যে তোমাকে বাসিল ভাল
আহসান হাবিব
হাসনাবাদ
৪/১/২০২১
যে তোমাকে বাসিল ভাল//গান
ভালোবাসা যদি না খাটি কি হবে আর কাঁদিয়া
যে তোমাকে বাসিল ভাল যেও না তাকে ছাড়িয়া।
আষাঢ় শ্রাবণ ঝড়ো বৃষ্টি পানি থৈ থৈ করে
নদীর জলে বান ডেকে যায় ভেসে যায় জোয়ারে
প্রেম সাগড়ে মাস লাগে না সদাই যায় বান ডাকিয়া
যে তোমাকে বাসিল ভাল যেও না তাকে ছাড়িয়া
ফাল্গুন চৈত্রে ভীষণ খরা মাঠ ঘাট ফেটে চৌচির
চাতক চাহে উর্ধাকাশে প্রাণীকুল তৃষ্ণায় অস্থির
প্রেম সাগড়ে খরা এলে কাটে না জনম ভরিয়া
যে তোমাকে বাসিল ভাল যেও না তাকে ছাড়িয়া





মন্তব্য করুন