ফাহিমা কানিজ লাভা
Personal information
- বাংলায় নাম
- ফাহিমা কানিজ লাভা
- নিজের সম্পর্কে
-
আমার বড় পরিচয়, প্রথমত আমি মানুষ, তারপর আমি কারো ,কন্যা,মা,বোন,ভাগ্নি-ভাজতি,নাতনী,বান্ধবি বা বউ ইত্যাদি । আমি ধর্মের নামে নারী নির্যাতন, মানুষ খুন করা, মানবতাবিরোধী কাজ করা, মেয়েদের বাজে দৃষ্টিতে দেখা বা অসম্মান করাকে সবচেয়ে ঘৃণা করি । মানুষ হয়ে জন্মেছি, মানুষের মতো মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে চাই স্বাধীনভাবে স্বাধীন দেশের মাটিতে । আমার কাছে সবচেয়ে বড় ধর্ম হলো মানবপ্রেম । সংঙ্কির্ণ মন নিয়ে মানুষ বেশিদূর যেতে পারে না । সবকিছু পরিবর্তনশীল, এই পরিবর্তনের সাথে যে খাপ খাওয়াতে পারে না, তাদের কুপমুন্ডূক মনে হয় আমার । আমি সবসময়ই ভাল পরিবর্তনের পক্ষে থাকতে চাই, খারাপ পরিব্র্তন না । আমাকে আমার নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে হয় কোনো অন্যায় করলে, কারণ মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত । যার বিবেক নেই,সে খারাপ কাজ করতেই থাকবে,কোনো ধর্মের বাণীই তাকে নিবৃত রাখতে পারবে না । আমি সপ্ন দেখতে ভালবাসি, সপ্ন দেখি একদিন এই ধরণীতে সব মানুষ বিবেকবান ও বিচক্ষণ হবে, হানাহানি বন্ধ হবে, সবাই সবাইকে সম্মান করবে,ভালবাসবে, একে অপরের পাশে দাড়াবে বিপদে, মানবতা-মনুষ্যত্ববোধে পরিপুর্ণ এক জগতে আমরা সুখে শান্তিতে মিলেমিশে বাস করব ।
পরিসংখ্যান
- সময়কাল
- 12 years 48 সপ্তাহ
- ব্লগ
- সাম্প্রতিক ব্লগ দেখুন
