পুরানো সেই দিনের কথা-৩
আজ স্কুল,কলেজ আর ইউনি এর স্যার ম্যাডামদের কথা মনে পড়ে গেল।।
কি বান্দরামি টা করতাম ওই সময়ে।।
আমাদের স্কুলে স্যারদের সবার একটা আলাদা নাম ছিলো।পোলাপাইন আড়ালে আবডালে স্যারদের ওইনামে ডাকতো।।
আলাউদ্দিন স্যার উনি ইংরেজীর শিক্ষক ছিলেন খুব ভালো পড়াইতেন কিন্তু সাথে মাইরটাও সেই রকম দিতেন উনারে পোলাপাইন পাঠা বলে ডাকতেন কেন ডাকতো নিজেও জানতাম না। ক্লাস এইটের বৃত্তি কোচিং এর সময় আমাদের ফাস্ট বয় জুয়েলকে ধরে পিটাচ্ছে আর একজন রাজীব মাইর খাওয়ার জন্য ওয়েট করতেছে কারন পরের সিরিয়াল এই সময় জুয়েল বললো রাজীব তুই পালা।রাজীব পালানো বাদ দিয়ে দাঁড়িয়ে থাকলো আর স্যার জুয়েলকে আরো কিছু উপরি দিয়ে ছাড়লো কুবুদ্ধি দেয়ার জন্য। কিন্তু আমি কোন দিন এই স্যার এর কাছে মাইর খাইনি।
আমাদের বিজ্ঞান পড়াতেন আফজাল স্যার পোলাপাইন তারে বতক(হাস) বলতো কারন উনার নাক লম্বা ছিলো তাই।।
পিটি স্যার ছিলো হবিবুর রহমান আমরা তারে পটল স্যার বলতাম উনার বিখ্যাত ভুড়ির জন্য এসেম্বলীতে বাংলাদেশ জিন্দাবাদ আমরা বলতাম গরম তেলে পটল ভাজ। উনার কাছে রেগুলার দুইবার মাইর খাইতাম।
কাদের স্যারের নাম ছিলো বল্টু।লম্বায় খাটো ছিলো আর মোটা ছিলো তাই।
ওয়াশিল স্যারকে আমরা এন্টেনা কইতাম।
সিরাজুল স্যারকে পোলাপাইন কার্টুন স্যার বলে ডাকতো তার উচ্চতার জন্য।
কলেজে ইংলিশ পড়ায়তো এক ম্যাডাম যার কথা প্রথম বেঞ্ছের মেয়েরা শুনতে পেতো না পোলাপাইন নাম দিছিলো রহিমার মা।।উনার ক্লাসে ইয়েস ম্যাডাম বলে উনার সামনে দিয়ে চলে গেলে কিছু বলতেন না।একদিন আমি যাচ্ছি আমাকে পিছন থেকে ডেকে বললেন তোমার আব্বার নাম আমির?আমি বললাম জী।উনি বলেন ওকে।আমি তো উনার ওকে শুনে আবার বেঞ্ছীর দিকে যাচ্ছি উনি বলেন না যেদিকে যাচ্ছিলে সেদিকে যাও।এই নিয়া অনেকদিন টেনশনে ছিলাম।
বাংলা পড়াতেন বিজয়া ম্যাডাম এক বিলাসী পড়ায়ছিলেন একবছর ক্লাসে কথা বললে উনি প্রাকটিকালে ফেইল করায় দেয়ার হুমকি দিতেন।আমরা খুব ভয় পাইছি এই ভাব নিয়া থাকতাম।
আরেকটা বাংলার ম্যাডাম ছিলেন ইয়াং,নাম ছিল শিখা।পোলাপাইন সারাদিন ম্যাডামের দিকে তাকায় থাকতো মাঝে মাঝে উনি বিরক্ত হইয়ে বলতেন তোমরা ক্লাসে কেন এসেছো?আমরা বলতাম শিখার জন্য এসেছি।।
ইউনি যাওয়ার পর টিচার দের নাম সংক্ষেপ করে ডাকতাম এই যেমন আবুল কালাম আজাদ-১ ছিলেন AKA-১।দিল আফরোজ বেগম ছিলো DAB, ইত্যাদি।
একদিন এক স্যার ক্লাস নিচ্ছেন ক্লাস শেষে উনি জিজ্ঞাসা করলেন এর পরে কার ক্লাস সবাই বলে ডাব ম্যাডাম এর ক্লাস। স্যার প্রথমে বুঝতে পারে নাই পরে যখন বুঝেছেন দিল আফরোজ ম্যাডামের ক্লাস তখন শুধু হেসে বললেন আরে ও এখন আর ডাব আছে নাকি ওতো ঝুনা নারকেল হইয়ে গেছে…………।কারন ম্যাডামের পোলা আমার ব্যাচমেট ছিলো।।





স্মৃতি বড়ই স্মৃতিময়।
অশ্লীষ
ওই মিয়া আপনে এইডা পড়ছেন কেন?এইটা পোলাপাইন দের পড়া নিষেধ।

মধুর স্মৃতি।বান্ধবীদের নিয়ে লেখেন।
ফুপিগো বান্ধবী কথা লিখলে আর মধুর স্মৃতি থাকবো না তখন কুইনাইন হইয়ে যাবো।।
হাহাহাহা। মজার স্মৃতি। এসব লেখা শুরু করলে উপন্যাস হয়ে যাবে। চলুক।
কি কন মাছুম ভাই।গরীবের লগে মশকরা।
স্কুলের দুইজন স্যারের নাম মনে পড়ল। লাশ, জামসেদ পাজিরা।
আরো কিছু লোকের নাম মনে কইরা পোস্ট দেন।
আমাদের স্কুলের এসিসট্যান্ট হেড স্যার কে আমরা টেলি সামাদ বলে ডাকতাম, কারন স্যার ছিল সেরকম শুকনা
আর হেড স্যার কে আমরা বজু বলে ডাকতাম, কেন ডাকতাম জানিনা , তবে সিনিয়রদের কাছ থেকে এটা এসেছে ।
ক্লাস টেন এ থাকতে আমাদের নতুন ইংলিশ টিচার এলেন - আবুল হোসেন, ঠিক সেই সময়ে কাজল এর কৌতুকের কল্যানে আ...বুল নামটা বেশ খ্যাতি পেয়ে গেছে , পোলাপান স্যর কে দেখলেই আড়ালে আবডালে ডাকতো আ...আবুল বলে।
আরেকজন টিচার ছিলেন - আলাউদ্দিন স্যার, উনি এক চোখে কম দেখতেন তাই সবাই দেড় ব্যাটারী বলে ডাকতো তাঁকে।
আমগো স্কুলে একটা স্যার ছিলো নাম মনে নাই উনারা তিন ব্যাটারী কইতো কানে কম শুনার জন্য।।
বানর=donkey??? কুন টাইপের বানর এইটা?
কারন বাংলায় যে প্র্যাকটিকেল হয় এইটা আজ প্রথম জানলাম....।

বাংলা ম্যাডাম কুন প্র্যাকটিকেলে ফেল করাইতে চাইছিলো,
মাস্টার মশাইয়ের চোখ!!!!!!!মানুষ মাত্রই ভুল করে=Man is mortal.
আমারাও বাংলার প্র্যাকটিকালের আশায় ২ বছর কলেজ পার করছি।কিন্তু দেখা পাইনি ফেল করাও হয়নি।।
স্কুলে রামানুজনের মতো অংক জানেন এমন এক স্যার ছিলেন। জিল্লুর স্যার। তার সবই ঠিক ছিলো, কিন্তু তিনি ছিলেন পাগলা। মনে আছে সকালে তার বাসায় প্রাইভেট পড়তে যেতাম। উনি আম পাড়ার বড় লাঠি নিয়ে বসে থাকতেন। যাতে টেবিলের এক মাথায় বসে অপর মাথার যে কাউকে অনায়াসে পেটানো যায়। এরকম আরো অসংখ্য কথা মনে পড়ে গেলো।
জিল্লুর স্যার ছিলেন স্কুলে আমাদের নির্মল বিনোদনের উৎস। কিংবা কে জানে আমাদের কীর্তিকলাপে হয়তো তিনি-ই বিনোদন পেতেন।
এইসব পোস্ট ক্যান যে দ্যান। খালি পুরান কথা মনে পড়ে যায়। ধইন্যা ভাইসাব
পড়ার জন্য আপনারে লেটুশ।।
বাংলার প্র্যাকটিক্যাল ক্লাশ আছে নাকি?
আমাদের সবারই বোধহয় আপনার মতো কিছু স্মৃতি আছে
ম্যাডাম ডর দেখাইতো।।
হাহাহহা হোহোহো
ব্যাপক হাসছি। গরম তেলে পটল ভাজ-টা সেরা হয়েছে
ধন্যবাদ পড়ার জন্য.
emon amro onek nam rakhtam.asole teacher der mone hoy eisob training dewa hoy,tai sob school ba college e ei type teacher thake.eto gulo mone rakhchen kivabe.khub sharp memory dekhchi?
মন্তব্য করুন