জেবীন আপুর বন্ধুর কবিতার বই" মুড়ি"
আফনের বন্ধু আবু বরকতের জন্মদিন
আফনের মাজেজায় চিনিনু তিনাক যিনি ছিল অচিন।
আফনের বন্ধু তাই মোরও বন্ধু,
কি দিব উপহার বল
সুদুর হিমালয় হতে তুলে আনা নাম জান কিছু ফুল
টেকনাফের ঝর্না হতে এক ঘটি জল।
আর কি দিব বল।
আমরা বন্ধু, আমরা শক্তি আমরাই সবার বল।
তোমার বন্ধুর,
কবিতার বইখানি প্রকাশিত নাম দিয়েছেন মুড়ি
তারুন্যে ভরা অবভব খানি, ঠোটে আঁটা বিড়ি।
তোমার লেখায়,
বন্ধু পরিবারের সকল অনুভুতি তুলেছ মুড়ি মুড়ি
কেমন বন্ধন বল, কেহ কাকেও ছাড়িতে না পারি।
কেহ কাউকে নাহি চিনি ব্লগের পাতার বাহিরে
তবু যেন মনে হয় চিনি তোমায় হাজার বছর ধরে।
যা শিখিনি ক্লাসে, যা শিখিনি মাঠে শিখেছি তা হেথায়।
এমনিই এক পাঠ্য শালা বিনে পয়সায় শিখায়।
বই না কিনেও বই পড়ার সাধ মিটে হেথা।
শান্ত টুটুল, টোকাই তানবীরা বলছি সবার কথা।
যখন তুমি আমি বুড়া বুড়ি হাতে নিব বই “মুড়ি”
নাতি নাতনি বলবে দাদু কবিতা কেন মুড়ি।
আমারও কথা, বক্কর ভাই, নাম কেন দিলে মুড়ি।
প্রথম পরিচয়েই দিলাম একখান ছোট্ট প্রশ্ন ছুড়ি।
৩০/০৬/২০১৩





মন্তব্য করুন