দেয়াল
বেশ কয়েক বছর আগে যখন প্রায় নি:সঙ্গ, সঙ্গী বলতে অন্তর্জালিক বন্ধু আর এলেমেলো ঘর, সে সময়ে হুট করে নিলামে কিনলাম গীটার। গীটার আর টিউনার কিনে মাঝে মাঝে গীটার বাজাই- পুরোনো আড্ডায় শোনা গানগুলো গাইতে চেষ্টা করি, একটা বিষয়ই বুঝলাম, আমাকে দিয়ে অন্য অনেক কিছুই হতে পারে কিন্তু গীটার বাজিয়ে গান গাওয়া সম্ভব হবে না, অতীতের কয়েকটা ছোটোখাটো গান বাজানোর অভিজ্ঞতা দিয়ে গান গাওয়া হয় না, তবে বুকের ভেতর অনেক কথার বাক-বাকুম, সে সময়ে এক প্রিয় বন্ধুর বিবাহবিচ্ছেদের সংবাদ পেয়ে প্রথম গান লেখা আর সুর করা। সে গানের শেষের অংশটুকু এখন মনে আছে, মুখ মনে নেই, অবশ্য ৬ বছরের ব্যবধানে গানের সুরের কোনো কোনো অংশ বাদ দিলে অধিকাংশই বিস্মৃত।
আধখানা আধখানা গান লিখে, সুর করে একদিন শচীনের গান গাওয়ার চেষ্টা করতে গিয়ে একটা গান লিখে ফেললাম, সুরও করে ফেললাম সম্পূর্ণটাই, হুট করে মনে পরে, হুট করে ভুলে যাই, সেটাও লিখে রাখা প্রয়োজন, ভুলে গেলে আর মনে করতে পারবো এমনটা মনে হয় না এখন, স্মৃতিভ্রস্ট্র দিনকাল যাচ্ছে-
তোমার আমার মাঝে এখন একটি পাতার দেয়াল
তোমার আমার মাঝে এখন চাঁদের আলোর আড়াল
তবু হাত বাড়িয়ে ধরতে গেলে পাই না তোমায় হায়
তোমার মনের গোপন ঘরে বিষাদভরা ছবি
যদি এক পলকে উড়িয়ে দেই ভালোবাসার ঝড়ে
যদি হাত বাড়িয়ে না ছুঁই তোকে মন বাড়িয়ে ছুঁই
আসবি কি তুই আমার কাছে মৌন আঁধার চিড়ে?
আমি হৃদয়ভরা দ্বিধার মাঝে একলা জেগে রই
দিচ্ছি মুছে হাত বাড়িয়ে আড়াল ছিলো যত
নির্জনতার দেয়াল ভেঙে তবু কাছে আসো
আমি হাত বাড়িয়ে পাই না তোমায়
তুমি অন্য কেউ





বিষণ্ণ রোমান্টিক গান
অন্য এক রাসেলের লেখা পড়লাম।
দারুন...
গানের পুরোটাই কোট করার মত।
গেয়ে ফেলেন, শুনতে বেশ ভালই লাগবে বলে মনে হচছে।
সুর দিয়ে ফেলেন
সুর তো গানের কথা লিখার আগে হইছে- নাইলে কি আর এতদিন মনে থাকে?
"আসবি কি তুই আমার কাছে মৌন আঁধার ছিড়ে"?
রাসেল ভাই,
খুবই সুন্দর হয়েছে গানটা । তবে "ছিড়ে" নয়, আমার মনে হয় শব্দটা হবে [মৌ্ন আঁধার] "চিরে" !
গানটা শুনতে পেলে ভাল লাগত
আমার আগের কম্পিউটারের অসংখ্য ফাইলের ভেতরে এই গানের তিনটা আলাদা অংশ নিশ্চিত আছে- কিন্তু কই আছে জানি না। আমি একদিন খোঁজার চেষ্টা করছিলাম, খড়ের গাদায় সুই খুঁজে লাভ নাই
মন্তব্য করুন