আমার যাদুমনি (৯)
গত ৫ই এপ্রিল আমরা বন্ধু'র অনেক বন্ধু এসেছিলেন ঋহানের নতুন দাঁত ওঠা উপলক্ষ্যে ঋহানকে শুভেচ্ছা জানাতে। নানা কারনে এতদিন ঐদিনের ছবি গুলো হাতে পাইনি। কিছুদিন আগে পেলাম। কিন্তু টার্ম ফাইনাল নিয়ে এই কয়দিন ব্যস্ত ছিলাম। আজ একটু ফ্রি হলাম। চলুন দেখি ঐদিনের কিছু মুহুর্ত।
মুহুর্ত গুলো'কে এত সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করার জন্য মৌসুম আপুকে অসংখ্য ধন্যবাদ!
জনগনের উদ্দেশ্যে ঋহানের ভাষন
জেবিন ফুপ্পির সাথে কি হাসি
লিজা খালামনি'র সাথে ঋহান
গৌতম আঙ্কেলের সাথে ঋহান
আমার বাবা মনিটা কি খুশি, মাশাল্লাহ!
ঋহানঃ বাবা তুমি একা একা-ই পিঠা খাও?
ঋহানও পিঠা খায়
বাপ-বেটা মহা খুশি
আমরা বন্ধু'র বন্ধুদের ভালবাসা 





এহেম, ছবিগুলার একটাও আমার তোলা না
...আমি ঐদিন পৌছাইছি সন্ধ্যার পর। তারপর ছবি তুলিনাই, ঋহানরে নিয়া ঘুরতে গিয়া আর কেক খাইতে গিয়া ক্যামেরা হাতে নিতে পারিনাই 
আয়হায় কয় কি? তাইলে আপনারে ধন্যবাদ দিলাম যে!
আইচ্ছা যাউকগা, ক্যামেরা আপনার ছিলো তাই আপনারে ধইন্যা
তোর ছবি কই? লিনা আপু, জয়িত আপু সহ আর সবার ছবিওতো নাই ।
আমার ছবি তো নাই রে
জয়িতা আপু'রও ঋহানে সাথের ঐদিনের কোন ছবি নাই। তাই এখানে দিলাম না।
ক্যামেরা তো মুক্ত, বৃত্ত আর ভাস্কর'দার হাতে দেখছিলাম... কে তুলছে তাইলে?... যেই তুলছেন অনেক ধন্যবাদ...
আমার নিজেরটা পছন্দ হইছে অনেক... গৌতম'দার সাথেরটা বেশি সুন্দর, আর খালামনির সাথে ও অবাক হয়ে কি দেখতেছে!!!... আর ঋহান তো রাজাই...
বাকি ছবিগুলা মেইলে যেন পাই... জয়িতা, দুই লীনা'পু, আরো বাকি সবার সাথে।
আর কারো সাথেই ঋহানের ঐদিনের ছবি নাই (এই ক্যামেরায় ছিলো না)। যাদের সাথে ছিলো সব এখানে দিয়ে দিয়েছি আপু।
অন্যদের কারো কারো কিছু সিঙ্গল ছবি আছে, ওগুলি ফেইসবুকে দিয়ে দিবোনে।
ঋহানকে দেখানোর নাম কইরা ঋহানের খালা-ফুপুদের বিজ্ঞাপন করলেন মনে অইলো! চাচা-মামারা কি ছিলো না? যাউক্গা, সোনামনিটার জন্য আপ্নেরে মাফ কইরা দিলাম
গৌতমদা কেও কি আপনার খালা-ফুপু মনে হইলো?

হুমম.. খালা-ফুপুদের বিজ্ঞাপনই বটে, কারন চাচা-মামাদের কারো সাথে পুচকাটার ঐদিনে কোন ছবি খুঁজে পেলাম না।
ঋহান আর আমি অবাক হৈয়া কার খাওয়া-দাওয়া দেখতেছিলাম?
গৌতম'দা ভাবছেঃ কেউ সাধছে না, আমি চেয়ে চেয়ে দেখালাম পোলাপান সব খেয়ে নিলো... সবটাই খেয়ে নিলো, আমি ভদ্র হয়েই রইলাম!!...
ঋহানঃ তাজ্জব কান্ড!! এরা ১৮জনে ৩০জনের খাওয়া কেম্নে সাবাড় করে দিলো এতো অল্পসময়ে!!!
আমার ভাবনা নিয়া আপনার গেস ঠিক হয় নাই। ঋহানেরটা ঠিক আছে।
এর মানে আপনি ভদ্র হয়ে থাকেন নাই?
যুগ যুগ বেঁচে থাকো ঋহান বাপজান।
জেবিনের ফটুক দুইবার দিছেন কেন? আমিনীরে কমু? বেগানা আওরাতের ফটুকের লাইগা হর্তাল দিয়া দিবোনে

বলেন বলেন
হরতাল আমার ভীষন পিরিয়
কি করমু? আপনাদের কারো সাথে দেখি ঋহানের ছবি নাই

সব ছবি খালি জেবিন আপুর সাথে, তাই উনারে বোনাস দিছি
কেকটা মিস করলাম মনে হয় ঋহানকে অনেক আদর
মিস তো করেছেন বটেই
আপনাকেও অনেক ধন্যবাদ!
টুটুলের লগে ছাড়া ঋহানের বাকী ছবিগুলি আমার তোলা মনে হয়...
ওহ! স্যরি, জানা ছিলো না।
থ্যাঙ্কস এ লট
জনগনের উদ্দেশ্যে ঋহানের ভাষণ- ঋহান যেভাবে হাত তুলেছে, ভবিষ্যৎ রাজনীতিবিদের দেখা পাচ্ছি
ছবিগুলো সুন্দর হয়েছে। জেবীন-লিজা দুইজনারে মিষ্টি লাগছে। সেদিনের বার্থডে কন্যার ছবি কোথায়?
কিছু না কৈ
কি কইবেন কন না প্লিজ
আসলে ঋহানের সাথে জয়িতা আপু'র কোন ছবি নেই ঐদিনের। আছে, জয়িতা আপু'র একার। আর আপু, আমার পোষ্টের শিরোনাম যেহেতু "আমার যাদুমনি", তাই শুধু জয়িতা আপুর ছবি এখানে দেইনি আমি
শেষমেশ রাজনীতিবিদ?
প্রথম ছবিটা খালেদা বা হাসিনা দেখলে কিন্তু কপি-রাইট মামলা কইরা দিবে। সাবধান
হেহ হেহ হেহ হেহ
সেদিন যেতে পারিনি বলে খুব খারাপ লেগেছে।যাক তবু ছবিগুলো দেখায় মন ভাল হয়ে গেল।
আমার হয়ে অনেক অনেক আদর করে দিও আমার মিষ্টি মিষ্টি এই সোনাটাকে ।
ধন্যবাদ আপু
গুলটুশটাকে অনেক আদর। জেবীন আর লিজাকে সুন্দর লাগছে।
আপনাকেও অনেএএএ সুন্দর লাগছে আপু, দেখেন..

কিন্তু ঐদিন ঋহানের সাথে আপনার কোন ছবি নেই দেখে এই ছবিটা "আমার যাদুমনি" শিরোনামের মূল পোষ্টে দেইনি। নাকি আপনাকেও আমার যাদুমনি বানায়া-ই ফেলুম?
জয়িতা আপু আমারে পাত্তা দিলো না

অবশ্য পাত্তা দিবোই বা কেন? উনার তো জানি আরো কার কার জন্য মন পুরে, পেট পুরে।
আমরা যখন ছোট আছিলাম, তখন ডিজিটাল ব্লগ ছিল না, ডিজিটাল ক্যামরেরা ছিল না...দেশটাও ডিজিটাল আছিল না...আমরা এনালগ ভাবেই বড় হইলাম!
ঋহানের বেড়ে উঠায় শুভকমানাময় প্লাস!
আমাদের বড় হওয়ায় বিপ্লবী মাইনাস
হু
ঋহান পিচ্চুটার অনেক অনেক শুভকামনা। ওর আব্বু আর আম্মুর জন্য শুভেচ্ছা নিরন্তর।
গোপন মিশন কমপ্লিটেড-ওয়ান।
গোপন মিশন?
আমার একটা সরল প্রশ্ন-----ব্লগবাসীর পক্ষ থেকে কেকের দায়িত্বে কে ছিল?

===========================
দোস্তরে অনেক আদর।
কেক লীনা দিলরুবা আপু নিয়ে এসেছিলো
ঋহান সোনার দাঁতের ছবি কুতায়?
তীব্র প্রতিবাদ জানালাম।
না না, প্রতিবাদ জানায়েন না।
ঋহানের দাঁতের ছবি এইখানে পাবেন
আগে জানলে তো আমিও কিছু খানাপিনা পাইতাম
ঋহানের দাঁতের ছবি কোথাও দেখলাম না যদিও তবে জেবীন, জয়িতা, টুটুল ভাইয়ের দাঁতের ছবি সুন্দর হইছে
মন্তব্য করুন