পরী তুমি কই?
পরী তুমি কই?
সে অনেক কাল আগের কথা। আমার সাথে এক পরী থাকতো। সে আমার সাথে খেলতো, ঘুমাতো, দুস্টামী করতো, পড়াশুনা করতো, আবার মাঝে মাঝে গভীর রাতে ভয় দেখাতো। আলিফ লায়লার পরীদের মতন সে ছিল অপূর্ব সুন্দরী। আমার একমাত্র খেলার সাথী। সবাই দেখত, আমি সারাদিন একা একা থাকি। আমার পরীকে শুধু আমিই দেখতাম। আহা, সেইসব আদরমাখা দিন।
পরীকে নিয়ে দিন গুলো কেটে যেত স্বপ্নের মত। বাসার আর কারো বোধহয় সেটা ভাল লাগল না। আমি কারো সাথে মিশতাম না। আসলে আর কাউকে আমার ভাল লাগত না, পরী সাথে থাকলে অন্যদের মনে ধরে কেমনে! আমাকে নিয়ে বাবা-মা-দাদী সবাই ভীষন চিন্তায় পড়ে গেল। একলা থাকাটা প্রধান সমস্যা না। আসল সমস্যা অন্যখানে। প্রতিরাতে আমি ঘুমের ঘোরে কোথায় জানি হেঁটে যেতে থাকি। আর কেউ যেতে বাঁধা দিলে ভয়ংকর চিৎকার চেচামেচি শুরু করি। সকালে অবশ্য আমার কিছুই মনে থাকে না। এখনো মনে করতে পারি না, হেঁটে আমি কোথায় যেতে চাইতাম। হয়ত পরীর সাথে পরীর রাজ্য কোহেকাফ নগরীতে। আফসুস, যেতে পারলাম না।
রাতের পর রাত আমার চিৎকার চেচামেচি বাড়তে থাকে। আমার কারনে বাসার মানুষজন ঘুমাতে পারে না। আমার জন্য একজন সার্বক্ষনিক পাহারাদার নিযুক্ত করা হলো। আমার পরিষ্কার মনে আছে, সেই মেয়েটাকে আমি মাঝে মাঝে গলা টিপে ধরতাম। অবস্থা খারাপের দিকে যেতে থাকে। দাদীর পরামর্শে একদিন আমাকে নিয়ে যাওয়া হল শহর থেকে অনেক দূরে। পুরো শহর পেরিয়ে নদীর ওপারে অচেনা এক জায়গায়। তারপর কি ঘটল কিছু মনে নেই। পরে সবার কাছে শুনেছি, আমার পরীকে বোতল বন্দী করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। আরো শত শত পরী সেখানে বন্দী আছে। কিছু ঔষধপত্র আমাকে দেয়া হল। আমরা সেখান থেকে চলে এলাম।
তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আমার পরী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। আর কোনদিন তার দেখা পাইনি। আমি বিশ্বাস করি না, পরী বন্দী আছে। হয়ত কোন এক অজানা অভিমানে আমাকে একা ফেলে চলে গেছে। একদিন পরী ফিরে আসবে, আসবেই, হয়ত কোন এক অপরূপার রূপ ধরে। সেই দিনের অপেক্ষায় … … …





আসলেই নাকি?
চাপা মুনায় নাকি
একদিন পরী ফিরে আসবে, আসবেই
হাহাহাহা ছেলেবেলার ফ্যান্টাসি
কেমন আছেন ? এবিতে স্বাগতম ।
ইইইইই কেমনে বুঝাই

এইটা ফ্যান্টাসী না, অতীব সত্য কাহিনী
ভাল"ই" আছি। আপনি কেমন আছেন?
স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।
খাইছে। ডরাইছি। তবে কল্পনাটা ভালো লাগছে।
ডরান ক্যান?? আমার পরী অনেক লক্ষী আর দেখতে খুউব সুইট।
শুরু থেকে পড়েন আবার। এত সহজ ভাষায় লেখলাম কেউ বুঝে না ক্যান
পড়ছিরে ভাই।পুরাটাই পড়ছি। বরছি তো কল্পনাটা ভালো লাগছে। তবে পররি সাথে বসবাস, তারে তাড়ানো, বোতলে ভরা এইটার জন্য ডরাইছি বলছি।
হেহেহে , আমি আগেই বুঝসিলাম যে আপনি বুঝেন নাই
এটা কল্পনা নয় আপু
দোয়া করি আপনার পরী যেন আবার ফিরে আসে আপনার কাছে।
বড় ভাইদের দোয়া কাজে লাগে
ভাই বুখে আসেন
স্বাগতম
পরী নিয়া কিছু কন

আপনে তো ভাই বিশ্বাস করছেন তাইনা, বুখে আসেন
আরে পরী আসবে
সবুরে মেওয়া ফলেতো
মেওয়া কুন দোকানে পাওয়া যায়?
আইজকাই কিনতাম চাই
স্বাগতম হে কোহেকাফ নগরের জামাই
কেমন আছো ছোটভাই?
নুশেরাপু, কোহেকাফ নগরে বেড়াইতে যাইবেন নিকি? ভাল খানাপিনার ব্যাবস্থা করা হইবে।
ভাল থাকার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। দোয়া কইরেন।
পরীরা অভীমানী হয়, আবার সময়মতো ফিরেও আসে। ধৈর্য্য ধরে অপেক্ষা করতে থাকেন।
অপেক্ষা করতে করতে কাহিল হয়া গেলাম
আসলেই অনেক দিন ""পরি""দর্শন করিনা !
বড়ভাই আছেন কেমন ??
পরী দেখতে না করসে কেঠায়?? মাঝে মধ্যে টিএসসি, বেইলি রোড, বসুন্ধরা, ফ্যান্টাসী, নন্দন ঘুরে আসবা। পরী দেখা শরীর ও মন উভয়ের জন্য ভাল।
ছোটভাই ভালই আছি। তোমাদের সব্বাইরে এখানে দেখে ভাল লাগতেসে।
পরী দেখতে না করসে কেঠায়?? মাঝে মধ্যে টিএসসি, বেইলি রোড, বসুন্ধরা, ফ্যান্টাসী, নন্দন ঘুরে আসবা। পরী দেখা শরীর ও মন উভয়ের জন্য ভাল।
ছোটভাই ভালই আছি। তোমাদের সব্বাইরে এখানে দেখে ভাল লাগতেসে।
যে পরীর কারণে এত হ্যাপা সে তো থাকার চেয়ে না থাকাই ভালো!
কইসে আপনেরে
পরিকল্পনা ভালো...
স্বাগতম
ধন্যবাদ ভাই
খাইছে। ডরাইছি। তবে কল্পনাটা ভালো লাগছে।
ক্রাম আছেন? নতুন পোস্ট দ্যান!
আপনেই মিঞা কই??
মন্তব্য করুন