ক্ষ্যাপ
যে সময়ের কথা সে সময়ে দিনাজপুর নেহায়েত একটা ছোট মফ:স্বল শহর, আশেপাশের থানা থেকে গ্রামের লোকজন দিনাজপুর টাউনে আসতো সাইকেল চেপে, তাদের বাচনভঙ্গি শহরের মানুষের থেকে আলাদা, সরল-সোজা মানুষদের নিয়ে দিনাজপুর টাউনের ছেলেরা মজাও করতো বিস্তর রকমের আর ছেলে-পেলেদের আড্ডার একটা অংশ বরাদ্দ থাকতো গ্রামের মফিজদের কান্ডকীর্তি বর্ণনায়।
শহরটা তখনও বহরে গতরে বেড়ে উঠে নি এখনকার মতো, সুইহারি তখনও দিনাজপুরের বাসস্ট্যান্ড আর নাইটকোচের যাত্রা কেবল শুরু হচ্ছে। তিস্তা পার্ব্বতিপূর- রংপুর-কাউনিয়া- জামালপুর ময়মনসিংহ হয়ে ঢাকা যাত্রা শুরু করার আগে দিনাজপুরের মেইল ট্রেনই ছিলো ভরসা। সেভেন আপ সম্ভবত ঢাকায় যেতো- একেবারে ছোটো বেলায় প্রথমবার ঢাকায় আসবার সময় এমনই কোনো মেইল ট্রেনে করেই আমাদের নিয়ে আসা হয়েছিলো, তবে পরবর্তীতে অধিকাংশ সময়ই তিস্তাই ছিলো পছন্দের বাহন।





মন্তব্য করুন