রাকিবুল ইসলাম'এর ব্লগ
কষ্টের প্রাসাদ
কষ্টের প্রাসাদ
রাকিবুল ইসলাম
সেদিন না বলেছিলে, কখনো
কষ্ট দেখনি তুমি!
হ্যা, তবে চলো, আসো আমার সাথে
তোমাকে আজ কষ্টের প্রাসাদে নিয়ে যাব।
সেখানে ধূলোয় ছেয়ে যাওয়া
দালানের আল্পনার প্রতিটি
তুলির ছোঁয়ায় কষ্ট লুকিয়ে আছে ;
সেখানে কার্পেটের প্রতিটি সুতোয়
বাধা পড়ে আছে আমার কষ্টগুলো।
কষ্ট দেখনি বলেছিলে না তুমি!
সেই প্রাসাদের দরজা, জানালা, সিঁড়ি
আল্পনা আকা করিডোর, জীর্ণ হয়ে
যাওয়া পুরোনো কাঠের চেয়ার
সবকিছুতেই কষ্ট লেগে আছে।
কত রকমের কষ্ট তা না দেখলে
বুঝবে না তুমি।
প্রতিটি কষ্ট মাকড়শার জালে
আটকে যাওয়া উইপোকারর মত
ছটফট করে সবটা সময় জুড়ে ;
প্রতিটি কষ্ট সেখানে ক্ষুধার্ত কাকের
মত ডানা ঝাপটাতে ঝাপটাতে
নিঃসাড় হয়ে পড়ে।
কষ্টের সেই প্রাসাদে আমার
কষ্টরা সব বাধা পড়ে আছে।
কষ্টগুলো সব, সারাদিন ব্যস্ত থাকে
নিজেদের সূচালো করতে, আর রাত্রির আধারে