ইউজার লগইন

আগামী সৌভাগ্যের রজনী কি জাহানারার জন্য সৌভাগ্য বয়ে আনবে- আপনারা চেষ্টা করলে তাই হবে। আশা করি তাই যেনো হয়।// আপডেটঃ

ভেবেছিলাম হাতে খানিকটা সময় আছে তবে সকালে ফোন পেয়ে বুঝলাম আমার/আমাদের হাতে তত বেশী সময় নেই।

আমি যেখানে কাজ করি সেখানে আরেকজন আয়ার কাজ করেন, তবে প্রতিষ্ঠান পরিচালনা নীতির প্রতিষ্ঠিত নিয়মানুসারে গতরপেষা মানুষের তুলনায় কলমজীবি মানুষের বেতনের অঙ্কে একটা পার্থক্য রয়ে গেছে। তার পরিশ্রমের তুলনা‌্য আমার পরিশ্রমের পরিমাণ তেমন বেশী না হলেও দু চারটা ডিগ্রীর জোরে আমি তার কাছে প্রাতিষ্ঠানিক নিয়মেই সম্মানের অধিকারী।

তিনি আমাকে গত পরশু ফোন করে বলেছিলেন তার মায়ের হার্টের দুটো ভাল্ভই অকেজো হয়ে গেছে, ডাক্তারেরা হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বলেছেন অপারেশনের টাকাটা জোগাড় করে যেনো তিনি খুব দ্রুতই অপারেশনটা করে ফেলেন, নইলে বাঁচানো যাবে না তার মাকে। আমি বেশ কিছু সাংবাদিককে চিনি দীর্ঘ সময়ে ব্লগবাজির সুবাদে, হয়তো তার মনে হয়েছিলো আমি তার কোন উপকার করতে পারবো।

তবে আমাদের সংবাদ পত্রের ডেস্কগুলো প্রতিদিনই উপচে পড়ে এসব সাহায্যের আবেদনের কাগজে। স্তুপ হয়ে থাকে সাহায্যের আবেদন এবং সংবাদ পত্রগুলোও সংকোচন নীতি অবলম্বন করেছেন। তারাও খুব বেশী সাহায্যের আবেদন ছাপাতে চান না।

আমাদের চিকিৎসা ব্যবস্থায় গলদ, আমাদের রাষ্ট্র পরিচালনা নীতিতে গলদ, সেসব গলদ নিয়ে বিস্ত্র আলোচনা তর্ক বিতর্ক করবার অবসর হয়তো পাওয়া যাবে ভবিষ্যতে তবে এই প্রাণটা বাঁচানোর সুযোগ পাওয়া যাবে না।

আমাদের প্রয়োজন দুটো ভাল্ভ- সে দুটো ভাল্ভ দিয়ে অকেজো ভাল্ভগুলোকে প্রতিষ্ঠাপন করতে হবে। আমাদের প্রয়োজন অর্থ যা দিলে ডাক্তারেরা আগ্রহী হয়ে তার অপেন হার্ট সার্জারি করতে রাজী হবেন।
অপারেশন খরচটা লাখ দেড়েক টাকা।
ভাল্ভের দাম ১ লক্ষ ২০ হাজার টাকা।

পরিমাণ বিবেচনা করলে হয়তো তেমন বড় অঙ্ক নয়, একটা সাধারণ অনুষ্ঠান আয়োজনে এর চেয়ে বেশী অঙ্কের টাকা খরচ হয় ঢাকায়। তবে সবার সামর্থ্য এক নয় বলেই একজনের সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখবার খরচ দিয়ে অন্য অনেকের জীবনকে রক্ষা করা সম্ভব।

আমাদের হাতে কিংবা আমার হাতে সময় মাত্র ২ সপ্তাহ। আগামী শবে বরাতের আগেই তার অপারেশন না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।
আমি আশাবাদী আমরা যদি সবাই উদ্যোগী হই এবং সামান্য চেষ্টা করি তবে এই সৌভাগ্যের রজনি জাহানারার জন্যও সৌভাগ্যের বারতা বয়ে আনবে।

যদিও জানি এটা এ মুহূর্তে টুটুলের জন্য বাড়তি চাপ হয়ে যাবে তবুও অন্য কোনো ব্যাংক একাউন্টের খোঁজ জানা না থাকায় আমি অনুরোধ করবো টুটুল যদি অনুগ্রহ করে তার ব্যাংক একাউন্ট ব্যবহার করতে দেয় তাহলে হয়তো সেখানে সংগৃহীত অর্থ জমা করা সম্ভব। আমি যার কথা বলছি তার নিজের ব্যাংক একাউন্ট খুলবার বিলাসিতাও কতা সম্ভব না

আপনাদের সবাইকে ধন্যবাদ

কিছু আপডেট দেওয়া প্রয়োজন:

আজ সকালে কথা শেষ হওয়ার পর যা জানলাম, জাতীয় হৃৎরোগ ইন্সটিটিউটে সমাজকল্যান মন্ত্রনালয়ের একজন অফিসার আছেন, যার কাছে সহায়তার জন্য আবেদন করা যাবে, তিনি স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশের পরে এই আবেদন প্রেরণ করবেন প্রধানমন্ত্রীর কাছে।
শ্যামলীর বর্তমান এমপি জাহাঙ্গীর নানক, তিনি সাক্ষর দিলে আজই সে আবেদন জমা পড়বে, আশা করি তিনি এই সুপারিশটুকু করবেন। কিংবা যদি তেমনটা না হয় তাহলে আমরা তাকে অনুরোধ করবো কোন না কোনো মাধ্যমে-

আবেদনটি যেনো যথাসময়ে দপ্তরে পৌঁছায় এবং সুপারিশটি যেনো কাজে লাগে এজন্য ব্লগার লীনা তার পরিচিত জনের মাধ্যমে চেষ্টা করবেন। সুশান্তকে অনুরোধ করেছিলাম, সেও চেষ্টা করবে বলেছে। সুতরাং আবেদন বিষয়ে একটু নিশ্চিত হওয়া যাচ্ছে।

যদি আবেদন ফলপ্রসু হয় তবে আমাদের দেড় লক্ষ টাকা জোগার করতে হবে আগামি দুই সপ্তাহের ভেতরে-

ব্যাংক একাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছে টুটুল
তার একাউন্ট নাম্বার:
+----------------------------------------------------------------
| ব্যাংক : Southeast Bank Limited
| হিসাবের নাম: Md. Shafiqul Islam Chowdhury
| হিসাব নম্বর: 0012100003413
| শাখা: Shyamoli
+----------------------------------------------------------------

৪ জন নামপ্রকাশে অনিচ্ছুক ব্যক্তি এ পর্যন্ত জমা দিয়েছেন
====================================
১. ব্লগার (Mo) - ৫,০০০ টাকা
২. ব্লগার (TT) - ১,০০০ টাকা
৩. ব্লগার (Sy) - ১,০০০ টাকা
৪. ব্লগার (MK) - ৫০০ টাকা
========================
মোট = ৭,৫০০

এলাকাভিত্তিক দায়িত্ব নিয়েছেন যারা

=> মতিঝিল এর দায়িত্ব লিনা আপা (আমাকে ফোন দিয়েন আমি লিনাপাকে জানিয়ে দেব)
=> শ্যামলিতে টুটুল - ০১৭১৩০৪৫৪৯১
=> মীরপুরের দায়িত্ব হাসান রায়হান - ০১৭১৫৭০১৩১১ এবং সাঈদ - ০১৯১৫৪৭৭৫১২
=> সাইন্সল্যাবে মেসবাহ ভাই - ০১৭১৩০৯১৯৭১
=> চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে মুক্ত বয়ান - ০১৬৭০৪৮১৫৪৭
=> মগবাজার/মৌচাকে নজরুল - ০১৭১৩০৪১৭৬৭

সবাইকে অনুরোধ তারা যেনো তাদের মোবাইল নাম্বারটাও এর সাথে প্রদান করেন। তাহলে যোগাযোগের সুবিধা হবে। যে কোন যোগাযোগের জন্য zogazog(এট) আমরাবন্ধু ডট কম।

এখন পর্যন্ত তহবিলে জমা আছে ১৫ হাজার টাকা। আমরা এক দিনে দশ ভাগের এক ভাগ জমা করেছি। আর বাকি নয় ভাগের জন্য আমাদের লড়াই শুরু হোক

আপডেটঃ ১৫ই জুলাই, ২০১০
------------------------

সাংসদের সাক্ষরের পর হাসপাতালের প্রধান চিকিৎসকের সাক্ষর এবং অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবেদন পত্র জমা দেওয়ার পর সেটার রেফারেন্স নাম্বার এবং ফটোকপি সংগ্রহ করে আমি লীনা এবং সুশান্তকে পাঠিয়ে দিবো আগামীকাল বিকেলে।

আপডেট ২ঃ চিকিৎসা খরচ, যদি অনুদানে ভাল্ভ পাওয়া যায় তাহলে এক লক্ষ ২০ হাজার টাকার মতো হবে, তবে আগামী কাল আরও নিশ্চিত খবর জানা যাবে। আমি চেষ্টা করবো খাতওয়ারী খরচটা বিস্তারিত জানতে। আর যদি এমন হয় যে কতৃপক্ষকে অনুরোধ করতে হবে তাহলেও আমরা কয়েক জন সে অনুরোধ করে আসতে পারি।
প্রধানতম কাজ হচ্ছে ভাল্ভের জন্য আবেদন পত্রটাকে যতদ্রুত সম্ভব অনুমোদন করিয়ে নেওয়া।

পোস্টটি ২১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আমার ব্যাংক একাউন্টের বিস্তারিত:
Bank Name: Southeast Bank Limited
Account Name: Md. Shafiqul Islam Chowdhury
Account Number: 0012100003413
Branch: Shyamoli

লীনা দিলরুবা's picture


পোস্টটা স্টিকি করা হোক।
"মানুষ মানুষের জন্য", সাহায্যের হাত বাড়িয়ে দিন- সবাই। ৫০০ লোক ৩০০ টাকা করে দিলে ১,৫০,০০০ টাকা হয়ে যায়।

টুটুল's picture


৩০০ জন লোক দরকার... যারা ৫০০ টাকা করে দিতে পারবে... হবে না?

জ্যোতি's picture


এই পোষ্ট টা কেউ চাইলে অন্য ব্লগে ও শেয়ার করতে পারে না?

লীনা দিলরুবা's picture


৩০০ লোক ৫০০ করে দিতে পারে আবার ২০০ লোক ৭৫০ করে দিতে পারে। সবই ইচ্ছের আর সহানুভূতির ব্যাপার, সামর্থের নয়।

আসিফ's picture


চেষ্টা করবো।

ফেসবুকে এবং আরো দু'এক জায়গায় শেয়ার দিলাম।

মামুন হক's picture


পে পাল থাকলে আমরা যারা বিদেশে আছি তারাও হেল্প করতে পারতাম।

টুটুল's picture


মামুন ভাই...
বাংলাদেশে তো আবার পেপাল নাই Sad
দেখি কি করা যায়...

নুশেরা's picture


রাসেল ও টুটুলদাকে ধন্যবাদ। অবশ্যই চেষ্টা থাকবে।

১০

বোহেমিয়ান's picture


একাউন্টের বিস্তারিত, পোস্টে যুক্ত করা উচিত

শেয়ার করছি

১১

টুটুল's picture


একাউন্টের বিস্তারিত কি?

১২

টুটুল's picture


১. ব্লগার(xxxx) - ৫,০০০ টাকা
২. ব্লগার (xxxx) - ১,০০০ টাকা
৩. ব্লগার (xxxx) - ১,০০০ টাকা

(xxxx) নাম প্রকাশে অনিচ্ছুক

১৩

লীনা দিলরুবা's picture


টুটুল ভাই, আপডেট দেখে খুবই ভাল লাগছে।

১৪

টুটুল's picture


রোহানের ফেসবুক পরামর্শটা তুলে দেই

Rohan ...............: হুমম সময়টা আসলেই অনেক কম... তাইলে একটা টারগেট ফিক্স করা যায়, পার হেড ৫০০ টাকা অথবা ৩০০ টাকা খারাপ না... তিন চারশো লোক টারগেট করলেই হয়, আমরা যার যার ব্যক্তিগত অবস্থানে চেষ্টা করতে থাকি, লোকেশন ওয়াইজ বন্ধুরা কালেকশনে থাকতে পারে, ধরেন গুলশানের দশজন মানুষ সাহায্য করতে রাজি আছে, গুলশানের কেউ কোনো পয়েন্ট থেকে কালেকশনে নামতে পারে... দেখি কলিগদের থেকে কেমন কালেক্ট করতে পারি...

এলাকা ভিত্তিক কে কে দায়িত্ব নিতে চান?
যেমন :
মতিঝিল এর দায়িত্ব লিনা আপা
শ্যামলিতে আমি আছি
মিরপুরের দায়িত্ব সাঈদ
সাইন্সল্যাবে মেসবাহ ভাই

আর রাসেল স্ট্যান্ডবাই Smile

পরামর্শ আবশ্যক

১৫

হাসান রায়হান's picture


আমি আছি মিরপুরে।

১৬

লীনা দিলরুবা's picture


টুটুল ভাইর প্রস্তাবে রাজি আছি।

১৭

মীর's picture


সঙ্গে আছি। টুটুল ভাইয়ের একাউন্ট ইউজ করবো।

১৮

সাঈদ's picture


টুটুলের প্রস্তাবে রাজী আছি।

১৯

mukto's picture


rohan vai-r prostabe sohomot.
chittagong-r dayitto ami nite chai.

[bangla nai, so, eng. :(]

২০

সাহাদাত উদরাজী's picture


মেজবাহ'কে দিয়ে দিব।

২১

মুকুল's picture


শুভ কামনা রইলো... আশা করি খুব দ্রুতই টাকাটা জোগাড় হয়ে যাবে।

২২

তানবীরা's picture


শুভ কামনা রইলো... আশা করি খুব দ্রুতই টাকাটা জোগাড় হয়ে যাবে।

২৩

রশীদা আফরোজ's picture


এবির বন্ধুদের একাত্মতাবোধ দেখে বেশ ভালøাগছে। আমার অফিস মৌচাক, সংগৃহীত টাকা কীভাবে পৌঁছাবো? মতিঝিলে যিনি আছেন তাকে দেবো নাকি ব্যাংক একাউন্টে?

২৪

নজরুল ইসলাম's picture


সহমত...
যথাসাধ্য চেষ্টা করবো।

২৫

টুটুল's picture


আগামী ২৩শে জুলাই আমরা রবীন্দ্র সরোবরে মিলিত হয়ে একটা আড্ডা দিতে পারি... এবং সেইখানে আমরা আমাদের টাকা গুলো জমা করতে পারি।

ধানমন্ডি ২৭ নম্বরের "পানকৌড়ি" মানে লেকের শুরুটা... পুরাতন জায়গা নতুন রিনোভেশনে আড্ডার প্লেস হিসেবে চমৎকার লাগলো গতকাল।

২৬

জ্যোতি's picture


২৩শে জুলাই তাহলে ফান্ড সংগ্রহ হবে বলে আশা করা যায়।

২৭

শওকত মাসুম's picture


আপডেট কি?

২৮

হাসান রায়হান's picture


মাসুম ভাই, আপডেট হল এপ্লিকেশন এখনো জমা দিতে পারে নাই। জোর চেষ্টা চলছে জমা দেয়ার।

২৯

লীনা দিলরুবা's picture


এপ্লিকেশন জমা হবেই, দেখা যাক।

৩০

টুটুল's picture


রোগীর অবস্থা দ্রুতই অবনতির দিকে... যা করার জরুরী ভিত্তিতে করতে হবে।
একটা প্রস্তাব দিচ্ছি...

দশ জন লোক প্রয়োজন যারা প্রত্যেকে তার সার্কেল থেকে ১০ হাজার করে টাকা তুলতে পারবে
কালেকশন করতে সম্মত হয়েছেন যারা:
১. রায়হান ভাই
২. টুটুল
৩. রাসেল
৪. লিনা দিলরুবা
৫. রুবাই (মাথামোটা)

যাদের সম্মতির অপেক্ষায় আছি....
১. মাসুম ভাই
২. মেসবাহ ভাই
৩. জেবতিক দা (জেবতিক আরিফ)
৪. বাফড়া

৩১

মেসবাহ য়াযাদ's picture


আমি চেষ্ট করছি...

৩২

হাসান রায়হান's picture


আরো কয়েকটা নাম যোগ করি। তাদের মতামত আবশ্যক। যাদের নাম বাদ পড়ল তারা এখানে জানিয়ে দিতে পারেন কত কালেকশন করবেন।

৫. সাঈদ
৬. জয়িতা
৭. রন
৮. বিমা
৯. নজরুল
১০. ভাস্কর
১১. ...
১২. ...

৩৩

মেসবাহ য়াযাদ's picture


রায়হান ভাইয়ের সাথে বিস্তারিত কথা হয়েছে। তিনি হৃদরোগ হাসপাতালে গেছেন বিস্তারিত খরচের হিসাব জানতে। দেখা যাক। ২৩ তারিখ দেখা হবে...

৩৪

টুটুল's picture


যে রিপোর্ট গুলো প্রধান মন্ত্রীর কার্যালয়ে সাবমিশনের জন্য ...
রিপোর্ট-১

রিপোর্ট-২

রিপোর্ট-৩

রিপোর্ট-৪

রিপোর্ট-৫

৩৫

জ্যোতি's picture


যতটা পারি চেষ্টা করব।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.