পথ চললে
আবুল হোসেন
হাসনাবাদ
০১ ডিসেম্বর ২০২০
পথ চললে পথ//
পথ চললে পথ শেষ হবে আস্তে আস্তে
ভালোবাসলে ভালবাসা গভীর হবে আস্তে আস্তে।
ছোট্টে একটা বীজ বুনলে মাটির ভিতরে
সেদিনে তুমি কিছুই পাবে না মাটি খুড়িলে
আলো বাতাস পানি নিয়া ধীরে ধীরে বড় হইয়া।
ডাল পালা পাতা ফুল ফল ধরিলে
মনে দোলা দেবে যেন আছ বেহেশতে।
ভালোবাসলে ভালবাসা গভীর হবে আস্তে আস্তে।
কঠিন মাটির বুক চিরিয়া পাইল বসাইলে
সেদিনে কি ঘর পাইবে হাজার চেষ্টা করিলে
লাগাও ইট পাথর সিমেন্ট বালি আপনা হস্তে
ভালোবাসলে ভালবাসা গভীর হবে আস্তে আস্তে।





মন্তব্য করুন