নেট পরিক্রমন, আমরা বন্ধু ব্লগে নতুন আগমন..
নেটের ব্যাপারটাই একটা কাহিনীর মত...সে এক বিরাট ইতিহাস টাইপ ।
এক কালে সিলেটে পড়ি যখন, সিলনেট বা কাছাকাছি টাইপ নামক একটা সাইবার ক্যাফে সারফিংয়ের সুযোগ দিলো, সারারাত ৯০ টাকা...বিষ্যুদবার রাইতে ভাবলাম, আয় আইজক্যা...৫ ঘন্টা ৯০ টাকা...কি করুম সারা রাইত? নাহ, ইয়াহু মেসেঞ্জারে ঢুঁ দেই, এরে তারে নক করি, মাঝে মাঝে কাজ দেয়...মনে আছে একজনে ইয়াহুতে এডাইছিলো, ঘানার, নামাছিলো Mavis, ঠিকমত বাংলায় উচ্চারন করলে দাড়ায় মফিজ টাইপ কিছু একটা..
...(মাইয়া আছিলো, পরে ফডুও দিছিলো, ফডু দেইখা আর মেইল ব্যাক করার সাহস হয়নাই)
যাই হোউক, কালের পরিক্রমনে ইত্যাদি ইত্যাদি, নেটে পরের আকর্ষন হৈয়া দাড়াইছিলো গুগল আর্থ(এইহানে এডাল্ট আলোচনা বাদ দিলামার্কি...
)...একদিন বন্ধু আর আমি মিল্লা সাইবার ক্যাফেতে গুগল আর্থে বন্ধুর যশোরের বাড়িডা খুঁজতাছি খুব, এমুন সম ডিপার্টমেন্টের বড় আপু আসলো.., "এই দুষ্টু ছেলেরা, নেটে কি কর" টাইপের টোনে জিগাইলো আরকি, কি করি...দেখাইলাম, ভালো ছেলের সার্টিফিকেট ও পাইলাম...
এরপরে? ঢাকায় আসলাম, চাকরী খুঁজি বিডিজবসে, নেটের এই ব্যাবহার তখন কমন, আর মেইল বা মেসেঞ্জার তো কওয়ার কিছু নাই...
এর পর নেটের মাধ্যমে প্রফেসরের কাছে আলাপ করলাম, বৈদেশে আসলাম...ওমা!! দেখিজে নেটই ইন্টারনেট...ইন্টারনেট ছাড়া একপাও চলার উপক্রম নাই...একই ল্যাবের বন্ধু দেখি(সেই গুগল আর্থ বন্ধু, যশোরে বাড়ি খোঁজা) নেটে জার্নালের পর জার্নাল বাইর কৈরা পড়ে...দেখলাম নেটে এত কিছুই পাওয়া যায় যখন, তাইলে আর দেরী কেন? আমি ই বুক বাইর কৈরা পড়া শুরু কর্লাম...এই বয়সে তিন গোয়েন্দা পড়তে মজাডা আলাদা টাইপ..মুভি কয়ডা দেখছি শেষ ২ বছরে, কেউ গুইনা বাইর করতে পারবো না, একহনো হার্ড ডিস্কে ১৩০ টা মুভি লোডানো আছে মনে হয়...
ধুর, ভাবছিলাম, ব্লগে ক্যাম্নে আসলাম, সেডা লিখুম, এখন শীবের গীতই গাওয়া হৈয়া গেলো...
শর্টকাটে...
নির্বাচন সংক্রান্ত খবরাখবর তাৎক্ষণিক পাওয়ার লিংক খুঁজতে খুঁজতে পাইছিলাম সামু বোলোগের ঠিকানা.....রেজি করছি, ব্লগাইছি, বন্ধু পাইছি, একবার ছাইড়া আমুতেও গেছি, এখনো আছি হালকা কৈরা..সামু -আমু দুই জায়গাতেই...
সামুরে ভাল্লাগছে, ভাল্লাগেনাই...কত কাহিনী, নেটের বিষয়টা কেমন একটা পার্ট অভ লাইফ হৈয়া গেছে..বিশেষত ব্লগীং টা..যণ্ত্রের সাথেতো কাহিনী না ব্লগীং টা....মানুষের সাথে(কেউ কেউ চিল্লাইবো খুব, মানুষের সাথে না, নিকের সাথে, যাউকগা)...কিন্তু এখন মনে হয় একটু বড় হৈছি...
নতুন নতুন ব্লগে আনাগোনা করবো, বাংলা ব্লগের ২০/৫০ বছর পরের ইতিহাসে, পয়লা দিকের ব্লগার হিসেবে থাকুম...এইসব ফ্যান্টাসীতেও মজা নাই...
কিন্তু এত কিছুর পরও, ব্লগীয় ইন্টারেকশনটাই ভালো লাগে খুব...
নতুন আসলাম আমরা বন্ধু ব্লগে, কেনো আসলাম, সেইটা নাহয় থাক, কার মাধ্যমে আসলাম, সেইটা বৈলা ছোটোখাটো একটা শ্রদ্ধা দেয়ার চেষ্টা করি নুশেরা আপুকে, পছন্দের একজন মানুষকে..
আমি আসলাম আমরা বন্ধু ব্লগে, দেখি, বন্ধু হবার চেষ্টা একটা নেই..





লেখার অর্ধেক আবার অন্য কালার দিলাম কখন? কি আজীব দেখি...
আরে ভাই আপনিও আইছেন । স্বাগতম ভাই। আমুতে অনেকদিন দেখিনাই আপনারে। কেমন আছেন ?
নেট জগৎ আসলে বিশাল এক জগৎ।
হ, ভাই, চৈলা আসলামার্কি...আইসা দেখি প্রায় সবাইরেই চিনি, কি ভালো না?
আমি আছি মোটামুটি, আমুতে রেগুলার না, তয় যাই...
এইখানে আপনারে পাইয়া ভালো লাগলো...আবার একসাথে...
হাঃহাঃহাঃ আপ্নেতো দেখি বিশ্বভ্রম্বান্ড পরিক্রমা দিয়ালাইছেন।
যাই হোক পরিচিত মুখ (নিক হবে একচুলি)দেখলে ভাল্লাগে।
আপ্নের আপেল কাহিনীর আপডেট কি?
পড়ালেখা কেমন চলে?
৩৫০৪ মানে কি?(সবখানেই কমন তাই জিগাইলাম)
আছেন কিরাম?
চিনি চিনি, সবাই দেকহি পুরান পাপী...হা হা হা...
ধরেন গিয়া ৩৫০৪ রোল নাম্বার, কহারাপ ছাত্র...
আপেল কাহিনী'র দিন শেষ...পড়ালেখা আপাতত বিরতির পথে...আপনি কেমন আছেন?
এইতো ভাই দিন যায় রাত আসে রাত যায় দিন আসে। আমি আমার মতই রই
সেডাই, দিনরাইত তারার নিজের মত থাক্বো, আমরা বদ্লামু কা?
কথা শুইনা মনে হৈলো হালকা মনো কষ্টে আছেন?
মন থাক্লেতো কষট থাকাটাও স্বাভাবিক। তয় সেইডা ব্যাপার্স না।
নতুন নতুন ব্লগে আনাগোনা করবো, বাংলা ব্লগের ২০/৫০ বছর পরের ইতিহাসে, পয়লা দিকের ব্লগার হিসেবে থাকুম.
হ ভাই ঠিক কইচেন, ইতিহাসে নাম লেখানোর জন্য শুভেচ্ছা
ইতিহাসের পাতিহাসটা নিয়া ছোটোবেলায় অনেক ঝালেমা গেছে ছুডু বেলায়, কথা হৈলো গিয়া...
যাই হোক, কথা হবে, আড্ডা হবে, কেমন আছেন? জানা হবে...
রোল নম্বর চিনা চিনা লাগে :)
ইয়েচ চ্যার, উপস্থিত...আমি ব্যাক বেঞ্চার...
ব্যাকবেঞ্চের বাকীগুলা কই? সবগুলি আসলে "ছোটখাটো শ্রদ্ধা"টা একটু লম্বাচওড়া হইতো মনে হয়
বাকীদেরও কহবর দেয়া হৈছে আপু...আমরা আছি, পিছনের দিকে, আমাদেরকে পড়া ধরবেন্না কিন্তু...
স্বাগতম শাওন। আমার নেট জগতের গুরু এই 'আমরা বন্ধু'।
যখন বছরে একবার মেইল চেক করতে বইসাও দেখতাম দোকান খালি, তখন কবিসভায় ঢুকছিলাম কিছু বন্ধুর অনুরোধে। কিন্তু সেখানেও নিয়মিত হইতে পারি নাই।
তারপর শুরু হইলো আমরা বন্ধুর গ্রুপ মেইল। সেই থেকে এই পর্যন্ত... আমি নেটবাজ হয়া গেলাম।
'আমরা বন্ধু'ই আমার জীবনের সবচেয়ে বড় নষ্টের গোড়া।
'আমরা বন্ধু'রে তাই মাইনাস... লোল
কি কৈলেন এইডা বস?
লোল = লুল?
কৈ?

এডা কি কৈলেন ভাই? বোলোগ জিনিষটা কি হৈতে পারে, সেই সম্মন্ধেই ধারনা আছিলোনা বছর কহানেক আগেও...যখনই জান্লাম...আকামে সময় নষ্ট করার সিস্টেম বাইর হৈয়া গেলো...
আমার বন্ধু সহ সকল বোলোগরে মাইনাস..
স্বাগমত শাওন্রে :)
হত খুইলা লেখনের দর্কার নাই...
তবে হাত দিয়া লেখার দর্কার আছে :)
হাত খুলতে না পার্লে জুইৎ কৈরা লেখন যাবো তো?
খেয়াল কৈরা কিন্তু, লেখতে না পার্লে কলাম আপনেরে ধরুম নে..
স্বাগতম আপনাকে
ধন্যবাদ বস, কিন্তু আপনে আবার কিরাম বস?
স্বাগতম আপ্নারে !!
(( স্বাগতম দিয়া অভ্যাস নাই তো , তাই বেখাপ্পা লাগতাছিলো ))
কেন? স্বাগতম দিলে কি হয়? স্বাগতম তো ভালো জিনিষ...
আমি তো অন্যান্য ব্লগে গিয়া মডুদেরকেও স্বাগতম দিয়াসছি...
হেহে, কিরামাছেন?
হুম।
স্বাগতম
আপনাকে ধন্যবাদ...
আপনিও কি "হুম" পার্টির লোক? কি মিল ...
Mavis উর্পে মফিজ আফার কাহিনিটা ঝাতি ঝান্তে চায়
৮/৯ বছর আগের মফিজ নামটা কিভাবে যে মনে পড়ছে আপু, সেইটাই তো আজীব...
এখন তো সেই মেইল একাউন্টও নাই, তারপরের আরো কতগুলাই নাই...সেইদিন লেখতে গিয়া হঠাৎ মনে পড়ছে...
সেইজন্য, মাভিসের কাহিনী দ্যা এন্ড হৈয়া গেছে..(যতদূর মনে পড়ে, অনেক টা সেরেনা উইলিয়ামসের কাছাকাছি ছিলো চেহারা খানা...
)
ইয়ে মানে শাওন, মনে কষ্ট রাইখো না... জানোই তো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন... :P
নাহ আপু, মনে কষ্টের কি আছে? আল্লাহ পাক মিলাইছিলো, আবার তিনিই নিচ্চই ভালো মনে কৈরাই নিয়া গেছেন....আমীন।
নাহ আপ্নারে নিয়া আর পারলাম না। যেখানেই যাই কদিন পরেই দেখি এই বাক বেঞ্চার............ ভাগেন কুইক.........
এইতো ভাই, গেলাম বলে...দুনিয়া দুইদিনের, কোরিয়া দুইদিনের, ব্লগীংও দুই দিনের...
হ যান...... সবাই চলে যাই......... শুধু আমিই যেতে পারি না। বাধ্নটা আটকায় না......... কোন টান পিছু টানে না.........
আরে যাইবা যাইবা, এত টেনশনের কিয়াছে?
আর তোমার পিছের টান তো এইকহানেই..সমস্যা নাইতো..
বিলাই কিরামাছো?
কুরিয়ান চান্তেক দেইখা আমাগো মফিজ ভইনরে ভুইলা গেলা??? ইরাম কামডা কর্তে পারলা? মফিজ ভইনের দুস্কে চুখে পানি আয়া পর্লো... তুমারে মাইনাস... (এইখানে মাইনাস কেমতে দ্যায়?)
ওরে, তোদের কতবার বলবো, কুরিয়ানডি চান্তেক না, ওডি, আগাসি..(ইপ্পো আগাসী মানে হৈলো সুন্দরী যুবতী)..
ভুলিনাই কাউরেই...আমার দেশ, মাটি...
সুস্বাগতম রোহান। লেখা কই? পিচ্চি কেমন আছে?
কি খবর? দিন্কাল কেমন যায়?
শাওন আর রোহানের কি হইছে? তারা থাকে কই, লেখা নাই ক্যান!!!
শাওন সম্ভবত দেশে টাইম পায় না; আর রোহান যখন টাইম পায় সামুতে ডিউটি দেয়; হঠাৎ করে মগবাজারিয় প্রাণীর সংখ্যা বেড়ে গেসে তো
হ, তোমার কথা গুলা বড় ভালো লাগে....
আমি দেশে, নিজেকে মোটা তাজা করুন প্রকল্প হাতে নেয়ায় সময়ের বড় অভাব, জানেনই তো, এই কাজটা কতটা কঠিন? প্রতিদিন আমাকে কহাওয়ার পিছনেই সময়টা দিতে হয় আরকি...
আমি দেশে, নিজেকে মোটা তাজা করুন প্রকল্প হাতে নেয়ায় সময়ের বড় অভাব,
জানেনই তো, এই কাজটা কতটা কঠিন? প্রতিদিন আমাকে কহাওয়ার পিছনেই সময়টা দিতে
হয় আরকি...
দিলে একবারই যায়না, আর না টিপতেই দুইবার গেছেগা, এলা মুছি ক্যাম্নে?
খিক খিক।
কামের কাম কর্সেন। নৈলে আপ্নেরে কৈ পাইতাম? 
ওরে, বুকাটা দেখি এখানে...গুড রে গুড...
areeeee ... vatija je

ওঁয়া, কাগু যে ইয়ানো...
মন্তব্য করুন