ইউজার লগইন

পরবর্তী সময়ের জন্য

মাঝে মাঝে মনে হয় সংবাদপত্রের ফরমায়েশী লেখার ধাচে লিখতে শুরু করার আগে যা লিখতাম তেমন কিছু আর কখনও লেখা হবে না, সে ক্ষমতা কিংবা যোগ্যতা নেই এখন আমার। প্রতিদিন মনে হয় যদি এখন হঠাৎ করে কেউ বলে একটা বই প্রকাশ করতে চাই, তাহলে আদৌ কি প্রকাশযোগ্য কিছু লেখা দিতে পারবো।

মুকুল একদিন বললো কবিতার কোথা, সেদিন মনে পড়লো গত এক বছরে আমি একটাও কবিতা লিখি নি, লেখা হয়ে উঠে নি এমন না, বরং বিভিন্ন কারণেই ভেতরে কবিতার পোকা জন্মাতে পারে নি। মুকুলের জন্য গত দুই বছরে লেখা অকবিতাগুলোর লিংক দিবো ভাবছিলাম, নিজেই খুজে পেলাম না, এত আবর্জনা লিখেছি গত দুই বছরে, কাজের লেখা খুজতে হলে হয়রান হতে হয়।

আহমাদ কামাল ভাই গত বই মেলায় হুমকি দিয়েছিলেন এবারের বই মেলায় তিনি কানে ধরে আমার বই বের করবেন। ধন্যবাদ মহান চোরকে, মোবাইল চুরি করে নেওয়ায় তিনি সম্ভবত আমার নাগাল পান নি বইমেলার আগে। এবার তিনি বরং আগের চেয়ে ভালো অবস্থানে আছেন, তিনি চাইলেই আমার কানে ধরতে পারবেন এবং নিজের ক্ষীণ আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগিয়ে গত পাচ বছরে লেখা বিভিন্ন আবর্জনা ঘেটে একটা বইয়ের ম্যাটেরিয়াল জোগার করা যায় কি না সেটাও খতিয়ে দেখবার একটা সুযোগ তৈরি হবে এখানে। পাঠকের মতামতের তুলনায় গুরুত্বপূর্ণ আমার মতামত, কি্ন্তু আমার আবেগ যথাযথ প্রকাশিত হয়েছে এবং আমার বিবেচনায় আমি যা যতটুকু বলতে চেয়েছিলাম বলতে পেরেছি ধাচের লেখাগুলোর তালিকা জোগাড় করে রাখবার উপলক্ষ্য হতে পারে এটা।

গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয়

দুঃসময়ে বেঁচে থাকা

অবরুদ্ধ সময়ের গল্প-

ইউনুসবন্দনা করি সবেঃ এক দিন বাংলাদেশে ভোর হবে।

চেতনায় সামরিকায়ন

সামরিকতার গল্প-উৎসর্গ' চ 'বর্গ ীয় সবাইকে

কুরূপকথা ১

আমরা ভালো আছি

দেশ মাতা সহস্রযোনী তবু পায়ুকামী সুশীল সমাজ-

কৃষ্ণ সারথি-

অন্ধকারে কাঁদো শিরিন, তোমার বাবার মৃত্যুর তদন্ত হবে না

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.