চ্ছাহয়া
নির্লিপ্ত নিরুত্তাপ মৃত্যুর প্রতীক্ষা ছাড়া আমাদের অন্য কোনো স্বাধীনতা নেই।কামাল ভাই সাক্ষাৎকারে বলেছেন বিরুপ পরিস্থিতিতে সেলফ সেন্সরশীল মননশীলতা, সৃজনশীলতা হত্যা করে। উদ্যত চাপাতি, উদ্বিগ্ন স্বজন, উদাসীন রাষ্ট্র এবং উগ্র নির্বোধ প্রেক্ষাপটে বেশ কয়েক দিন আগে পড়া পারভেজ আলমের জিহাদ ও খেলাফতের সিলসিলা বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়েও নিজেকে নিবৃত করেছি। ব্যক্তিগত অভিমত, অনুভুতি ব্যক্তিগত ডায়েরিতে টুকে রাখা যায়, তবে প্রয়োজনীয় বইয়ের পাঠ প্রতিক্রিয়াগুলো এক ধরণের বিজ্ঞাপন, অন্যকে পড়তে অনুরোধ করা কিংবা অন্যের মতামত জানতে চাওয়ার আগ্রহ- উন্মুক্ত আলোচনা ব্যতীত সম্ভব না। অনুভিত- উপলব্ধি প্রকাশের যথার্থ শব্দ না খুঁজে নিরপেক্ষ, বিতর্কহীন সাবধানী শব্দ খুঁজে খুঁজে কোনো পক্ষকে ক্ষুব্ধ, ক্রুদ্ধ, ব্যাথিত না করে পাঠপ্রতিক্রিয়া লেখা অসম্ভব। সুতরাং বর্তমান সময়ের প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বইটা প্রয়োজনীয় হলেও সেটার কোনো পাঠ প্রতিক্রিয়া আমি লিখছি না।
গত কয়েকদিন বসে বসে ব্যানড ফ্রম দ্যা বাইবেল ডকুমেন্টারী দেখছি। এজ অফ রিজন
সামাজিক শৃঙ্খলাপরিপন্থী স্পর্শ্বকাতর বিষয়াদি আলোচনার বাইরে রেখে আমরা ভাষা এবং সাহিত্যের গল্প করবো। লোকগাঁথা তার পরতে পরতে কিভাবে সময়ের চিহ্ন লুকিয়ে রাখে, কিভাবে জনপ্রিয় উচ্চারণগুলো ভবিষ্যতকালে প্রবাদ প্রবচনে রূপান্তরিত হয়, কিভাবে আমরা ভাষাকে ঋদ্ধ করি এবং কিভাবে জনমানস ভাষার কাঠামোকে ধরে রাখে? ময়মনসিংহ, নেত্রকোনা আর সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষেরা দীর্ঘ মা মনসার পালা আবৃত্তি করেছে। বেহুলা লক্ষীন্দরের পরিচিত গল্প, ভালোবাসার টানে বেহুলা ভেলা ভাসিয়েছে নদীতে, বাধাবিঘ্ন অতিক্রম করে বেহুলা অবশেষে পাতাল থেকে লক্ষীন্দরের প্রাণ নিয়ে আসলো পৃথিবীতে। আধুনিক বেহুলা আর ভেলা ভাসায় না, ইঞ্জিন নৌকা ভাসিয়ে পাতালদেবের দরবারে যায়। গল্পের কাঠামো, পালার সুর হয়তো তেমন বদলায় নি কিন্তু গল্পের প্রতিবেশ দৃশ্যপট সময়ের সাথে বদলেছে। একই ধাঁচের একই কাঠামোর গল্প গাঁথা পৃথিবীর সব প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া যাবে। রাধা-কৃষ্ণের প্রেমের উপাখ্যানেও একই ধরণের সার্বজনীনতা খুঁজে পাওয়া যাবে। ভৌগলিকভাবে বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন সমাজকাঠামোতে প্রতিনিয়ত এসব গল্পকাঠামো নির্মিত হচ্ছে এবং ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষেরা মোটা দাগে একই ভঙ্গিতে ভাবছে। আকারে প্রকারে যতই ভিন্নতা থাকুক মানুষ আসলে একই ধাঁচে ভাবে, তাদের ভয়-ভীতি-কামনা-বাসনা- প্রেম ভালোবাসা প্রকাশের কাঠামোগুলোও একই রকম।
'কলম খোঁচায় গল্প পাতা"র মানসিক পরিস্থিতি নেই,





মন্তব্য করুন