আড্ডায় কেডা কেডা আইতাছেন ?
১৭ তারিখে আড্ডা উপলক্ষ্যে গরুর তেহারী রান্না করতেছি। (সবাই জোরে বলেন আমীন আর লগে ১ প্যাকেট ওরস্যালাইন নিয়ে আইসেন )
আপডেটঃ তেহারী না , খাসির রেজালা , সবজি আর খিচুড়ী রান্না হইবে (তবুও সবাই ওরস্যালাইন নিয়ে আইসেন ...কওন যায়না)
সাথে সালাদ থাকতাছে। কুক থাকতাছে ।
বাড়তি হিসাবে এক কাপ ইশপিসাল চা বানায় খাওয়াবো সবাইরে।
বাসায় বার বি কিউ এর চুলা আছে , আপনারা চাইলে সন্ধ্যায় ছাঁদে গিয়ে বার বি কিউ করা যাইতে পারে। (চিকেন স্পন্সর ক্যাডা করব জানিনা)
আর কেউ যদি কোন ডিশ রাইন্ধা আনতে চান , আমি রাগ করুম না (আনলেই লগে লগে ফ্রীজে , সবাই গ্যালেগা বের কইরা একা একা ... )
ঘুমানোর জায়গার অভাব নাই , চাইলে আইয়া ঘুমও দিতে পারেন।
কারা কারা আইতাছেন আওয়াজ দেন , সেই হিসাবে বাজার করতে হইবো তো।
বাসার ঠিকানা - বাড়ী - ৫২/৬ , রোড - ২/১ , সেকশন - ১২, ব্লক - বি, পল্লবী, মীরপুর।
(পুরবী সিনেমা পার হইয়া সোজা উত্তর দিকে আগাইলে দেখবেন হাতে বাম দিকে Juvenile English Medium school পড়ে , ওর উলটা দিকের গলিতে ঢুইকাই আমারে ফোন দিবেন। ফুন - 01915477512 . গলির মাথায় কনজুমার মেগা শপ দেখবেন।)
আর মামুন ভাই বাঁশী নিয়া আইবো কইছে, মিতু ভাবি কবিতা শুনাইবো , বিমা বিষাক্ত গান শুনাইবো, নাহীদ সারাদিন চাপাচাপির পর ২ টা গান শুনাইবো। ও , বাসায় হারমোনিয়াম আছে , তবলা বাদক ও তবলা আনলে তো কনসার্ট হয়া যায়।





সাঈদ ভাই...
দুপুরে তেহারী বাদ দিয়ে খাশী রেজালা আর খিচুরি করি। ভাষ্করদা উত্তরা থেকে খাশীর মাংস এবং টক দই কিনে নিয়ে সকালে আপনার বাসায় চলে আসবে।
তাও হয়। আমার কোন সমস্যা নাইক্কা। বাসার কাছেই দই পাওয়া যাইবো, উত্তরা থেইকা আনার দরকার নাই।
কিন্তু কখন আসবে ভাস্করদা ? পিকনিকের মত কি বিকালে খাওয়া দাওয়া হবে ?
আমি এইখান থেইকা কিনুম নাকি খাসী। আর রেজালা কি ভাস্করদা রান্না করবে ?
ভাষ্করদা ১০টার মাঝেই গৃহে প্রবেশ করবে এবং ১০:৩০ এর মাঝে অনেকেই হাজির হবে... যত বেশী আড্ডানো যায় এরম চিন্তা সকলের।
খাসীটা ভাষ্করদা তার পছন্দ মতো কিনুক
... নাইলে রান্না খারাপ হৈলে খাসীর দোষ পর্বে 
হ...আমার কোন সমস্যা নাই...এই গরমে যতো কম তেল খাওন যায় ততো ভালো...ভূনা খিচুরীর লগে খাশীর গোস্ত...একটা ভেজিটেবল করন যাইতে পারে...ঐটার দায়িত্ব নেন কেউ...
-ভেজিটেবল আমিই করতে পারুম। কোন ভেজিটেবল খাইবেন ? দেশী না চাইনিজ ? ২ টাই করতে পারি।
ভাস্কর দা যেহেতু খাসী আনতাছে তাইলে বার বি কিউ এর দায়িত্ব আমি লই।
সাঈদ এর প্রস্তাবে সমর্থন দিলাম।
সেইরাম পিল্যান...
আইজকাই করেন! আর তর সইতেছেনা
আমি সকাল সকাল চইল্লা আসতাছি
আড্ডায় যাইতে মনচায়।
আয়া পইড়েন মাসুম ভাই। সকাল ৯টা থিকা শুরু হইব।
চলেন দুলাভাই আমরা সকাল সকাল একসাথে যাই
ঐদিন আমার বউয়ের জন্মদিন। তাই কিঞ্চিত ঝামেলা আছে।

আরে ভাবী আর কেক্কুক নিয়া চইলা আসেন ... জম্পেশ আড্ডা হবে।
অনেকদিন ভালমন্দ খাইনা
।
বিকালে মুড়ি চানাচুর হৈলে মন্দ হয় না কৈলাম
ভাবছিলাম মুড়ি চানাচুর ১১ টার দিকে বানামু ... সন্ধ্যায় তো বার বি কিউ আছেই । দুপুরে খাইতে এম্নিতেই তো একটু দেরী হইতে পারে ...
ঠিকাছে
এরা দেখি খাইতে খাইতে মইরা যাইব।কথন যে যামু ভাবতাছি।
মরলে খাইয়াই মরুম ।
এইবার আইতে পারুম না।
পরের বার আমু ঠিক।
আপনি কি নিশ্চিত পরের 'বার' আইবো ?
এবার আপ্নারা ফলাঘাত খাইবেন না?
আহারে কত্তদিন কেউ দাওয়াত দেয় না...কত্তদিন ভাল মন্দ খাওয়া হয় না এমন পিক নিক এর মতন কইরা...বড়ই মিশাইতাছি...এক্কেবারে হাসা কইতাছি ...সাঈদ ভাই মরবেন কেলা...আমরা তো অহনো খাই নাই আর এমন আনন্দ করবার পারলাম না...আপনারা না থাকলে আমাগো কি হইবো...তাইলে আর আমরা বন্ধু হইলাম কেমনে?
আরে চইলা আসেন আড্ডায়।
আডডার কথা শুনলেই যাইতে মনচায়।
মন চাইলে চইলা আইবেন, মানা করছে কে ?
কালকে সাঈদ এর বাসায় মাসুম দুলাভাই এর বউ এর জন্মদিন এর কেক আনার দায়িত্ব আমার।
সুবহানাল্লাহ ।
সাইদ ভাই, বলছেন তাতেই খুশি...আশা রাখি দেশে গেলে দেখা হবে...
সবার পেট খারাপ হয়েছিলতো? ফী আমানিল্লাহ ঃ)
মন্তব্য করুন