বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি - ৩
আজ মা দিবস। এফ এম রেডিও তে তাই মা'কে নিয়ে গান, ব্লগ গুলোতে মা'কে নিয়ে পোষ্ট, ই বুক , ফেসবুকে মা কে নিয়ে স্ট্যাটাসের ছড়াছড়ি।
মা কে নিয়ে বিশেষ ভাবে ভাবার দিন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কারন মা তো বাতাসের মতই জড়িয়ে রাখে , মা'র ভালোবাসা তো রক্ত প্রবাহের মতই প্রবাহিত হয় ধমনীতে সারাক্ষন , অনুভব করা যায় প্রতিটা ক্ষনে তাঁর উপস্থিতি, মুখে ব্যক্ত না করলেও। সেই অব্যক্ত ভালোবাসাই আজ প্রকাশ করছে সবাই। হয়তো ভালো , হয়তো খারাপ। যাকে প্রতিটা সেকেন্ডে উপলব্ধি করে সবাই , সেই উপলব্ধির প্রকাশের একটা উপলক্ষ্য থাকবে তো কোন একটা দিনে ।
আমিও উপলব্ধি করছি তবে ভিন্ন ভাবে। মা'র শূণ্যতা আরও প্রকট ভাবে সামনে আসার মধ্য দিয়ে, মনের ভিতর যে কষ্ট চাপা থাকে সব সময় , সেটা ভয়ঙ্কর তীব্রতা নিয়ে মনের ভিতর ঝড় তোলার মধ্য দিয়ে। সবার মা'কে নিয়ে এত হাজার স্ট্যাটাসের ভীড়ে নিজের মা'র মুখ খানি মনে করার মধ্যে , যে মুখ খানি ২৩ বছর দেখিনা , যে নামে ২৩ বছর ডাকিনা।
আমি মা দিবস পালন করি একা একা , নিরবে শুধু বলি - মা তুমি ভালো থেকো।





আপনেরে মাইনাস......
সাঈদ, কিছু কিছু কষ্টের কখনো কোন সান্ত্বনা হয় না।
তবুও আপনি ভালো থাকুন।
২৩x৩৬৫=৮৩৯৫ দিনের কষ্ট এর মাত্রা কত টুকু তা মাত্র ৭০ দিনের কষ্ট দিয়ে বুঝা যায়......ভালো থাকবেন আর ভালো থাকি এই দোয়া করবেন।।
........................

আপনার প্রতি শুভকামনা রইলো
সব মা ভাল থাকুক
.......................................
আপনি ভালো থাকুন।
কিছুই বলার নেই। ভালো থাকেন। দোয়া করি সৃষ্টিকর্তা ভালো রাখুক আপনাকে।
আসলেই কিছু বলার নেই
ভাল থাকুন
আল্লাহ পৃথিবীর সকল মাকে ভালো রাখুন
....................
আমারও কিছু বলার নেই।
কোনো কোনো সময় কিছু বলার থাকেনা
কোন বাক্য নাই!
valo thakun.............
---------------
কোন মন্তব্য নয়।
মন্তব্য করুন