আমার যাদুমনি (২)
একটা মেয়ে "মা" হওয়ার পর তার বোন এর কাছ থেকে যে সাহায্য পায়, তা মনেহয় দুনিয়ার অন্য কাউকে দিয়ে পূরন যোগ্য না। কিন্তু আমি ছোট বোন হয়ে আমার বড় বোন'কে সেই সাহায্য'টুকু করতে পারিনি। কারন, আমার বোন আর আমি প্রায় একই সময়ে মা হয়েছি। ঋহানের ১৫ দিন পর, ১৬ দিন এর দিন আমার বড় বোনের মেয়ে নোরা'র আগমন।
যাকগে, আসল কথা সেটা না। আসল কথা হচ্ছে, এই ঋহান আর নোরা যখন আরেকটু বড় হবে, তখন তারা একসাথে হলে যে কি কি করবে, সেটা ভাবলে এখনই চোখে সরষে ফুল দেখি! 
কেন?
তাহলে আপনারাও দেখুন তাদের এক ঝলক......

Nora: এই যে ভাইয়াটা দেখি ঠিক মত বসতেও পারে না, খালি পড়ে যায় 

Nora: এই যে ভাইয়া ধরলাম তোকে, পড়িশ না

Rihan: Thankz apuni, বেঁচে থাকো 


"আআআআআউউউউ" ঋহান কিন্তু কথা বলছে 

Nora: এই ভাইয়া, আমাকে একটু জায়গা দে 

Rihan: আচ্ছা আয় আপুনি। একসাথে পোজ দেই 

Nora: এই ভাইয়া, পোজ দিতে গেলে এত্ত নড়তে হয় নাকি? 

Nora: এই পঁচা ভাইয়া, এত্ত নড়তে মানা করলাম না? কথা শুনবি না? দাড়া দেখাচ্ছি মজা......

Rihan: (কামড় খাইয়া) ইয়া খোদা, ইয়া মাবুদ, আমারে এই নিষ্টুর দুনিয়ার কেন পাঠাইলা তুমি? 

Rihan: দেখি আপুনি, তোর হাতটা দে.. আমি একটু খাই 

Rihan: যাহ, নিজের হাতটাই খাই 

ব্যাপক ঝামেলা'র একখান সুন্দর পোজ 
আর এই তিনটা ছবি "ঋহান স্পেশাল"
ও তাই না? আর mommy কি দোষ করলাম? 

Rihan, The Tweety Bird!
(জোনাক বউমা'র দেয়া নাম) 

পন্ডিত ঋহান
(জয়ি ফুপ্পি'র দেয়া নাম) 





দুইটা জান। সবগুলো ছবি সুন্দর। অনেক অনেক আদর ময়না পাখি দুইটার জন্য। ঋহানের ঢিসুম ছবিটাও জটিল।
ঢিসুম ছবি কোনটা আপু?
৪ নং ছবিটা।
২ টারে তো জমজ মনে হইতেছে
ওদের নিয়ে একসাথে কোথাও বের হলে "ওরা কী যমজ" এই প্রশ্নের সম্মুখীন যে কতবার হইতে হইছে
আদর
আদর
আদর
আপনারেও আদর আদর আদর
ইয়ে মানে, ঋহান আর নোরার তরফ থেকে
জটিল, হ্যাভি, মারাত্বক, সুন্দর, কিউট, মাশাল্লাহ, দারুন, সোবহানাল্লাহ...

পোলায় অহনই দুনিয়ার নিষ্ঠুরতা বুইঝ্ঝা ফালাইছে .....
হু
বাচ্চারা অতি মিষ্টি । অনেক আদর ওদের জন্য ।
সহমত
মিষ্টি মিষ্টি মিষ্টি !!!
এত মিষ্টি খাবে কে?
কী আদুরে দুটো বাচ্চাই! সংলাপগুলোও দারুণ সাজানো
ধন্যবাদ আপু
এই দুইটা কিউট বাবুর ছবি দেখলেই মন ভালো হয়ে যায় ।

কবে দেখা হবে রে
শুধু এই পোস্টে কমেন্ট করার জন্য লগইন করলাম।
অনেক অনেক অনেক অনেক আদর দুজনকে।
থ্যাঙ্কু গৌতম আঙ্কেল

মেসবাহ য়াযাদ বলেছেন, জটিল, হ্যাভি, মারাত্বক, সুন্দর, কিউট, মাশাল্লাহ, দারুন, সোবহানাল্লাহ...
সহমত।
'নোরা' নামটা আমার পছন্দের। এখন কেউ এই নামটা রাখে না, ক্যান কে জানে!
এই যে..... আমরা রাখলাম তো
আহা, মাসুমদের দেখেও শান্তি
দুইটা পিচ্চিই অসাম। আমার হয়ে ঋহানের গালটা একটু টিপে দিতে হবে।
আদর করতে চাইলে নিজে এসে করতে হবে।
ছবি কাহিনী জটিল লাগলো।
পোস্ট পড়তে গিয়ে হঠাৎ মনে হল - আজকে থেকে বিশ বছর পর দুইজন একসাথে সংগীত জগৎ তোলপাড় করে ফেলবে। ঋহান ফিচারিং নোরা !!

কেন এরকম মনে হল আল্লাহই জানে !
অনেক আদর।
"ঋহান ফিচারিং নোরা" ভালই বলসেন
পুরাই মামুন ভাইয়ের কেস। দুইটাকে আলাদা করাই টাফ।
গাল দুটো টিপে দিতে পারলে শান্তি হতো
অনেক অনেক আদর।
কিন্তু ওরা তো জমজ না
আরে, নোরা যে ঋহান'রে ঢিসুম করে একটা দিলো, সেই ছবিটার কথা বলছে মনে হয় জয়িতা...
ক্যাপশনগুলা মজার...
আপনের নতুন পোস্ট কৈ?
প্রথম পাতায়
ওলে ওলে ওলে গুন্টু পুন্টু টুন্টু এক্কেবারে যাদুসোনামনি দুইটা।
মন্তব্য করুন