ইউজার লগইন

গাঞ্জা কাহিনী ]]] ২ [[[

আমাদের ক্লাশ মেট করিম। ক্লাশে রোল ছিল - ২। বুঝতেই পারছেন , ভালো ছাত্র। জীবনে লক্ষ্য ডাক্তার হবার , ডাক্তার ও সে হয়েছে। চেম্বার আছে আবার পিজি তে ভালো সার্জন হিসাবে নাম ডাক ও নাকি আছে। কিন্তু আমরা অবশ্য তার কাছে যাইনা অসুখ বিসুখে। কেন যাইনা সে এক বিরাট ইতিহাস।

সেই ইতিহাসের একটা ক্ষুদ্র অংশ আজ বলি। করিম , ডাক্তার হলেও "গুরু"তে তার ভক্তি কম না । প্রচন্ড "গুরু" ভক্তি তার। চেম্বার শেষ করেই "গুরু" নিয়া বসে পড়ে। শুধু "গুরু" না , তরলেও তার আসক্তি আমাদের সবার থেকে বেশীই। তো যাই হোক, একদিন চেম্বার শেষ করে গুরুতে টান দিয়ে চোখ লাল করে ফেলেছে। এমন সময় ইমার্জেন্সি কল। ঢাকা শহরের একজন নামকরা সন্ত্রাসী (নামের আগে তার কোন প্রানীর নাম বিশেষন হিসাবে আছে) তাকে স্মরন করেছে। স্মরন যেহেতু করেছে , সেই অবস্থাতেই আমাদের ডাক্তার সাব গেলেন কলে।

রোগীর অবস্থা খুবই খারাপ। তার ডায়রিয়া হয়েছে , কোন মতেই থামছেনা সারাদিন। তো ডাক্তার বাবু রোগী দেখে ফ্ল্যাজিল - ৫০০ মিগ্রাঃ লিখে দিয়ে আসলেন। ডাক্তারের লেখা সুপারিশ মত রোগী লোক পাঠালো ওষুধ কিনতে।

পুরা ঢাকা শহর চষেও সেই ওষুধ নাই। রোগী নিজেও খোঁজ নিয়ে দেখলেন , সেই ডোজের ওষুধ নাই কোথাও।

কি করে থাকবে ? ফ্ল্যাজিল হয় ২০০ মিঃগ্রাঃ আর ৪০০ মিঃগ্রাঃ এর। ৫০০ তো কেউ বানায় না। কিন্তু ডাক্তার বাবু নেশার ঘোরেই ৫০০ লিখে দিয়ে খালাস।

পরদিন ডাক্তার এর ডাক পড়লো আবার। ডাক্তার আবার গেলেন রোগীর আস্তানায়। রোগী সেই ব্যবস্থাপত্র ধরায়ে দিয়ে বললেন - "এই ওষুধ তো পাইনা, কি দিছেন"। নিজের লেখে ওষুধ দেইখা ডাক্তারের নিজেরই চোখ ছানাবড়া। কি করবে , গতকাল তখন তো চোখ ছিল ঢুলু ঢুলু।

ডাক্তারের পালটা ফাঁপড় - "আরে আপনার অবস্থা দেইখা ৫০০ লিখছি। একটা ৪০০ মিঃগ্রাঃ আর একটা ২০০ মিঃগ্রাঃ এর অর্ধেক ভাইঙ্গা খাইতে পারেন নাই ???"

:)

[গাঞ্জা কাহিনী আপাততঃ শেষ করছি , অন্য অনেক কিছু জমে আছে, সেগুলো দেবার পরে আবার শুরু করা যাবে। ]

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ গাঞ্জা স্মৃতি শক্তির জন্য খুবই বিধ্বংসি জিনিষ।
সেই কারনে অনেকে একে ভুইল্যাও বলে থাকেন, Wink

নয়া কাহিনী যা মাথায় গুতা দিতেছে তা নামাইয়া ফালান Laughing

সাঈদ's picture


হঃ নয়া কাহিনী নামায়া ফেলুম । নয়া বছর ডা আসুক।

শাতিল's picture


"আরে আপনার অবস্থা দেইখা ৫০০ লিখছি। একটা ৪০০ মিঃগ্রাঃ আর একটা ২০০ মিঃগ্রাঃ এর অর্ধেক ভাইঙ্গা খাইতে পারেন নাই ???"

সত্যি নাকি? Sealed

সাঈদ's picture


পুরা হাছা। ঈমানে কইলাম।

টুটুল's picture


এখন কি চাক্রি আছে সেই ডাক্তারের? কয়দিন আগে না দেখলাম শুদ্ধি অভিযান চল্তাছে পিজিতে?

সাঈদ's picture


সবই আই ওয়াশ ।

মলিকিউল's picture


এই ডাক্তর আর ডাক্তর বন্ধুদের ফাঁসী দেয়া উচিত।

সাঈদ's picture


খুক খুক ।

আপন_আধার's picture


সাঈদ ভাই r করিম ডাক্তরসাব দুইজুনেই সাবধান। এমতে ডাক্তরি কইরা পার পাওনের দিন শেষ।

১০

সাঈদ's picture


আমার রিপ্লাই ডা কি সেন্সর হইলো নাকি ? দেকি না কেনু !!!

১১

রন's picture


"গুরু" আর ডাক্তার সাব এক হইল কেমতে!

১২

সাঈদ's picture


সে প্রশ্ন আমরা করি। তবে বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশী নেশা ডাক্তাররাই করে।

১৩

নীড় সন্ধানী's picture


আমার শহরের নামকরা এক ডাক্তারের বাড়ীর কাজ চলছিল। ডাক্তার রুগী দেখছিল আমি মিস্ত্রীদের কাজ তদারকী করছিল। এক রোগী চেম্বার থেকে বেরিয়ে প্রেসক্রিপশনটা দিল পাশের ওষুধের দোকানে।

দোকানী চোখ রগড়ে দেখে ওখানে লেখা- " বিশ ব্যাগ সিমেন্ট, এক ট্রাক বালি, আধাটন রড!!"

ডাক্তারের কিন্তু গাঞ্জার নেশাটেশা নাই :)

১৪

সাঈদ's picture


হা হা হা হা , মারাত্মক হইছে !!!!!

১৫

আপন_আধার's picture


ডাক্তার'গো লইয়া এইডি কি শুরু হইলো? =))

১৬

সাঈদ's picture


শুরু কি হইছে এখনও ???

১৭

রায়েহাত শুভ's picture


গাঁজার নৌকা পাহাড় দিয়া যায়...

১৮

সাঈদ's picture


আবার জিগায় !!!

১৯

তানবীরা's picture


মুরগী আসলামের কথা কইলেন নাকি? তাইলে ঠিকাছে

২০

সাঈদ's picture


বিশেষন ঠিকাছে কিন্তু নামটা "ম'' দিয়ে শুরু।

২১

নুশেরা's picture


হুঁ, মিলন। মুরগি মিলন Laughing

২২

পদ্মলোচন's picture


মিলন মিয়া কি তাইলে তুমার দুস্তের অসুধ খায়া মচছিলো? পুরাই কাহাবাত কাহিনী কৈলে

২৩

সাঈদ's picture


আরে অসুদে মরবো ক্যান !!!

২৪

নুশেরা's picture


ভাগ্যিস ডোজের হেরফের ছিলো শুধু, ওষুধের নামের না!

২৫

সাঈদ's picture


ঐটাই যা বাচোয়া ছিল নইলে ...।

২৬

সোহেল কাজী's picture


পরের গল্প কৈ?
Undecided
নিউ ইয়ার স্পেশাল আছেনি কিছু h

২৭

সাঈদ's picture


ইশপিসাল কিছু নাই আপাততঃ ।

আব্জাব লেখা আছে , দিমুনে ফ্রী হইয়া।

২৮

আত্তদ্বিপ's picture


ডাক্তারের নাম বলেন, ভুলেও যেন না যাই আরকি

২৯

আত্তদ্বিপ's picture


ডাক্তারের নাম বলেন, ভুলেও যেন না যাই আরকি

৩০

সাঈদ's picture


নাম তো উরফেই দিয়া দিছি। সাবধান । আম্রাও যাইনা।

৩১

মীর's picture


গাঞ্জা কাহিনী পৈড়ে হাসতে হাসতে পড়ে যাচ্ছি।
ভাই পরের পর্ব কৈ? Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।