শুভ নববর্ষ ১৪২১
শুভ নববর্ষ ১৪২১
গত সাতদিন থেকে বিরতিহীন অঝোর বৃষ্টি, আজ সন্ধায় থামবে। এমন ডাহা মিথ্যা কথা কেউ বলে, আজ বৈশাখের প্রথম দিন বৃষ্টি কোথায়? আর সাতদিন ধরে বৃষ্টি কেউ দেখলো না কোন মিডিয়াতে খবর নেই আর আপনি বলছেন, তবে মিথ্যা নয়ত কি?
আবার আবহাওয়াবিদ কবে হলেন যে বললেন আজ সন্ধ্যায় থামবে। আবহাওয়াবিদ কেন, জ্যোতিষিকেও হার মানানোর মত কথা।
ফেবু/ব্লগের বন্ধুরা,প্রকৃতি তাঁর আপন মহিমায় উজ্জল, বৃষ্টি তো দুরের কথা, বাহিরে তাপ ভিতরে গরমে সকল প্রানীকুলের ত্রাহি ত্রাহি অবস্থা। শুধু আমার আংগিনা বাদে।
কেন?
কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের কমিশনিং চলছে। বিশাল বিশাল তিনটি কুলিং টাওয়ার ৫০ ফুট উপর থেকে বিশাল ফেনের মাধ্যমে ঠান্ডা হওয়া পানি প্লাস্টিকের তৈরী কৃত্রিম মৌচাকের ভিতর দিয়ে বেস মেন্টেন্টে পড়ে টাপুর টুপুর শব্দে এক অসাধারন সুর লহরী তৈরী করেছে।
সন্ধ্যার পর এসি বন্ধ করে জানালা দরজা খুলে, রুমের ফেন চালিয়ে হাতের কাছে পাওয়া বিনা খরচের এই বৃষ্টির আবেশকে আহবান জানাই। তারা আমার আহবানে সাড়া দিয়ে জানালা দিয়ে প্রবেশ করে দরজা দিয়ে বেরিয়ে যায়,আর আমাকে দিয়ে যায় না বলার মত এক অনাবিল সুখ, অনাবিল অনভুতি,তাপিত দেহ মন হয় সহনীয় শীতল।
আজ সন্ধ্যায় কমিশনিং শেষ হবে।
আমার মনে হয় আপনারা আমাকে আর ভূল বুঝবেন না।
বছরের প্রথম দিন আমার এ সুখ, অনুভুতিটুকূ আপনাদের সাথে শেয়ার না করে আমি কি থাকতে পারি। আপনারা আমাকে উৎসাহ দিয়ে লাইক দিয়ে আমাকে লেখায় উৎসাহিত করছেন। আমিও আপনাদের জন্যই যা পারি লিখি। আজ ফেবু একটা পরিবার, আমিও এ পরিবাদের একজন সদস্য।
নতুন বছরে ফেবুর সকল বন্ধুদের আগামী দিনগুলো হউক সুখময়, আনন্দময় কল্যাণময়।
এই কামনা করছি, সাথে সাথে আপনাদের কাছেও আমার, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি।
বৈশাখ,০১,১৪২১
সিরাজগঞ্জ





মন্তব্য করুন