তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন
গীতিকবিতা/ তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন
আহসান হাবিব
হাসনাবাদ আর্মি ক্যাম্প
কোরানটাইন বিল্ডিং
২৬/০৮/২০২১
তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন শুধু ধুধু বালুচর
তোমাতেই শুধু মন চায় হারাতে , মন চায় বাঁধি ভালোবাসার ঘর।
তুমি ছাড়া এ জীবন মরুভূমি যেন শুধু ধুধু বালুচর
সেদিন যখন গেলে চলে, দিয়ে গেলে একমুঠো স্মৃতি
বলে গেলে আসবে ফিরে, বেশীদিন থাকবে না দুরে
আজ কতদিন হয়ে গেল, নদীতে কত জল বয়ে গেল।
নিলে না খবর।
তোমাতেই শুধু মন চায় হারাতে, মন চায় বাঁধি ভালোবাসার ঘর।
তুমি বল আমি কেন এত আবেগময় এত পল্লবিত যা পুড়ায় দুজনকে
আমি তো দেখিনা আবেগ,এ যে ভালোবাসা রং যা মিটিবে না ক্ষনিকে।
ভালোবাসায় রং না এলে, মনের রংয়ে রং না রাঙালে হয় কি মনোহর
তোমাতেই শুধু মন চায় হারাতে, মন চায় বাঁধি ভালোবাসার ঘর।





মন্তব্য করুন