ইউজার লগইন

আরিফ_শ্রাবন'এর ব্লগ

আটটার খবর (বিটিভি)

দেশ গেল রসাতলে, কেও গেল কবরে
সবকিছু ঠিক তবু আটটার খবরে।
উন্নতি ফুটে ওঠে বিটিভির পর্দায়
সরকারি নেতাগুলো পান খায় জর্দায়।
দুই গাল লাল করে মহারাণী হাসে তাই
ভাবে জনগণ মহাসুখে নিদ্রা যায় ।
এদিকে জনগণ খেতে নাহি পায়
দ্রব্যমূল্য যেন সীমানা ছাড়ায়।
সুখ নেই আজ ঘরে ঘরে
আছে শুধু আটটার খবরে।
তাই আসুন সবে চোখ রাখি
আটটার খবরে..।।।

ছুটির ২তম!! দিন

ছুটি চলছে। বাসায় এসেছি তাই একা লাগছে না মোটেও বরং কাজ ছাড়া লাগছে। আম, জাম কাঠাল খাওয়াও শেষ। ঘুরতে ইচ্ছে হচ্ছে খুব। আবহাওয়াও ভালনা। কি যে করব বুঝতে পারছিনা।গতকাল সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, তাই আজ আর ঘুমোতেও ইচছে করছেনা। ঠিক করলাম ঘুরতে বের হব, সেটাও আর হবে কিভাবে? আকাশ থেকে ঝমঝমিয়ে বৃস্টি ঝরতে লাগলো। দিনটা একরকম মাটিই হয়ে গেল। দেখি নতুন কোন আইডিয়া মাথায় আসে কিনা। Confused Confused Puzzled