রঙের দুনিয়া
হাসনাবাদ
১১/১২/২০২০
রঙের দুনিয়া কি হবে ভাবিয়া
একদিন তো যেতে হবে দুনিয়া ছাড়িয়া
কি ভাব বসিয়া বসিয়া
কি হবে চিন্তা করিয়া।
মনরে কি ভাব বসিয়া বসিয়া
মনরে মনরে আমার
কি ভাব বসিয়া বসিয়া।
ভাবনা চিন্তা ছাড়, সময় থাকতে পথ ধর
যে পথে গেলে পাবে মওলার দিদার
সময় থাকতে আসল পথটি ধর।
পথের তো কোন শেষ নাই, কোন পথে বল যাই
কোনটা সঠিক পথ কেমনে লইব চিনিয়া,
কে বলবে সঠিক পথ আসিয়া।
কি ভাব বসিয়া বসিয়া।
পীরের নামে সেজদা করা, হয় মহাপাপ যেন শিরিক করা।
আবার দেখি কত লোকে, মাজারে সেজদা দিতে
হুমরি খেয়ে পরে
যখন যে মতের কাছে যাই, মনে হয় সঠিক তাই
আমি অন্ধ কপাল মন্ধ মরি হা হুতাশ করিয়া।
কি করব নাহি পাই ভাবিয়া চিন্তিয়া।
কি ভাব বসিয়া বসিয়া।
বড় বড় আলেম যারা নিত্য নতুন ওয়াজ করে তারা
একে কয় অপরকে কাফের, মতামতের হইলে হেরফের
কেউ বা লাঠি সোটা নিয়ে করে ভীষন তাড়া
আমি অন্ধ কপাল মন্ধ মরি হা হুতাশ করিয়া।
কি ভাব বসিয়া বসিয়া।
তাবলীগ জামাতের যারা ঘর বাড়ি ছাড়িয়া তারা
তাবলীগ জামাতের যারা আরাম আয়েশ ছাড়িয়া তারা
দ্বীনের কামে ঘুরে বেড়ায়, দাওয়াতের কাজে ঘুরে বেড়ায় কত মসজিদে মসজিদে কত দেশে বিদেশে
কওমী মাদ্রাসার দল কয় এটাও বেদাতী দল
শুনে মনটা হাহাকার করে ভরে যায় ব্যাথার ভারে
আমি অন্ধ কপাল মন্ধ মরি হা হুতাশ করিয়া
কি ভাব বসিয়া বসিয়া





মন্তব্য করুন