ইউজার লগইন

প্রবাসী ছাত্র ডায়েরি - ২য় পর্ব

দিল্লী থেকে বিমান বদলানো হবে। দেড় ঘন্টার ব্রেক। নেমে ভিতরে ঢুকছি, এয়ার পোর্ট কর্তৃপক্ষ বলল যারা ছাত্র আছে তারা যাতে হাতে ভিসা লেটার নিয়ে দাঁড়ায়। আমার মেজাজ খিচড়ে গেল। আরে বেটা আমি খালি এইখানে চেঞ্জ করতেছি তোদের কেন আমার ভিসা লেটার দেখানো লাগবে। সেটা হাতে নিয়ে দাড়ালাম তাও। লাইন ধরে এগিয়ে গেলাম। কাগজ দেখছিলো। পাশের লাইনে দাঁড়ানো এক সিলেটি ছেলে আজাইরা সব প্রশ্ন করছিলো। আমিও তাকে বাংলায় বুঝানোর চেষ্টা করছিলাম। পাশে দাঁড়ানো ছেলেটা কিছু বোঝার আগেই তাকে বলল তার ভিসা লেটার দেখাতে। সে বলে “ ওয়ান লাগেজ, ওয়ান হ্যান্ড ব্যাগ” । মেজাজ চ্রম খ্রাপ হলো। তাকে বললাম “ মিয়া ইংরেজী বুঝেন না বাল? ভিসা লেটার চায়।“ আমার কাগজ হাতে লোকটা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো তোমার IELTS আছে? কিছুক্ষন সিলেটি ছেলেটার দিকে রাগ নিয়ে তাকিয়ে রইলাম, যে এই কিসিমের মানুষ গুলা ক্যান ছাত্র ভিসায় বাইরে যাচ্ছে, ক্যানইবা আমাদের টুটাফাটা ইমেজকে হেয় করছে।“ আমি তার দিকে তাকিয়ে বললাম, “firstly, though you have no authority to check my visa letter but i’m, showing you that, and you don’t have any authority to ask me about my english qualification, however, I’ve 7 in IELTS, do u wan to see it?” লোকটা আমার দিকে তাকিয়ে রইল। বলল না যাও। কাগজ নিয়ে চলে এলাম। মনে মনে ইন্ডিয়ানদের গাল বকতে বকতে। ফ্রি কফি ছিলো লাউঞ্জ থেকে কফি নিয়ে ভাবলাম চেকিং এর কাজ সেরে ফেলি। কারন আর ১৫ মিনিটের মাঝে এমনিতেও যেতে হবে। গিয়ে লাইনে দাড়ালাম।

এখানে বলে রাখি আমার হিন্দি ভাষায় দখল খুবই ভালো। একবার বলার পরে আমার এক ইন্ডিয়ার ফ্রেন্ড শুনে বলেছিলো “ তু হিন্দিকো এসে রেপ না কারনা” সামনে দাঁড়ানো পুলিশের লোকটা যখন হিন্দিতে কিছু বলল আমি প্রথমে ভাবলাম তাকে ভদ্র ভাবে বলি দেখ মামা আমি হিন্দি পারি না আমার লগে ইংরেজী মাতো। কিন্তু পর মুহুর্তে মনে পড়ল এরা আমাকে জিজ্ঞেস করেছে IELTS আছে কিনা আমি কেন ছাড়বো। আমি তাকে সরাসরি বললাম “ Look man I don’t understand hindi at all please speak in english or I shall go to some other line.... this is ridiculous that you speaking in hindi with a foreigner in an international airport.” এরপর সে ভাঙ্গা ইংরেজীতে যা বলল তার মর্ম এই যে “ তোমার কাধের ব্যাগ স্ক্যান করাও।“ দিয়ে এলাম। শুরু হলো হ্যারাসমেন্ট । খুব অপমান হয়েছিলো হয়ত। হয়ত ভাবতেই পারেনি বাংলাদেশ নামের গরীবখানায় এমন কেউ আছে যে হিন্দি জানে না আর এমন ভাবে বলছে। আমার বেল্ট হেভী বাকল ছিলো। বলল বেল্ট খোল। খুললাম। বলে স্ক্যানারে দিয়ে আস। আসলাম। বলে মানিব্যাগ বের কর। করলাম। সেটারও উপরে মেটাল ফ্রেম। বলল “ স্ক্যানারে দাও।“ দিয়ে এলাম। সেটা আসার পরে সে মানিব্যাগ খোলা শুরু করল। মেজাজ হলো চরম খারাপ। আমি তাকে বললাম “ excuse me, now you are getting persona, you can’t open my wallet. If you don't leave it now I’ll sue against you for unauthorized harassment. And for your kind information I’m law student don’t tell me that law gave you the permission to open my wallet.” আমার গলা হয়ত বেশ উঠে গিয়েছিলো। একটু দূরে থাকা একজন সিনিয়র অফিসার এগিয়ে এলেন । জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি বললাম এ আমার মানিব্যাগ খুলছে। সে কিছু একটা বলল হিন্দিতে ওই বেটাকে। ব্যাটা এরপরে পড়ল আমার সোল্ডার ব্যাগ নিয়ে। আমার ল্যাপটপের ভেতর পারলে বোমা খুজে বের করে। এরপরে সে আমার সিডি ব্যাগ নিয়ে পড়ল, বলে এটা নিয়ে যেতে পারবা না। বললাম কেন। বলে সিকিউরিটি রিজন। বললাম আমার দেশে আমাকে কিছু বলল না আর আমি তোমার দেশের কি সিকিউরিটি ব্রিচ করছি। সে তখন সেই সিনিয়র অফিসারকে আমার সিডি ব্যাগ দেখালো। আমি তাকে বললাম “ দেখ এইটাই আমার জরুরী অনেক নোটস, ডকুমেন্টস, ল্যাপটপের সিডি ইত্যাদি আছে। এটা কি করে সিকিউরিটি ব্রীচ করে। “ সে বলল “ নো নো ইউ ক্যান টেক ইট।“ বেটার মুখ কালো হয়ে গেলো। সব নিয়ে হাটা দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আধঘন্টা লাগিয়েছে শালারা আমার।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


শাব্বাস !!! এই না হইলে তুই আমার ভাই। তুই এমন না কইলে তোর উপর আমি শ্রদ্ধা হারাইতাম।

চলুক । কিন্তু এত দেরী করে করে কেনরে ভাই ?

বিহঙ্গ's picture


হা হা হাহাহাহহা..........................

ভালো লাগছে ফিল প্রাউড ফর U.

পদ্মলোচন's picture


আহেম দুস্ত ধইন্যা। ইন্ডুয়ান হালারা খ্রাপ। চ্রম খ্রাপ

পদ্মলোচন's picture


মেজাজ বেদম বিলা ছিলো। তয় হালারা আরো কাহিনী করতারতো। করে নাই । মন চাইতাছিলো আরো কিছু কই। কিন্তু ঝামেলায় যাইতে চাই নাই। তয় নিয়ত কচ্ছি জীবনে আর ইন্ডিয়া হৈয়া যামু না। হালারা খারাপ।

দেরীর লাইগ্যা স্যরি আছি। সময় হৈতছিল না লেখতে বসার ।

নীড় সন্ধানী's picture


এয়ারপোর্ট হ্যারাসমেন্টের কাহিনী ভাল্লাগতেছে!!

পদ্মলোচন's picture


আপ্নে ইতো খ্রাপ!!!!!!!!

সোহেল কাজী's picture


হেঃহেঃহেঃ এরেই কয় সূর্য্যের চেয়ে বালি গরম, ট্রানজিটে এই চেকিং হইলে ইন্ডিয়া পড়তে গেলে কিরাম হৈতারতো।
কাহিনী মজা পাইতেছি (হয়রানীতে না কইলাম Tongue out)
চলুক ...........................

পদ্মলোচন's picture


ভাই আর কৈয়েন না। হিথ্রোতে নামার পরের কাহিনী কওয়ার পরে কম্পেয়ার কৈরেন।

বিহঙ্গ's picture


পরের পর্ব দোস্তু তাড়তাড়ি দিও..........

১০

পদ্মলোচন's picture


দিম দোস্ত

১১

সুমনা's picture


শাবাশ রে জাবির। এই না হইলে বিডি টাইগার!!!
লেখার জন্য তোমারে ঝাজা!!
পরের পর্ব ছাড় জলদি।

১২

পদ্মলোচন's picture


উফ আপু আর বৈল না বাংলাদেশ দেইখা এরা যে কি মনে করে!!!!!!!!!!!!!!!!!!!! মন্টায় চাইছিলো থাবড়াইতে।

১৩

টুটুল's picture


শাবাশ :)

এই না হৈলে জাবির ...

পড়তাছি :) ... লিখে যাও ...
ভাল থাইকো আর পড়াশুনার উর্পে থাইকো

১৪

পদ্মলোচন's picture


দোয়া রাইক্ষেন আর পড়া লেখা ঠিক মত করার চেষ্টায় থাকপো।

১৫

জনৈক বাঙাল's picture


জিয়া থেইকা দিল্লী যাইতে এক মাস লাগ্লো?!Yell

১৬

পদ্মলোচন's picture


কিস্যু করার নাই ২ ফুট জায়গা আগাইতে যদি আধাঘন্টা লাগে তাইলে এতো হাজার মাইল আইতে কি ১ মাসা লাগা অস্বাভাবিক?

১৭

নুশেরা's picture


খুব ভালো বলেছেন। দেশের কিছু লোকজনকে ভারতীয় অথবা পাকিস্তানী (এমনকি সম্প্রতি প্রবাসে আসা মিডল ইস্টার্ন) দেখলেই তার সাথে হিন্দিতে কথা বলার জন্য অতিউৎসাহী হয়ে হামলে পড়তে দেখি। চরম বিশ্রী লাগে।

১৮

পদ্মলোচন's picture


উফ আর বলবেন না এদের কথা। এদের কথা মনে পড়লেও মেজাজ খ্রাপ হয়। আর পাকি বা ইন্ডিয়ানগুলাও মনে করে উর্দু বা হিন্দি সবাই জানে। আমার বাড়ীওয়ালা পাকি। সে আসলে বাসার অনেকেই হিন্দি বা উর্দুর চেষ্টা করে। আমি তাকে প্রথম দিনই বলে দিয়েছি আমি হিন্দি উর্দু একদম পারি না।এমনকি বুঝিও না। তাই ইংরেজীতে কথা বলতে। আমার সাথে ঠিকই ইংরেজী বলে।

১৯

ফয়সাল আকরাম's picture


কিসু খাস গালি দিয়া আইতেন দাদগোরে...ভালা হইতো তাইলে...Tongue out

২০

পদ্মলোচন's picture


দিতে চাইছিলাম। নিয়ত আছে পড়া লেখা শেষ কৈরা ফিরার সময় দিল্লি হৈয়া আসুম। তখন ওগো আমি দৌড়ানি দিম।

২১

আত্তদ্বিপ's picture


এইডা পুতিবেশী দেইখ্যা ঝারছেন বুজলাম, লন্ডনে কি করেন দেখার অপেক্ষায় আছি। এত দেরী করলে কিন্তু পরেরটাই মাইনাচ দিমু।

২২

পদ্মলোচন's picture


১ম কথা, ইংরেজরা জাতিগত ভাবে আমাদের থেকে ভদ্র। ২য় কথা, সাবকন্টিনেন্টালরা খুবই আনকালচারড। বিশেষ করে ইন্ডিয়ানরা বাংলাদেশীদের দেখলে যা করে। ৩য় কথা এইদেশে ল' এন্ড অর্ডার অনেক স্ট্রং। এমনকি পুলিশ আপনারে এরেস্টের সময়ও পোলাইটলি স্যার সম্বোধন করবে। লন্ডনের অভিজ্ঞতা আসবে পরে। আপাতত নিউইয়ার নিয়া পোস্টাইছি।

২৩

সুবর্ণা's picture


দেরীতে পোস্ট দেয়ায়, দেরীতে পড়লাম (দেরীতে পড়ার ভালো একখান অজুহাত পাইলাম)। পড়ের পোস্ট দেরীতে দিলে মাইনাচ।

২৪

পদ্মলোচন's picture


েইবার কি অজুহাত দ্যান দেখার অপেক্ষায় আসি । হিহিহি

২৫

তানবীরা's picture


অধঃস্তন লোকেরা সব সময় উর্ধতনদের ধমক খাইতে খাইতে কাউরে পাওয়া মাত্র এটার উসুল করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পরে।

লেখা ভালো লাগছে।

২৬

পদ্মলোচন's picture


সেটা সব দেশের জন্যেই ঠিক। তবে ইন্ডিয়ানরা বাংলাদেশী দেখলে নাকি একটু বেশিই করে। আমার আরো কিছু বন্ধুর অভিজ্ঞতা শুনে তাই মনে হলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.