইচ্ছা। সেটাও পাঠানো হপে। আপাতত কোক খান।
আরে ভাই এই কোক আপ্নে খা।।.। আমারে ২ লিটার বোতল কোক পাঠায়ে দিয়েন ধ্যইনা পাতার সাথে, একটু খাড়ান লগে বাজ়ারের লিষ্ট দেই, বাচ্চার বাপ শুনলে খুসি হইবনে
দেন, লিস্টি বাধাঁয় রাখা হবে।
্বাঁধানোর জন্য ফেরেম ঠিক করছেন???????
পোষ্ট পইড়া একলাই যেমনে হাসতেছি মাইনষে দেখলে কইব আমি পাগল হই গেছি। জটিল লিখছেন আপা।তবে জ্বীনের গপ্প বাদ পড়ছে। এমন উমদা লিখছেন যে আপনের মিছা কথাগুলি আর ধরলাম না।
তবে ফুন কিন্তু আপনি দিয়া আমারে ডর দেখাইছিলেন, আমার জামাই এর বিরিয়ানীর দুকান আছে কিনা জিগাইয়া। আর আপনের লাগি উত্তরায় গিয়া বইসা থাকতে থাকতে আমগো কোমর ব্যথা হইছে তাও আপনের সাজুগুজু শেষ হয় নাই।
আপু স্বাগতম এ বি ব্লগে।
়জ়ীনের গপ তমার লাইগ্যা দেই নাই। এত রাতে তোমারে যদি জীনে ধরে.।।। আবার আমার ডাক্তার সাহেবের কাছে আইতে হইব তোমারে
ওহ ! যে দোকানে বিরিয়ানী খাইছি সেইডা তোমার জামাইর বিরিয়ানীর দুকান !!!!
নাউজুবিল্লাহ। কি কন এইসব? আমার লগে জ্বীন ভূত নাই।
আপনের Love নিয়া কিছু কইলাম না। চশমা পড়ে জশিম তাইলে কার লাগি গেলো এতদূর?
আরে জসিমতো পুলিশের বঊরে হুন্ডায় উঠাইসে দেখ নাই!! জসিমজানি কবে জেলে যায়
আমার কোন লাভ/Love হয় নাই
মাধূর্য তো পুরা মন কাড়ছে। কি মিষ্টি করে হাসে মেয়েটা। সবার সাথে তার Love হইছে।
থাঙ্কু থাঙ্কু
এবিতে স্বাগতম আপনাকে।
আমাকে চিনতে পেরেছেন কি না জানি না।
দারুন মজা করেছেন দেখা যায়। খুবই মজা পেলাম পোষ্ট পড়ে।
্কেন চিনব না আপনাকে। সচলের আড্ডায় একদিন্ দেখা হয়েছিল, আপনার বাচ্চারা কেমন আছে? যা সুইট ওরা। এছাড়াও ব্লগ আকাশে "তাতা " একটা উজ্জল নক্ষত্র , না চিনে উপায় আছে বলুন?
বাচ্চারা!!!
আয়াহায়, আমাদের কাছে লুকাইল! এইটা ঠিক হয় নাই তানবীরা।
আপনি কি সচলের তাতা? নাকি আমি কিছু ভুল করলাম। এক প্রোগ্রামে সচলের তানবীরাকে দেখেছিলাম, আশে পাশে ২ টা বাচ্চা খেলছিল, একজনের কাছে শুনলাম তানবীরার বাচ্চা। কি জানি আমার ভুল ও হতে পারে.।.।।। ভুল হলে নিজ গুনে ক্ষমা পাব জানি
আর রায়হান ভাই, "বাচ্চারা" Present tense নিচ্ছেন কেন, আমিত Future tense ও বুঝাতে পারি 
আমি আসলে তানবীরা, কারো কেউ নইতো আমি, কেউ আমার নয়
। তবে সচলেও লিখতাম। আপনার স্মরনশক্তি সত্যিই দারুন লীনা। দুটো বাচ্চা ছিল সত্যি। একটা আমার আর একটা আমার বোনের। বোনকে দেখেন নাই সাথে?
মেজর, আপনার সাথেতো আমার লুকোচুরি চলবেই

তাহলে আমি ভুল ব লি নাই
, রায়হান ভাইটা দেখি আজকাল সিনেমার ভিলেনের মত হয়ে গেছে 
মেজর একটু ইয়ে আর কি
বিরানির জন্য থ্যান্কু লীনা। কেরম একটা রিলিফ লাগতেছে। মরার আগে বিরানি খাইয়তারুম ভাবি নাই।
লেখা পইড়া মজা পাইলুম। বিশেষ কইরা জসিম ভাই আর বাচ্চা কোলে নিয়া বিরানি ভিক্ষার কাহিনি। আর জ্বিনের গল্পতো সেইরকম!
বস, আপনি কেমুন মানুষ, আমার একটা ফডু তুলেন নাই, আশে পাশে দেখেন্নাই মাইয়ারা লতাপাতা গাছপালায় ঝুইল্লা ফডু তুলতাছিল। খুব ইচ্ছা আছিল আমিও গছের ডাল ধইরা একটা ফডু তুলুম
কিন্তুক শরমে আপ্নারে কইতারি নাই.।।আপ্নেও মিয়া এট্টু বুজলেন্না। 
ওহ রে আমার কার্টুন। আমার মাইয়ার ফডুর জন্য ধইন্যা পাতা। বাকি ছবিগুলি কেম্নে পামু?
আরেকদিন বিরানি
্বিমা আমারে বিয়ার খানা খাওয়াইব, একা খাইতে ভাল লাগেনা, আপ্নারে সাথে নিমুনে
লীনা আফা , আপনের ৬০ টেকা রক্ত দিয়া হইলেও আমরা আদায় করুম । এইবার তো চিকেন বিরিয়ানী খাওয়াইলেন একবার শুধু কাচ্চি বিরিয়ানী খাওয়াইয়া দেখেন
লীনা আপা লুক ভালু। খাওয়াইপে।
উনি তো খাওয়াইয়া দেখায় দিছে যে উনি খাওয়ায়। 
জয়িতা, এত খাওয়া খাওয়া করিস নারে বইন, তোরে বিয়া দিমু কেমনে....?????? পোলারা ডরাইব..এক মাসের মাইনা এক দিনে শেষ.....
এইডাই ভালো। মাসের বাকী দিন ঘুইরা ফিরা বেড়ামু। লুকজনের বাসায় দাওয়াত খামু।
্বেশী খাইলে মাইনষে দাওয়াত দিব না, বাসার ভিতরে থাইকা তালা ঝুলাইব
ঘুষ খায় এমন একটা পোলা খুঁজে বের করেন। বেতন শেষ হইলে ঘুষ তো থাকবেই। ওইটা দিয়া সারামাস খামু। বুদ্ধি ভালো না!
খুব ভাল বুদ্ধি
এই লাইগ্যা পুলিশ খুজ? লিনা হেল্প করতে পারব তোমারে 
লীনাপার পুলিশ এসপ খায় না। খোঁজ the search
হ। ৬০টাকা আদায়ের দিনটা ঠিক হোক। লীনার কাচ্চি পার্টিতেই ৬০ টাকা হস্তান্তর করা হবে
বিমা ওর বিয়ার খাওয়া খাওয়াইব, কিনতু লগে কুক খাওয়াইব না, তুমি ঐ ডিন ৬০ টাকা দিয়া দিও
ঐ ৬০ টাকা দিয়া মাইয়ার বাপেরে নিয়া কুক খামু ......কি মজা
মাইয়ার বাপেরে নিয়া কুক খাইবা কেম্নে সে-তো আলট্টাসনো করতেছে
বাপরে জ্বিন ডরাই 
মাইয়ার বাপ যে ওইডা তাইবা তোমারে কে কইল??? মাইয়ার অনেকগুলি প্রক্সি বাপ আছে
ওরে জ্বিন! ওই লীনা জ্বিনের গল্প দাও
়জীনের গ ল্প দেওয়া যাইব না, কেন সেইডা নীচে লিখছি
পড় 
তোমার বিয়ার খানা কই????
তাড়াতাড়ি না খাওয়াইলে তমার মাথা ভাইঙ্গা মস্তক বিরিয়ানী বানামু 
এই ্মন্তব্য বিমার জন্য
তোমার বিয়ার খানা কই???? তাড়াতাড়ি না খাওয়াইলে তোমার মাথা ভাইঙ্গা মস্তক বিরিয়ানী বানামু
তুলসিতো। এইযে

বাহ! মা-মেয়ের সুন্দর ছবি।
রায়হান ভাই & লীনা থাঙ্কু থাঙ্কু
লেখার রসবোধ অসাধারণ
থাঙ্কু থাঙ্কু ভাইয়া
গল্প দুইটা যদি আবার বলতেন এইখানে?
কাচ্চি কবে খাবো?
আপনার যেদিন সুবিধা সেদিন আমারে খাওয়াইয়া দিয়েন
আমার তাড়া নাই,
আপনি যেদিন খাওয়াইবেন সেদিন না হয় খাইতে খাইতে আরো জীনের গল্প কমুনে 
এতো মজা করে লিখছো.....খেলা দেখে মন পুরাই খারাপ এর মধ্যে এমন একটা হাহামগে মার্কা লেখা পড়ে কি বলবো
মাসুম ভাই এর সাথে একমত গল্প দুইটা আবার চাই, সময় পাইলে এরম গল্প নিয়ে একটা নতুন পোস্ট।
লীনাকে এবি'তে স্বাগতম।
্থাঙ্কু থাঙ্কু পুলিশের বউ
, সারাদিন পর পাইছি তমারে আমার ৬০ টাকা কবে দিবা?????
তোমারে জ়িনের গল্প কওয়া যাইব না, তোমার জ়ামাই নাকি বাড়ি থাকেনা, শেষে তোমারো যদি জ়িনের কারণে আল্ট্রাসনো লাগে !!!
প্লিজ আমার জামাই কাছে এস না আবার.।.।।।তোমার নামও লিনা.। শেষে যদি.।.।.।.।।। 
তোমার ৬০টাকা দিমুতো। অস্বীকার করি নাই, কাচ্চি পার্টিতেই দিয়া দিমু।
বাপরে আমি জ্বিন ডরাই- তোমার জামাইর কাছেও ঘেসুম না (অভয় দিলাম
) , তুমি গল্প পোস্ট করো, জ্বিন গল্পেই দারুণ বাস্তবে ভয়ে হাত পা ...... অবশ্য তোমার বাসায় যেদিন কাচ্চি পার্টি হবে সেদিন তোমার জামাইর লগে একটু হ্যালো করুম, কোন বাড়িতে দাওয়াতে গেলে সেই বাড়ির কর্তার সাথে পরিচয় না ঘটলে কেমন লাগে না 
ধুর !!! তুমি ওই বুড়া ম্যানেজাররে পটইয়া কাচ্চি খাইতে পারলানা আর আমি তোমারে কি কাচ্চি খাওয়ামু, আমার জ়ামাইরে হ্যালো কইতেও ফিস দিতে হয়, আরে মিডিয়ার যে নায়িকারা ঊত্তরায় থাকে তারাও আইসা দেখাইয়া যায় ফিস দিয়া.।.।।
হায় হায় ল্যাবের বৌ আর জীনের বউয়ের দেখি ক্যাচাল লাগছে???

এরে রাসেল তোমার মতলবতো ভালো ঠেকতেছেনা
ভেজাল লাগাইতে আইছ দেখি
লীনা, তোমার জামাই উত্তরার নায়িকাদেরও টাইম দেয়! জ্বিন তো তাইলে উত্তরা জুইড়া মজমা বসাইবো
বন্ধু , নায়িকাগো লগে সকল সময় জ়িন থাকে, নাইলে ওগো পোসাইব কেম্নে। আমার জামাই ফিস নিয়া ওগো অসুখ বিসুখ দেখে, মানেজ়িনে যে অসুখ দিয়া যায়.।.।.।।।নায়িকা দেইখা ফ্রি দেইখা দেয় না। আরেকটা কথা এই রাসেল পোলাডা কেডা? আমার ঠিক সুবিধা লাগতেছে না, ওরে আমার জ়মাইর কাছে পাঠাও একটু আল্ট্রাসনো করুক, ওর লগে মহিলা জ়িন থাকতে পারে
ওরে রাসেল আর বাড়াসনে ভাই, লীনার গল্পের জ্বিনের আছরে পড়লে খবর আছে
ভাই, আপ্নেতো আমাগো লগে আছিলেন না, আমার জ়ামাই জ়ীন সেইডা কই থ্যিকা পাইলেন। যাগো জামাই ঘরে থাকেনা জ়িন সেইখানে যায়, আমার জামাই প্রতি রাতে ঘরে আসে
লীনা- বাসায় না হয় তোমার পোস্ট পড়ে হেসে গড়াগড়ি খাইছি এখন ওড়না মু্খে নিয়া আর কত হাসুম
দমবন্ধ হয়ে মরে যাবোতো 
ওড়না পাকাইয়া গোল কইরা মুখের ভিতর দিয়ে দাও, তাইলে হাস্লেও মানুষ ভাব্বো মামস হইছে
তোমার মাথায় এত বুদ্ধি!!!
হি হি হি
সে আর কইতে 
ঐ হইলো আপনার জামাই হয়তো আপনার জন্য জীন না কিতু অন্যের জন্য জীন।
আমার সাথে মহিলা জীন আছে শুইনা বড়ই পুল্কিত বোধ করছি।

সঠিক পয়েন্ট দইরা ফেলছে।
্জয়িতা তুমি জিনের কি বুঝ?? তোমার কাছে জিন টিন আসে নাকি
জ্বীন, টিন আসে না। আমি ভালু।
ভালুর কাছেই জিন আসে, সব বাচ্চা তোমার কলে ঘুমায়, জিন ও ঘুমাইতে আসে নাকি
কোল শুধুমাত্র বাচ্চাদেরই জন্য।
হাহাহাহহাহাহাহা
তাতে তো তোমার আলট্টাসনো করে একটা জিনিস কনফার্ম করতে হবে
ওজু করছো ???
আমার আল্ট্রাসনো করা লাগবে??ক্যান??

সেদিন লীনা দুইটা গল্প শুনিয়েছিল। ২য়টা তোমার কেস
্লীনা, জীনের গ ল্প কাউরে কইও না, আমি ২/১দিনের মধ্যে একটা পুষ্ট দিমু
হ। কমু না। পোষ্ট দেন। রাসেল এফ বি তে আমারে জিগায় জ্বীনের গল্প কি? আমি কইছি , কমু না। কয়, নিজেরাই মজা লুটেন !
খবরদার
, এই গ ল্প কেউ ক ইলে আমি তারে কপিরাইট মামলায় ফেলুম 
লীনা তাড়াতাড়ি পোস্ট দাও, জ্বীনের গল্প আবার পড়তাম ছাই
তুমার লেখার হাত যে ম্রাত্মক ভালো..... এবির রস সম্রাট (মাসুম ভাই)'র লগে রস সম্রাগ্গীর জন্য
দোলনায় দুলে দুলে পোস্ট দাও
মাসুম ভাই রস সম্রাট নাকি !!! তুমি কেমনে জানলা
???? জেবিনের একটা পুষ্টে পড়লাম উনি "কুল" (cool) !!! কি জানি ওরা কুলের টেষ্ট কই পাইল 
মাসুম ভাইর পোস্ট পড়ো নাই!!
এত মজা করে কথা বলতে পারে.....উনার নাম দিছি রস সম্রাট আর তুমি সম্রাগ্গী (বানান ভুল)। সেন্স অব হিউমার থাকা এবং সেইটারে লেখায় জুত মতো নিয়া আসতে সবাই পারে নাকি! পারে না।
দোলনা মোটা দড়ি দিয়া বান্ধেন। ছিড়া যেন না পড়ে।
ঐটা ঐ লিনা ার মাসুম ভাই, দুইজনেই হালকা অসুবিধা নাই
আর পড়লে একজন আরেকজনের উপ্রে পড়ব,সমস্যা কি??? সবাইতো আমরা বন্ধু তাই না 
দোলনা দিলাম, উপাধী দিলাম কই মিষ্টি খাওয়াইবা তা না
তুমি আমি মিতা
জ়ানি চাও কিতা
হালকা নাকি?
আরি কিচ্ছু কমু না।মুখে তালা দিলাম। আর কইলো তো আপনারে দোলনায় বসতে।
আরে বড় মিয়ার পাতে ভাত দাও
আমিতো সেই দিনই বুজছি ওর মাসুম ভাইর সাথে দোলনায় চড়ার শখ, কিন্তু লজ্জায় কইতারে না, মাসুম ভাই আবার সাংঘাতিক মানুষ, মিডিয়ায় কাজ করে, কবে আবার প্রঠম আলু বা টিভিতে দেখাইয়া দেয় দোলনা চড়া, পুলিশ জামাইর ভয়েও কইতারে না। আমি বন্ধু হয়ে বন্ধুর মনের ভাষা বুঝে কইয়া দিলাম
সাংঘাতিক নাকি?ডরাইছি। আমার দোলনায় চড়ার শখ নাই। আপনেরাই চড়েন। পইড়েন না খালি।
সাংঘাতিক না হইলে কি টক শুতে যায়? আর ১২১ টা কমেন্টা পায়
আমি কই কি আমার মিতায় কয় কি



বন্ধুর মনের কথা বুইঝা আমি দোলনা বাড়ায় দিলাম আর আমারেই কট করে
পুলিশরে জ্বিনের গল্প কইছি, পুলিশ কইছে জ্বিনের কথা শোনার পর তার দূরে থাকতে ডর লাগতেছে
মিতা বেগম, জ্বিনের গল্প দাও
তাইলে আমি তোমার ঊপকার ক রছি
জ়িনের ভয়ে জামাই বাড়ি থাকব
দিমু বন্ধু সবুরে মেওয়া ফলে 
জামাইও তাইলে মহিলা আসামীদের থেকে দূরে থাকবো

সবুর করলাম, মেওয়ার অপেক্ষায়
হাসতে হাসতে মইরা যামু।
নাউজিবিল্লাহ মিন জালেক।
ওড়না দিয়া মুখ ঢেকে হাসতেছি। থামেন এইবার।
২য় ডা কুত্তা কামড়ের কেস, জ়িন না
রাসেল সব পুরুষের অপর নাম জ়িন
সেই অর্থে আপ্নিও জিন 
এইটা লাখ কথার কথা
হা হা হা । ব্যাপক মজাদার ।
সেদিন কি বিরানী খাইছিলাম নাকি ?
পোলাও , লগে একটা মুরগির টুকরা আর ঝোল । খাওয়ানোর কথা ছিল বিরানী , খাইলাম মোরগ পোলাও । বিরানী খাইলাম না ।
পোলাও , লগে একটা মুরগির টুকরা আর ঝোল । খাওয়ানোর কথা ছিল বিরানী , খাইলাম মোরগ পোলাও । বিরানী খাইলাম না
------- সাইদ খাওয়ামু এরপর বাইরানী
কাচ্চি বাইরানী 
মন্তব্য করুন