আটটার খবর (বিটিভি)
দেশ গেল রসাতলে, কেও গেল কবরে
সবকিছু ঠিক তবু আটটার খবরে।
উন্নতি ফুটে ওঠে বিটিভির পর্দায়
সরকারি নেতাগুলো পান খায় জর্দায়।
দুই গাল লাল করে মহারাণী হাসে তাই
ভাবে জনগণ মহাসুখে নিদ্রা যায় ।
এদিকে জনগণ খেতে নাহি পায়
দ্রব্যমূল্য যেন সীমানা ছাড়ায়।
সুখ নেই আজ ঘরে ঘরে
আছে শুধু আটটার খবরে।
তাই আসুন সবে চোখ রাখি
আটটার খবরে..।।।





আমি দেখবো না। উন্নয়নের জোয়ারে টিভির পর্দা ভেসে যেতে পারে। পরে টিভিটাই নষ্ট হয়ে যাবে।
আমিও না।

তারচেয়ে ভালো আপনি খবরে কি কি দেখলেন সেইটা নিয়া আর একটা কবিতা লিখেন। আমরা পড়ি
একসময় আটটার খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম! খবর শেষ হলেই যে নাটক!
খবর শেষের নাটকের কথা বললেন আর খবরের মাঝে সিনেমার কথা বললেন না!!
মায়া'পু আটটার খবরের মাঝে সিনেমাও হয়তো নাকি?!
সেটা এখানে বলা যাবে না ভাইয়া। সিনেমা দেখতে হলে খবর দেখতে হবে
তবে যাই বলেন আর তাই বলেন বিটিভির বাংলা সিনেমা কিন্তু একসময় তুখোড় জনপ্রিয় ছিল
সরকার আসবে সরকার যাবে
চাটুকার বিটিভি চাটুকারই রবে
আটটার সংবাদ = ঠাট্টার সঙবাদ... বিষয়টা কিন্তু মজার
এমতবস্থায়, আমাদের তরুন সমাজকেই এগিয়ে আসতে হবে, হতাশ দেখতে চাইনা।
বিটিভি গত একুশ বছরে চামচাদের রাজ্য হইছে
বিটিভি গত একুশ বছরে চামচাদের রাজ্য হইছে
মন্তব্য করুন