লজ্জা এবং অন্যান্য........
প্রথম লজ্জা আমাদের অন্যরকম এবং অবিশ্বাস্য পরাজয়ের। দ্বিতীয় লজ্জা আমাদের হতাশার অতিরিক্ত বহিঃপ্রকাশে। আমরা কি এখনো পর্যাপ্ত সভ্য হতে পারিনি যে এভাবে ইট ছুড়ে অতিথিকে তাড়িয়ে দিতে হবে। আমদের মানসিকতা এতটা নিচু আর কতভাবে দেখাবো ? আমাদের তামিম, সাকিবরা ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দাঁড়াতে পারেনি, কেন পারেনি বিশ্লেষণ করে পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমি ক্রীড়া বিশ্লেষক নই, আমি গতকালের খেলার বিশ্লেষণ করতেও বসিনি। আমার আপত্তি, অতিথির গাড়িতে ইট ছোঁড়া নিয়ে। যতটা লজ্জা আমাদের পরাজয়ে, তারও চেয়ে বেশি লজ্জা আমাদের আচরনে। তামিম সাকিবদের জয় যদি আমাদের উল্লাশে মাতিয়ে দিতে পারে, তবে তাদের পরাজয় আমাদের স্পর্শ করে না কেন? কেন আমরা ভুলে যাই জয় পরাজয় জীবনেরই অংশ, আর পরাজয় কখনো খুব খারাপ ভাবেও আসতে পারে।
পৃথিবীকে আমরা আমন্ত্রন জানিয়েছি আমাদের দেশে এসে খেলা দেখার জন্য, আর সেই সাথে এদেশের সৌন্দর্য্য উপভোগ করার জন্য। তাই আরো বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে আমাদের দ্বায়িত্ব ভুলে গেলে চলবে না। আমাদের আতিথেয়তার খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এমন সুযোগ আর কখনো এভাবে আসবে কিনা সন্দেহ আছে । সেখানে যদি আমরা এমন বাজে আচরন করি তবে বিশ্ব আমাদের কিভাবে মনে রাখবে, অতিথিপরায়ন হিসেবে নাকি.............???





জয় পরাজয় জীবনেরই অংশ।
ভুলটা যারা করেছে আশাকরি সবাই বুঝে গেছে। এমন আর হবে না বলে মনে করি।
ব্যাপারটা আসলেই খারাপ। আবার অন্যদিক দিয়ে দেখলে ব্যাপারটা এর থেকেও খারাপ হওয়ার কথা। তিনদিন তিনরাত ধরে দাড়িয়ে থেকে টিকেট কেটে যদি ৩ ঘন্টার মাথায় এইরকম অপমান সূচক খেলা দেখা যায়, সেই অবস্থায় কার মাথা ঠিক থাকে? আমি কখোনো সেই রকমভাবে খেলা দেখি নাই। কিন্তু বাংলাদেশের খেলা দেখে আমার নিজের টেলিভিশনটা ভেঙ্গে ফেলতে ইচ্ছা করছিল, কারণ সবাই মিলে প্ল্যান করছিলাম যে, আমরা সবাই মিলে, আমাদের এলাকার সবচেয়ে বড় পর্দাতে খেলা দেখব। খেলা দেখে মনে হয়েছে যে, আমাদের খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিং করেছে।
বিষয়টা দু:খজনক নি:সন্দেহে...
সবাই যৌক্তিক আচরণ করুক।
মনে হয় দর্শকরা বেশী আপসেট হয়ে পরেছিল। ঠিক হয়ে যাবে। চিন্তা কইরেন না।
আশাকরি এ ধরণের কাজ আর হবে না
লেখা পছন্দ করলাম। বক্তব্য সঠিক।
তবে পোলাপানগুলোরেও প্রাপ্যের চেয়ে বেশি শাস্তি দেয়া হচ্ছে।
কোন পোলাপানগুলারে
যারা ঢিলাঢিলি করছে। ওদেরকে গতকাল পর্যন্ত জেলে পুরো রাখা হয়েছিলো। গতকাল অবশ্য জামিন পেয়েছে। তবে কেইস চলবে।
জেলে পুরা দরকার ছিল আশরাফুল, সাকিব, তামিম, ইমরুলরে
না'হ তানবীরা'পা .... ওরাই পরের ম্যাচ খেলবে, জিতাবেও ইনশাল্লাহ
আমাদের দরকার ওদেরকে সাপোর্ট দেয়া .....
মন্তব্য করুন