মাটির ঘরে বন্দী হইয়া
আহসান হাবিব
শীতল ছায়া সোসাইটির, মানিকদী,
১৬/০৮/২০২১
মাটির ঘরে বন্দী হইয়া কয়দিন থাকবা আর
মাস না যাইতেই মাটির দেহ মাটিতেই সাবাড়।
গাছ পালা বৃক্ষলতা খাইবে তোমার দেহে জুস
যত হাগ রুম বাগ রুম বাহাদুরী হইয়া যাবে ফুস।
মনটা যদি সতেজ বানাও, হইবো না কিছুই আর দরকার।
মাস না যাইতেই মাটির দেহ মাটিতেই সাবাড়।
কত রকমের খাবার খেয়েছ কত রকম নরম গরম পানীয়
মিষ্টি দধি ছানার জিলাপী পান টান যে কত উপাদেয়
ঘুমের তরে নরম বিছানা,বালিশ মাথায়, আবার কোল বালিশও দরকার
মাস না যাইতেই মাটির দেহ মাটিতেই সাবাড়।
রঙের দুনিয়ায় রঙ ছিটানো হরেক রকম রঙ
ঢঙে ঢঙে কাটল জীবন ভাবিনিতো হবে এমন
টিভি ভিসিআর, গুগল ইউটিউব আরো কত রকম
আকাশ চেনেল হলো আবিস্কার।
সাধের কবরে মাটির ঘরে কিছুই তো নাই কেমনে সময় করবে তুমি পার।
মাস না যাইতেই মাটির দেহ মাটিতেই সাবাড়।





মন্তব্য করুন