বন্ধুত্বের জয় হউক
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
৩১/৫/২০২১
বন্ধুত্বের জয় হউক//
বন্ধু তপন ভারসেটাইল গুনের অধিকারী। তাই রুয়েট ৮৫ সিরিজের বন্ধুরা আদর করে নাম দিয়েছি তপোবন।
সবাই এই গ্রুপে বন্ধু হলেও, কেউ হয়ে গেছে মামা, কেউ বড় ভাই, কেউ শালা কেউ দুলভাই এ এক আজব গ্রুপ।
কারো নামই মনে হয় আর অক্ষত থাকবে না। এই ভয়ে ইতিমধ্যে অনেকের চোখ ও নাকের পানি বইতে আরম্ভ করেছে।।
এদিকে ভুল বাটনে চাপ পড়ে মালেক মামার গ্রুপ থেকে নাম ডেলিট হয়ে গেছে,আর তাতেই ঘটেছে বিপত্তি। মালেক মামার নামে শোকজ থেকে আরম্ভ করে আরো কতকিছু।
মালেক মামা গ্রুপ থেকে চলে গেলে আমাদের সকলেরই ক্ষতি। মালেক মামার আশুলিয়ায় বাগান বাড়ির আম, জাম,কাঠাল সাবাড় করতে একটু সমষ্যাই হবে। তাই অত্তসব।
আমি ছাপোষা মানুষ থাকি নিরিবিলি। টুকটাক লিখি। ভাবলাম মালেক মামার পক্ষে কিছু লিখি।
লিখলাম, কিন্ত পরে দেখি মালেক মামার আরো দু-একটা বাগান খতম হলেও আপত্তি নাই।
খাবে তো বন্ধুরা খাবে। বন্ধুত্বের জয় হউক
তাই আমিও দিলাম আমার লেখা পুরা ১৮০ডিগ্রী ঘুরিয়ে।
মালেক মামা যাই করে যাই বলে তাতেই তপোবনের কাছে ধরা খায়। মালেক মামা আমাদের ৮৫ সিরিজের সিভিলের ফাষ্ট বয় গোল্ড মেডেলিষ্ট কানাডা প্রবাসী জনাবা মিজানকে দেখতে এবং তার খবর জানতে চেয়েছিল।
তপোবন তার সমাধান করে দিল।
মালেক মামা মিজানের কানাডা আসা যাওয়ার টিকিট কিনে দিবে। মিজান সাব কানাডা থেকে এসে মালেক মামার বাগানবাড়িতে ১৪ দিন কোরানটাইন সমাপান্তে মালেক মামার আতিথিয়েতা গ্রহন করবেন তাতে মালেক মামার মিজান সাবকে পরিবার সহ দেখার সাধ মিটবে।
আহারে তপোবন। তোমার এই মেধা নিয়ে তুমি কেমনে স্হির থাক।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মালেক মামা মিজানের কানাডা থেকে আসা যাবার টিকিটের বিষয়ে সম্মতি দিয়েছেন কিনা জানা যায়নি। আমাদের আঞ্চলিক রিপোর্টার খবরটি আমাদের দেওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেয়া হবে।
জয় হউক মালেক মামার।
জয় হউক বন্ধুত্বের।
হেরে তপোবন, করিসনা আর পেন পেনা পন
কেন মালেক মামা গ্রুপ ছাড়া হয় বুঝবি অনুক্ষণ।
তার উপরে চাপালি তুনে মিজানের টিকিটের প্রয়োজন।
কেন মালেক গ্রুপ ছাড়া হয় বুঝবি অনুক্ষণ।
মালেকের আম জাম কাঠালের বাগান, সবাই মিলে করবি খান খান
মালেক বসে পান চিবুবে, কোরানটাইনের পাহারা দিবে
অফিস গ্যারেজ গোল্লায় যাবে, ভেবে দেখনা তপোবন।
কেন মালেক গ্রুপ ছাড়া হয় বুঝবি অনুক্ষণ।
তবে মালেক মামার হিম্মত অতি, অনেক দরদ অতিথির প্রতি
সবার ভাগ্যে কি অতিথি জোটে,ফল ফলাদি মেলে হাটেহাটে।
তাই তো সবাই বাঁধো হে জোট, আশুলিয়ায় দিব যে
ছুট
মেহনানের ভাগ্যে লক্ষী জোটে, তুমি কি বুঝেছ তপোবন।
কেন মালেক গ্রুপ ছাড়া হয় বুঝবি অনুক্ষণ।।





মন্তব্য করুন