ইউজার লগইন

আমি কেন খেলোয়াড় হইলাম না

অনেক চিন্তা ভাবনা করে দেখছিলাম যে আসলে খেলোয়াড় হওয়া উচিত না আমার জন্য, তাই আর খেলোয়াড় হই নাই জীবনে, সে ফুটবল হউক, ক্রিকেট হউক আর লন টেনিস হউক ।

তার অনেক গুলা কারণ ও আছে । সেগুলাই আজ জাতির সামনে সবিস্তারে বর্ণনা করবো। এটা ঠিক যে আমি ফুটবল খেলোয়াড় হলে বিশ্বকাপে আমিই গোল্ডেন বুট পেতাম, বাংলাদেশ বিশ্বকাপে যাক বা না যাক, আমি ক্রিকেটে ব্যাটসম্যান হলে শচিনকে আমার সেঞ্চুরী করার রেকর্ড ভাঙতে হিমশিম খাইতে হইতো। Cool

যাই হোক আর না বাড়াই কথা, যা হবার , তা হয়ে গেছে Puzzled তার চেয়ে কেন খেলোয়াড় হলাম না সেটাই বলি।

ফুটবল খেলোয়াড় হইনাই কারণ

১। খেলোয়াড় রা হাফ প্যান্ট পরে খেলধূলা করে । ছি ছি। বয়স্ক ব্যাটারা হাফ প্যান্ট পইরা ঘুরে বেড়ায় এত লোকের সামনে , এটা কি ঠিক ? আর এটাতো ইসলামিক দৃষ্টিকোন থেকে ফরজ তরফের পর্যায়ে পড়ে। না ভাই, ইসলামিক নিয়ম মেনে আমার পক্ষে ফুটবল খেলা সম্ভব না।

২। এই যে গোল দিলে গায়ের উপর সব আইসা পড়ে, কি বিশ্রী অবস্থা। ব্যাটাগো লগে জড়াজড়ি মোটেই পছন্দ না আমার ।

৩। মাঠের মধ্যে হুদাই দৌড়ায় বেড়ানোর কোন অর্থ বুঝি না । ১ টা বলের পিছনে অযথা দৌড়া দৌড়ি এর থেকে মেয়েদের পিছনে দৌড়াইলেও না হয় কিছু কাজে লাগতো।

৪। যেমনে খেলতে গেলে সব ফাউল করে !!! আমার আবার ব্যাথা সহ্য হয় না, ফাউল খেয়ে খেলা চালায়ে যাওয়া সম্ভব না তাই।

৫। খেলতে গেলে মাঠের মধ্যে কেমন গড়াগড়ি করে , ছিঃ । ঐ যায়গা মোটেও হাইজেনিক না , সব পাড়া পাড়ি - দৌড়া দৌড়ি করে আবার ঐখানেই গড়াগড়ি !!

আরো অনেক কারন আছে কিন্তু এখন বলতে ইচ্ছে করছে না , লেখা লম্বা হয়ে যাবে বলে।

তারচেয়ে ক্রিকেট কেন খেললাম না সেটা বলি।

১। ক্রিকেটে খেলতে গেলে বল ছুইতে হয় কিন্তু ঐ বলে বোলার রা অজায়গা - কূ জায়গায় ঘষা ঘষি করে , কি বিচ্ছিরি ব্যাপার। ঐ বল আমি ধরবো ? নো ওয়ে।

২। বলে আবার থুথু দিয়ে ঘষে , ছিঃ ঐ বল ধরা যায়।

৩। যদিও ক্রিকেট খেলার পোষাক ইসলাম সম্মত তবুও এই খেলা ইসলামে জায়েজ না ( জায়েজ খেলা নিয়ে নিচে দেখুন)

৪। ব্যাটিং করতে গেলে আমি আউট হয়ে গেলে প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে একটা , সবার সামনে এরকম প্রেস্টিজ পাংচার হওয়া কি ঠিক, আপনারাই বলেন?

৫। তারপর ফিল্ডিং এর সময় বলের পিছনে দৌড়ায়ে বল কুড়ায়ে আনতে হবে , কেন আমি কি টোকাই নাকি ?

৬। রোদের মধ্যে সারাদিন খেললে আমার ত্বক নষ্ট হয়ে যাবে , কালো হয়ে যাবো , তারপরে টেস্ট খেলা হলে তো ৫ দিন টানা। মোটেও সম্ভব না আমার পক্ষে খেলা।

যাই হোক বলতে গেলে আরো অনেক কথা বলতে হয় , বলতে চাইছিনা আর।

হকি মানেই লাঠি নিয়ে খেলা , সন্ত্রাসী ব্যাপার স্যাপার, আমি মোটেও সন্ত্রাসী কার্যকলাপ লাইক করিনা আবার।

আর টেনিস খেলা আমার পছন্দ না কারন দর্শক দের দিকে পশ্চাতদেশ দিয়ে , তাদের কে দেখিয়ে দেখিয়ে খেলা কত অশ্লীল !!! আর যদি সেখানে কোন চট্টগ্রামের দর্শক থাকে তো খপরই আছে !!!

সবশেষে আমাদের স্কুলের মহান ধর্ম স্যারের খেলা বিষয়ক একটা কথা দিয়ে শেষ করি। স্যার একদিন দশম শ্রেনীতে ক্লাশ নিতে গিয়ে আমাদের কে বললেন -

"ইসলামে তিনটা খেলা জায়েজ - কুস্তি খেলা, তালোয়ার খেলা , আরেকটা খেলা আছে, তগো কমুনা" Tongue

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

সাহাদাত উদরাজী's picture


আপনার ধারা লুডু খেলা হতে পারে! সাপ লুডু ও দেখতে পারেন!

সাঈদ's picture


ইসলামে নাজায়েজ খেলা আমি খেলিনা।

সাহাদাত উদরাজী's picture


সাইদ ভাই, আপনার জন্য আর একঅটা খেলা মনে পড়ছে!
দাবা - দুইজনে রাত ভর খেলতে পারবেন!
(দাবা'র ব্যাপারে আপনার হুজুর কি বলে?)

জ্যোতি's picture


খেলোয়ার কেন হইলেন না তা নিয়া ব্যাপক গবেষণা করলেন। গবেষণা ভালাইছে যদিও মন ভরে কমেন্ট করতে পারলাম না।
এখন বলেন ফটোগ্রাফার হইলেন কি কি কারণে?

সাঈদ's picture


আগে মন ভইরা কমেন্ট কইরা নেন।

ভাঙ্গা পেন্সিল's picture


জায়েজ খেলা সম্পর্কিত বাণীটা খুব সম্ভবত ভুল। যেকোনো খেলা যাতে টাকা-পয়সা যুক্ত না, সেটাই জায়েজ হওয়ার কথা। আর কাপড়-চোপড় তো আলাদা কথা Tongue

সাঈদ's picture


আমি আমাদের ধর্ম স্যারের ভক্ত Smile

জ্বিনের বাদশা's picture


হা হা হা ... হুজুর টিচারগুলা সেইরকম রসিক হয়

ক্লাস এইটে থাকতে এক হুজুর স্যার আরবী পড়াইতো, একটু লুইচ্চা স্বভাবের ... একদিন ক্লাসে ঢুকলো একটা গোলাপ ফুল হাতে ... এক ফাজিল পোলা মিটিমিটি হাসতে হাসতে জিজ্ঞেস করলো, "স্যার ফুল কে দিছে?" ... স্যার কয়, "তোমার আম্মা"

সাঈদ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১০

সাহাদাত উদরাজী's picture


বেজমমা!
কত বড় বেয়াদপ হুজুর!
ও কি শিক্ষাবে ছাত্র ছাত্রীদের।

১১

লীনা দিলরুবা's picture


Rolling On The Floor =)) Rolling On The Floor =)) Rolling On The Floor =)) Rolling On The Floor =)) Rolling On The Floor

১২

রাসেল আশরাফ's picture


"ইসলামে তিনটা খেলা জায়েজ - কুস্তি খেলা, তালোয়ার খেলা , আরেকটা খেলা আছে, তগো কমুনা"

এর মধ্যে কয়টা পারেন সাঈদ ভাই????????জাতি জানতে চায়????????

১৩

সাঈদ's picture


পোলাপান বেদ্দপ, বড়দের কে জিজ্ঞাস করে এসব কথা ।

১৪

রাসেল আশরাফ's picture


ছোট মনে একটা প্রশ্ন আসলো তাই করলাম।আর বেদ্দপ হয়ে গেলাম না???আপনে ধর্মস্যারের না ভক্ত তাই কয়ছিলাম কয়ডা শিখছেন খেলা।একটাও যদি না পারেন তাইলে কন।।একজন মাষ্টার ঠিক করে দেই তাইলে অল্প কয়দিনের মধ্যে তিন খেলা শিখে যাবেন। Tongue Tongue Tongue Tongue

১৫

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১৬

টুটুল's picture


সাঈদের খেলাধুলায় ব্যপক আগ্রহ দেখলাম... তাও আবার ওয়ানডে Smile. ভালু ভালু...
বিয়া কইরা ঘরেই খেলাধুলা করেন... বাইরে নাকি হাইজেনিক না (৫ নং পয়েন্ট)...
সারা দুনিয়া বলের পেছনে দৌড়ায় আর আপ্নে আইছেন...
বলের প্রতি অনাআগ্রহ তো ভালু না...

আবার ব্যাটিংয়ে তারাতারি আউট হইয়া জান বলে? (ক্রিকেটের ৪ নং পয়েন্ট) ডাক্তার দেখান তারাতারি...

১৭

সাঈদ's picture


তাড়াতাড়ি আউট হইলাম কবে কইলাম ? সবাই রে নিজের মত ভাবতে হয় না Wink

১৮

লীনা দিলরুবা's picture


আগেইতো স্বীকার করছিলেন, এখন পিছলান ক্যান Wink

১৯

জ্যোতি's picture


সাঈদ ভাই গুলাছে।

২০

সাঈদ's picture


আউট হমু কইচি , "আগে" কথাটা টুটুল লাগাইছে , কারন ও নিজের মত সবাইরে ভাবে তো।

চউক্ষের মাথা খাইচেন দেখি সবাই

২১

লীনা দিলরুবা's picture


গুলাছে কেনো? কি সমস্যা তার?

২২

সাঈদ's picture


জয়িতার অনেক আগে থেকেই মাথায় সমস্যা , গুলাছে রোগে ধরছে হ্যারে।

২৩

জ্যোতি's picture


গভীর দুঃখে মানুষ কত কি বলে!এসব কানে তুলতে নাই। তাই সাঈদ ভাই যাই বলুক কিছুই বললাম না।

২৪

সাঈদ's picture


থুক্কু , আগে না তারাতারি কথাটা Crazy

২৫

নুশেরা's picture


সাঈদ ভাই, বিসমিল্লা বলে খেলাধূলা শুরু করেন, দর্শকের অভাব হবে না Big smile

২৬

সাঈদ's picture


না জায়েজ খেলা আমি খেলিনা Tongue

২৭

বোহেমিয়ান's picture


খেক খেক!
আরে খেলা শুরু করেন!
চলেন এবি টিম করি!
আমি ফটোগ্রাফার আপ্নে,22l ভাই খেলুয়ার Wink

২৮

সাঈদ's picture


জায়েজ খেলা না না জায়েজ খেলা ???

২৯

মীর's picture


সাঈদ ভাই, কোনো খেলায় কম পারদর্শী হলে বেশি বেশি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেকস্ এ ম্যান পারফেক্ট। Wink

৩০

সাঈদ's picture


কোন খেলার কথা কইলেন ?? Cool

৩১

রাফি's picture


সাতার কি খেলার মুধ্যে পরে? Tongue

এমনি জিগাইলাম আর কি......। Wink

৩২

সাঈদ's picture


সাতার কি মানুষের নাকি হাঁসের বাচ্চার , দ্যাটস দা কুশ্চেন।

৩৩

তানবীরা's picture


সাঈদ, আপনার কাছে প্রত্যেক সপ্তায় "নন্দলালের" হতে পাত্তুম পোষ্ট চাইই চাই

৩৪

সাঈদ's picture


আমি নিজেই তো নন্দলাল , কত কচছু হতে পাত্তুম , কিছুই হইলো না আফসুস

৩৫

মুক্ত বয়ান's picture


আগে কইলেন সাঁতরাইতে চান, এখন আবার খেলাধূলা!!! Wink Wink
পোলার শখ কত!!! Tongue

৩৬

সাঈদ's picture


কবে খেল্লাম , কইলাম তো খেলোয়াড় হইলাম না কেন ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।