পিকনিক - সর্বশেষ আপডেট।
আমরা বন্ধু ব্লগ এবং আমরা বন্ধু ইয়াহু গ্রুপের সকল সদস্যদের অত্যন্ত আগ্রহের প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারী ০৫, ২০১০ তারিখে আমরা এক চড়ুইভাতির আয়োজনে গাজিপুরের কালিয়াকৈরের একটি রিসোর্টে একত্র হচ্ছি। সন্মানিত অংশগ্রহণকারীদের অবগতীর জন্য কিছু বিষয় তুলে ধরা হলো:
১। পিকনিকের চাঁদা জমা দেয়ার শেষ সময় আগামী বৃহষ্পতিবার (২৮শে জানুয়ারী)
মেসবাহ য়াযাদের কাছে চাঁদা জমা দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। মেসবাহ ভাইয়ের অবস্থান - ল্যাব এইড, সাইন্স ল্যাবরেটরী। সেল: ০১৭১৩০৯১৯৭১
এবি ইয়াহু গ্রুপের মেম্বারদের জন্য:
রনি: ০১৯১৩৩৭৭৪১৭/রাব্বি: ০১৭১৫৪৬৯১৭৪
২। পিকনিকের চাদা: ৫০০ টাকা (প্রত্যেকের)
৩। যাত্রা শুরু : সকাল ৯টায় ছবির হাট, সকাল ৯:৩০ সংসদ ভবন
উক্ত চড়ুইভাতিতে সকলে 'যার যা আছে তাই নিয়া ঝাপাইয়া পরেন" ;)
এবার জমবে মেলা বটতলা হাটতলা ... . . . .....
===================================
===================================
আসুন পিকনিকে গিয়ে নিক নিক করি।






(১) পিকনিকের চাঁদার পরিমান চুড়ান্তকরন।
৫০০ টাকা
(২) রওনা দেবার স্থান ও সময় নির্ধারন
ফার্মগেট, সকাল ৯টা
(৩) খাবার মেনু চুড়ান্তকরন
কি খেতে চান?
ভাত মাছ ভর্তা?
মুরগী পোলাও?
(৪) পিকনিকের ইভেন্ট চুড়ান্তকরন
আড্ডা
পোলাও করেন কিন্তু কাচ্চি কইরেন না। মারা যামু খাইলে।
পিকনিকে গিয়া কাচ্চি খাইয়া মারা গ্যালে বদনাম হইবো ।
আর আমার মাথায় একটা ঝাক্কাস ইভেন্ট ঘুরতাছে , পরে কমু।
দেখি আর কে কি কয়।
কমেন্ট হারায় যায়!!!!!!!!!!!!!যাই হোক।সবাই অান্তরিক হলে জম্পেশ পিকনিক হবে।অার মোড়ল সাবরে কে মানে না?গাঁয়ের লোক খুব ভালা।সবাই মানে ।
উল্টা আমি জিগাই- জায়গা কোনটা ঠিক হইছে?
চাঁদা পাঁচশ ট্যাকা ঠিক আছে।
রওনা দেওনের সময় ৯টা ঠিক আছে, কিন্তু ঘুম থেকা উঠাইবো কে আমারে?
রওনার স্থান হিসাবে ফার্মগেট ভালো স্থান না। এমন একটা জায়গা ঠিক করতে হইবো যেখানে মানুষজন জড়ো হয়া আরামে অন্তত চা বিড়ি খাইতে খাইতে আড্ডা দিতে পারে। গাড়ি পার্ক করা থাকতে পারে। সেক্ষেত্রে ছবির হাট ভালো।
৫০ জন হইলে বাসই ভালো। ২০ জন হইলে হাইএস মাইক্রো। কিন্তু আওয়াজ তো দেখি ১০ জনেও দেয় না
খাওনের ক্ষেত্রে বেশি ভ্যাজাল না করে ভেনুর আশেপাশে (যদি আগের প্রস্তাবানুসারে জাবি হয়) কোনো হোটেলে আগে থেকে বলে রাখলে, সেখান থেকে খাবার নেওয়ার পক্ষে। বিরান অঞ্চল হইলে প্যাকেট বিরানি।
পিকনিকের ইভেন্ট নিয়াও আমার মাথা ব্যথা নাই। তবে বালিশ দৌড় বা কুপন ধরে ধরে নাচ গান না করাই ভালো। আড্ডাবাজীতেই তো দিন চলে যেতে পারে।
পিকনিকের দারোয়ান হিসাবে সাঈদ ভাই ভালো, তার নিকটেই চান্দা মান্দা জমা দিতে শুরু করা যায়। [পিকনিকের পরে অব্যবস্থাপনা এবং চান্দার টাকা মারার ভাগ বাটোয়ারায় আমি ক্যান কম পাইলাম, সেইটা নিয়া একটা বিপ্লবী পোস্ট এখনই লেইখা রাখতেছি, পিকনিকের দিন সকালে সেটা পোস্ট দিয়া তারপর খাইতে যামু ;) ]
যায়গা ঠিক করছে ইয়াযিদ ভাই। টাঙ্গাইলের দিকে মনে হয়। ৩৬ টা বাজার পার হয়ে যাইতে হয়।
ভাই আমি ভার্চুয়ালী কাম করতে ভালা পাই।
ভার্চুয়ালি কাজ করা যেতে পারে, কিন্তু 'কাম'!!
যার মনে যা, ফাল দিয়ে উঠে তা।
najrul vy ami o koi 500 tk thik ache ....amr 250 ami diya diben ...farmgate theke jaowa jaibona ..onek dure mohakhali hoile beshi beshi valo hoy ........................
এবি'র প্রথম পিকনিক-এ আমরা ভাত, মাছ, বিভিন্ন ধরনের ভর্তা এরাঞ্জ করসিলাম, যেইটা সবাই খুব পছন্দ করসিল, এইবার ওই রকম কিছু করা যাই নাকি আয়োজক কমিটি চিন্তা করে দেখতে পারেন।
সকালে নাস্তার একটা আয়োজন রাখা দরকার নইলে পাবলিক শক্তি পাইব কই মজা করার!
সেই ঐতিহাসিক পিকনিক নিয়ে আগামীকাল আসিতেছে সচিত্র প্রতিবেদন...
পিকনিকের কোন ছবি বা খাদ্য বিবরন ব্লগে আসলে নোড়া দিয়া দাঁত ভাইংগা দিমু সবটির। আমরা মাইনাস দশ বরফের তলে চাপা থাকবো আর তারা পিকনিক করে।
সবটিরে মাইনাসসসসসসসসসস
সহমত। শিলনোড়া, হামানদিস্তা যা শর্ট পড়ে আমারে জানায়ো।
চলুক.... শেষে একটা সারাংশে অাসা যাইবো...
যে কোনো ধরণের হালাল খাদ্যে অামার ব্যক্তিগত সমস্যা নাই....
কতজন কনফার্ম করে, তার উপরে গাড়ীর সিদ্ধান্ত....
চাঁন্দা : ৫০০ টেকা একদম ঠিকাছে...
শাহবাগ থেইকা যাত্রা শুরু করন যায়...
আমি মনে করি সংসদের সামনে থেইকা করলে ভালো, একদম মিডোল পয়েন্ট, খোলা যায়গা, আমরা কিছু ছবিও তুলতে পারুম ।
নজ্রুল ভাই , আপনার উঠায়ে দেয়ার সমস্যা হইলে আমারে আপ্নের বাসার ঠিকানা দেন, সক্কাল সক্কাল গিয়া গায়ে ঠান্ন্ডা পানি ঢাইলা উঠায়ে দিমুনে।
খাবার যাই হোক , মজার না হইলে মাইনাচ। আর যাওনের পথে কোথাও থেইকা সকালের খাবার খাইয়া নেয়ন লাগবো।
আর পকনিকে টুটুল ভাই ও ভাবী আমাগো পুরানা আমলের সিনেমার গানের মিউজিক ভিডিও লাইভ দেখাইবো - এইডা আমার প্রস্তাব।
রিমঝিম মামনি ক্যাটওয়াক করবো।
মেয়েদের জন্য আমি কুতকুত খেলার প্রতিযোগীতা আয়োজনের দাবী জানাইলাম।
আর বাকী সময় আড্ডা।
একটা কাজ করা যায়...
০৯:০০ পর্যন্ত শাহবাগ ছবির হাট
০৯:১৫ - ৯:৩০ পর্যন্ত সংসদ ভবন
ফাইনাল যাত্রা এখান থেকেই হোক... যাদের যেখান থেকে সুবিধা হয়।
এই সময়ে আমার বউরে কোন ইভেন্টে পার্টিসিপেট করতে দিপে কিনা অভিজ্ঞরাই না হয় বলুক ;)
ছোডোবাই, ঢাকায় এত দেরী না কৈরা আরো আগে মাইনে ৯টার মইধ্যে ঢাকা ছাইড়া গেলে আমগো হাতে সময় বেশি থাকবো।
লোকজন কারা কারা যাবে আগে থেকে কনফার্ম করা দরকার। মোটামুটি একটা প্রাথমিক লিস্টি করি। পরে আপডেট হইবেক।
১. মেসবাহ য়াযাদ : ২ জন
২. টুটুল : ২ জন
৩. সাঈদ : ১ জন
৪. নজরুল : ২ + ২/১ জন
৫. জয়ীতা : ১ জন
৬. ব্রিত্যবন্দী শুভ
৭. জেবীন
৮. বিমা
৯. শাহাদাৎ উদরারজি (বানানের লিগা স্যরি। ইয়াযিদের বন্ধুর নামও টার থিকা পাঁচ কাঠি সরেস)
১০. মাথু
১১. শওকত মাসুম : কয়জন ?
১২. রনি
১৩. মুই : কয়জন শিওর না, বউ গাঁইগুই করতেছে
১৪. সুবর্ণা ??
১৫. সুমনা ?? : সাঈদ দাওয়াত দেন
১৬. শাহ নাজ ??
লাল দা ???
ছালু +১ ???
মাসরুর ???
আমার নামের ভানাম্বুল করায় কমেন্টে মাইনাস...
মিডুল পয়েন হিসাবে সং-সদ ;) লাইক দিলুম..
লেখার সময়ই বুঝ্ছিলাম মাইনাস খামু। রি-কার দিতাপারতাছিলামনা ফোনেটিকে।
শিফট ধৈরা ডাব্লু চাপ দিলেই রি কার ;)
আমার নাম সঠিক বানানে লেখনের লাইগা আপনেরে পিলাস দিলাম বস।
আমার দোস্তের নাম : শাহাদাৎ উদরাজী
শাহাদাৎ উদরাজী ৩/৪ জন বলেছিল যতটুকু মনে পড়ে
শুধু পিলাসে হোবোনা দুলাভাই। পানিউনি খাওয়াইবননি বলুন।
এই ঠান্ডায় বেশি পানি খাইয়েন্না বড় ভাই...
সঙ-সদ ভালো যায়গা। ৯ টার মধ্যে বললে বাঙালী টাইম ও মহিলাদের সাজিগুজু টাইম মিলায়ে কয়টায় হয় , টেনশনে আছি।
আমি সুমনা , সূবর্ণা , বিহঙ্গরে জানামু , দেখি কি বলে।
হাঃরাঃ ভাই , কি পানি খাইবেন ? সাদা পানি না পাগলা পানি ?
পাগলা পানি কি জিনিস? খাইতে কেমন লাগে? ঠিকাছে খাওয়াও টেস করে দেখি
আপনি জানেন না এই পানি কি ? ঠিকাছে, তাইলে আর জানার দরকার নাই।
মাথায় ঠাডা পড়বো। প্যাটখারাপ হৈব। রাস্তায় ৩৬ বার টায়ার ফাটবো
পিকনিকের কোন ছবি বা খাদ্য বিবরন ব্লগে আসলে নোড়া দিয়া দাঁত ভাইংগা দিমু সবটির। ...।।
একমত!
পেটে তুমগো পিলে হইবো।
কুড়ো কুষ্টি মুখে
হা ভগবান ডায়রিয়ার জীবানু
যায় যেনো হেগো পেটে...
যে হারে লোকজন অভিশাপ দিচ্ছে ভয় পাচ্ছি...পোষ্ট প্রথমে অামিই দিছিলাম এইজন্য বোধহয় অামার এত জ্বর হলো...গলা ব্যাথায় পানিও খেতে পারছি না।মানুষের মনে দূৎখ দিয়া কি ভুল করলাম।শোনেন গো বৈদেশিরা, অাপনেরা দেশে অাসলে অাপনারা মুরগা হবেন দেখবেন কি জমজমাট পাট্টি হবে।রায়হান ভাই সব ব্যবস্থা করে ফেলবে।
যাদের যাদের কাছে আঙ্গুর ফল টক মনে হচ্ছে, তাদের জন্য সহানুভূতি রইলো... ;)
যাদের যাদের কাছে আঙ্গুর ফল টক মনে হচ্ছে, তাদের জন্য সহানুভূতি রইলো... ;)
পিকনিকের চাঁদা জমা দেয়ার শেষ সময় আগামী বৃহষ্পতিবার (২৮শে জানুয়ারী), মেসবাহ য়াযাদের কাছে চাঁদা জমা দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। মেসবাহ ভাইয়ের অবস্থান - ল্যাব এইড, সাইন্স ল্যাবরেটরী। সেল: ০১৭১৩০৯১৯৭১
=> পিকনিকের কনভেনার হিসেবে সাঈদ ভাই এর নাম ঘোষণা করা হল
=> পিকনিকের ক্যাশিয়ার হিসেবে মেসবাহ য়াযাদ ভাই কে দায়িত্ব দেয়া যেতে পারে
=> এবি ইয়াহু গ্রুপের সদস্যদের সাথে যোগোযোগের জন্য রাব্বি কে দায়িত্ব দেয়া যায়
=> অর্গানাইজিং মেম্বার: জয়ীতা, জেবীন
একটা কনক্লুশন দিলাম:
===============
১. পিকনিকের চাঁদা :
=> ৫০০ টাকা জন প্রতি
২. রওনা দেবার স্থান ও সময় নির্ধারন:
=> ছবির হাট, সকাল ৯টা এবং সংসদ ভবন, সকাল ৯:৩০
৩. খাবার মেনু চুড়ান্তকরন
=> সকালে - নাস্তা এবং দুপুরে - মুরগী পোলাও
৪. পিকনিকের ইভেন্ট
=> আড্ডা, সাঈদ ভাইয়ের গান, রিমঝিমের ক্যাটওয়াক
৫. সম্ভাব্য সদস্য:
১. মেসবাহ য়াযাদ : ২ জন
২. টুটুল : ২ জন
৩. সাঈদ : ১ জন
৪. নজরুল : ২ + ২/১ জন
৫. জয়ীতা : ১ জন
৬. রাব্বি
৭. বৃত্তবন্দী (শুভ) - ১ জন
৮. জেবীন - ১ জন
৯. বিষাক্ত মানুষ (মুরাদ) - ১ জন
১০. শাহাদাৎ উদরারজি - ৩
১১. মাথু - ১
১২. শওকত মাসুম - ২
১৩. রনি - ১
১৪. হাসান রায়হান - ৩
১৫. সুবর্ণা ??
১৬. সুমনা ??
১৭. শাহ নাজ ???
১৮. লাল দা ???
১৯. ছালু +১ ???
২০. মাসরুর - ১
২১. মুকুল - ১
২২. আইরিন???
২৩. লিনাফা???
নূন্যতম ৫ জন আবিয়্যাইত্যা সুন্দরী না থাক্লে পিকনিকে যামু না।
দর্কার হইলে আপ্নের জন্য ১ ডজন অবিয়াত্যা সুন্দরী ভাড়া করা হৈপে।
অর্গানাইজিং মেম্বার: জয়ীতা, জেবীন????এরা দুইজন কি দুষ করলো?মেসবাহ ভাই অলরাউন্ডার।তুমি , রায়হান ভাই অাছ।দুই একটা নাম বাদ গেছে কিনা দেখ।
মুক্লা তো চাপা পিটায় যে সারাদিনের প্রোগ্রাম হলে থাকবে।এইটা ত সারাদিনের প্রোগ্রাম।এখন লুল কথাবারতা কয় কেন?
আমি শুধু ফটুক তুলুম আর কিছু না । ডুটুল ভাই, আমি গান গামু !!!! খাইছে , তাইলে আর পিকনিক হইবো না , এর আগেই সব ভাগবেন।
আর এলাকার নেড়ী কুত্তা গুলো আমার পিছে লাগবো।
গান ছাইড়া দিমু আপনি আর ভাবী মূখ মিলাইবেন গানের লগে নায়ক নায়িকার ইশটাইলে।
মুক্লার মন্তব্যে নালত (ইয়ে.. মনে মনে কিন্তু একমত...)


৬. রাব্বি টা আবার আমি না তো ??!!!?? আমি কিন্তু খাওয়া দাওয়া ছাড়া আর কিছু পারি না...
চাঁদার টাকা দিয়া সাথে গেলেই হইবো, আর কিছু পারতে হইবো না।
আওয়াজ দিলাম! আপাতত ১ জন! দেখা যাক আরও কয়জনরে আনতে পারি! :)
তবে ৯টার আগে রওয়ানা দিতে পারলে ভাল হয়। কারণ টাঙ্গাইল যেতে অন্তত ২ বা ২.৫ ঘন্ট লাগবে। ছবির হাটে ৮.৩০ একত্রিত হলে সবচেয়ে ভাল হয়!
আমি চলে এলাম বন্ধু হতে।
আমাকে পিকনিকে পাওয়া যাবে .....কবে কখন কিভাবে টাকা দেবো..কাকে, জানতে চাই।
Amar pribar 3 joner....
1. Ami
2. Amar Pola (7 years old.... or eakta pura seat lage notuba ora control kora muskil... janalar dhara hote hobe, Bomi vab ache.. kisu polithen bag hole valo hobe....)
3. Amar Polar Maa..
Asha kori Picnic Comittee note korben.. Chada ami Bus/Micro te uthar age'e dimu. Janjoter karone kothay o timely jawa jacche na. Aj o Chobir Hat jate fera aste holo..
Asha kori confirm korben... 01911380728/ 01611380728..
Shobai valo thakun..
শুভকামনা নাই। সবগুলার যেনো ডায়রিয়া হয়।
পিকনিকের চাঁদা জমা দেয়ার শেষ সময় আগামী বৃহষ্পতিবার (২৮শে জানুয়ারী), মেসবাহ য়াযাদের কাছে চাঁদা জমা দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। মেসবাহ ভাইয়ের অবস্থান - ল্যাব এইড, সাইন্স ল্যাবরেটরী। সেল: ০১৭১৩০৯১৯৭১
সা্ঈদভাই... পোস্টটা এডিট করে একটা আপডেট দেন দয়া করে
আমিও যাইতাম চাই, কিন্তু চান্দা ছাড়া :(
আপ্নেরে চান্দের গাড়িতে নেয়া হইভে ।
এইখানে কি চলতাছে?মেসবাহ ভাইরে ত ভালা জানতাম।শেষকালে হেতে মুক্লার কথায় যোগ দিলো!!!!রায়হান ঠিকই বলে।
;;;;বিশেষ ঘোষনা;;;;
আমাদের নতুন ব্লগার জনাব নাহীদ পিকনিকে তার একতারা সহ আমাদের লালনের গান গেয়ে শোনাবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বাচ্চা লোক তালিয়া বাজাও।
তালিয়া! তালিয়া! তালিয়া!
প্রথম কথা হইলো আমি কি এলাউ না ??
২য় কথা হইলো ফার্মগেট-সংসদ থাইকা আমি গেলেও উঠতে পারুম না...আমারে হয় গাবতলী থেকে উঠাইবেন নাইলে কাকলী থাইকা...
৩য় কথা হইলো আমি পোলাউ খাইতে চাই না...পারলে অন্য কিছু করেন...ডাইল-ভাত অনেক ভালো এইসব পোলাউ থেকে...
শেষ কথা হইলো শীতকালে সকাল ৯ টায় আমারে কেডা উঠায় তুলবো ??
আপনি আন-এলাউ কেডা কইছে ? ডিস এলাউ হইলে চিন্তা করতাম। ।
স্থায়ী কমিটি বিবেচনা করতে পারে কাকলী থেইক্যা উঠনের কথা
আপনি পোলাও খাইতে না চাইলে মুড়ি খাইয়েন।
আর সকালে উঠতে না পারলে এক কাম করেন, রাইতে ঘুমায়েন না , জাইগাই থাইকেন।
সাঈদ ভাই কিন্তু ভালা উপদেস দিছে!
রাইতে ঘুমানের দরকার নাই!
পিকনিক থেইক্কা আইশা ঘুমায়েন
মেইন কথা হইল, বাই হুক অর বাই কুক পিকনিক -এ যাইতে হইব
আফসুস আমাের ছাড়াই িপকিনকায়
চৈলা আসেন
তাহলে কি আমরা ঢাকার সংসদ এর সামনে থেকে সকাল ৯ টার মধ্যে রওনা দিব ? ডিসিশান কি ফাইনাল ? যারা পক্ষে আছেন হ্যা বলুন , যা বিপক্ষে আছেন না বলুন।
বস... নয়া পোস্ট দেন
=====================
আমরা বন্ধু ব্লগ এবং আমরা বন্ধু ইয়াহু গ্রুপের সকল সদস্যদের অত্যন্ত আগ্রহের প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারী ০৫, ২০১০ তারিখে আমরা এক চড়ুইভাতির আয়োজনে গাজিপুরের কালিয়াকৈরের একটি রিসোর্টে একত্র হচ্ছি। সন্মানিত অংশগ্রহণকারীদের অবগতীর জন্য কিছু বিষয় তুলে ধরা হলো:
১। পিকনিকের চাঁদা জমা দেয়ার শেষ সময় আগামী বৃহষ্পতিবার (২৮শে জানুয়ারী)
মেসবাহ য়াযাদের কাছে চাঁদা জমা দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। মেসবাহ ভাইয়ের অবস্থান - ল্যাব এইড, সাইন্স ল্যাবরেটরী। সেল: ০১৭১৩০৯১৯৭১
এবি ইয়াহু গ্রুপের মেম্বারদের জন্য:
রনি: ০১৯১৩৩৭৭৪১৭/রাব্বি: ০১৭১৫৪৬৯১৭৪
২। পিকনিকের চাদা: ৫০০ টাকা (প্রত্যেকের)
৩। যাত্রা শুরু : সকাল ৯টায় ছবির হাট, সকাল ৯:৩০ সংসদ ভবন
উক্ত চড়ুইভাতিতে সকলে 'যার যা আছে তাই নিয়া ঝাপাইয়া পরেন" ;)
এবার জমবে মেলা বটতলা হাটতলা ... . . . .....
কষ্ট কইরা টাইপ যখন করছেন , পোষ্ট টা দিয়া দ্যান ।
বস... আপ্নে হৈলেন কনভেইনার ... সো দিয়া দেন... পাব্লিক্রে জানানোটা জরুলী
আমি কনভেইনার !!! তাই নাকি ? ঝানতাম নাতো।
ভাই, কুরিয়ার মারফত কিছু আহারাদি কি প্রবাসে প্রেরণ করা যায় ?
আরাশি কি দেশে আসবেন্না?
দেশে আসার লাইগা বুকটা হাহাকার করেরে ভাই !
আর মাত্র কয়েকমাস পর আসতেছি !
তখন আবার চড়ুইভাতি করুম !
অবশ্যই যায় :)
আপ্নে খালি ডিএইচএল রে এক্টু বৈলা দেন ;)
বস, ডিএইচএলের খরচা আমি দিমু, আপনেরা পাঠান (হাসির ইমু কই )
বেশী দূর কৈ ? মাত্র ৩৫ মিনিটের পথ। আই মিন আকাশ পথ।
এইতো বাংলা শিখে গেছেন
আর ডিএইচএলে খাবার না পাঠানো যাক... খাবারের মেনু/ফটুক তো পাঠানো যাপে ;)
ফেসবুক প্রোফাইল পিকচার :)
ব্যানারটা সেইরাম বর্ণিল হইছে ।
অতিব সৌন্দর্য !
মেলা ধইন্যা :)
অনেক দিন লিখেন্না
ঠিক...যাবে...
সকল সদস্যদের না, সকল সদস্যের হবে। জনস্বারথে রোবোট
জট্টিলস!!!!
পুরা এক ক্ষেত ধইন্যা দিয়া গেলাম
আচার বানাইয়া আমারে দিয়েন কৈলাম ;)
যে হারে শিল-নোড়া নিয়া পাব্লিক জড়ো হইতেছে নিজের দন্ত মোবারকের ইন্সুরেন্স করানোর জন্য আমাকে যথোপযুক্ত সন্মানি প্রদানের দাবী জানায়া গেলাম... :)
সাথে শিল-নোড়া ধার-দেনে-ওলাদের জন্য সদোপদেশ "অন্যের ভালো মানে নিজের ভালো... তাই আমদের মজা নিতে দিন আর তা দেখিয়া মনে অপার আনন্দ উপলোব্ধি করুন" :D
মুকুল@ মানুষের খায়াদায়া কাজ নাইতো সবখানে তোমার জন্য 'স্বয়ংকনে' অনুষ্ঠানের ব্যবস্থা করবো!!!
আর আমি যে কুত্তো কাজের বিকট অর্গানাইজার এবার টের পাইলাম... নাম লিষ্টে উঠতেই সবকাজ সমাধা!! ...গুড গুড... সো ক্রেডিট গোজ টু ... :P
বিয়া পাগল হিসাবে মনে হয় হয় মানুষের (রমজানের) ভাত মারা যাচছে।
আররে নাহ! এই ব্যাপারে মুক্লার কাছেতো মানু নিতান্তই সদ্যজাত!! মুকুল "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন" মন্ত্রে বিশ্বাসী... কিন্তু সব ছাই উড়াইতে নাই, ছাই ঘাটলে বার হইতে পারে... http://www.amrabondhu.com/jabin/293
সমস্যা কি মন্তব্য দিলাম ৭ বার। বার বার কয় মন্তব্যের জায়গা বলে খালি!!!
কমেন্ট করে Disable rich text এ একটা টিপি দিবি।
মেইলে ঘ্রান নেবার ব্যবস্থা থাকতো যদি!!! বলতাম পিকনিকের পোলাও কোর্মার ঘ্রান পাঠিয়ে দিতে সাথে আড্ডার হালুয়া। :)
নীড়সন্ধানী@ কিছু কার্ড পাওয়া যায় তো সেন্টেড...... সেই আইডিয়া থেকে আমরা কার্ডে সব খাদ্যখানা ঘসিয়া পাঠাইতে পারি আপ্নারে...... ঘ্রানে অর্ধভোজন না হোক 'ছটাকভোজন'তো হবে!!
আইডিয়া মন্দ না, তবে ঘষবেন যখন তখন বেছে বেছে দামী খাবারগুলো ঘষে দিয়েন.......আর আইসক্রীমটা আলাদা ঘষা লাগবে যাতে গলে না যায়
মন্তব্য করুন