বিষণ্ণ বাউন্ডুলে..[এলোমেলো কাব্যকথন]
# # # # #
কাঠফাটা রোদ,
ভ্যাঁপসা গরম..
এলোমেলো চুলে,
ক্লান্তিহীন পথচলা..
গন্তব্যহীন..
উপেক্ষায়,
হারিয়ে যায়..
তপ্ত দুপুর..
ভাবনার বরষায়;
হৃদয় জুড়ানো,
স্বস্তির পরশ..
বিষণ্ণতার চাদর গায়ে..
থেমে থেমে;
পথের ধারে,
এক কাপ বিস্বাদ চা..
ভাবলেশহীন..
দুঃখবিলাসে;
মৃদু হেসে,
হেটে চলে-
বাউন্ডুলে..
# # # # #
রিম ঝিম ঝর ঝর,
তুমুল বর্ষণ..
মন পাগল করা,
আচানক;
বুনো বৃষ্টি..
যেন,
আকাশ ভেঙে পড়েছে আজ..
আকাশ পানে,
আত্ম সমর্পণ..
বাড়িয়ে দেওয়া মুখে,
হাতের মুঠোয় বৃষ্টি..
ভিজে চুল,
পানি যত-
ত্বক বেয়ে নামে..
শান্ত,
শীতল প্রাণ..
বরিষণ পরশে,
আত্ম বিসর্জন..
স্বস্তির স্পন্দন,
শান্তির আহ্বান..
ভেজা মেঘ,
ভেজা বৃষ্টি..
ভেজা চোখ;
স্বচ্ছ,
ভেজা দৃষ্টি..
এভাবেই..
কিছু অসাধারণ ক্ষণ;
কিংবা,
কয়েক আলোকবর্ষের পর..
আঁধার হারিয়ে,
আলোর আকাশ..
শুভ্রতা হাতছানি..
বৃষ্টি স্নাত পৃথিবী..
জমা জল যত,
লুকোনো বৃষ্টি স্মৃতি..
টুপ টাপ টুপ টাপ..
হঠাত সূর্যালোক,
মেঘেদের ফেলে যাওয়া চিঠি যত..
স্বচ্ছ,
স্ফটিক প্রতিবিম্ব..
ভেজা পথ,
জল স্পর্শে..
হঠাত হাওয়ায়;
কত্ত ভালোবাসার,
চিরচেনা শিহরণ..
এলো চুল উড়ে যায় রোদ্দুরে,
আনমনা হাসিমুখ;
হেটে চলে,
বিষণ্ণ বাউন্ডুলে..
# # # # #
বাউন্ডুলে..
চললে কোথায়..?
চেনা পথ;
হারিয়েছে,
অচেনা হাওয়ায়..
চেনা গান;
ভুলে সুর,
ভেসে গেছে তায়..
বাউন্ডুলে..
চললে কোথায়..?
ঝিরিঝিরি রোদ্দুর,
আজ চেনা দায়..
মেঘ ভাঙ্গা;
বৃষ্টির,
উদাসীনতায়..
চললে কোথায়..?
গোধূলির লাজ মাখা,
আকাশ নীলায়..
খুনসুটি খেলে মেঘ,
রঙ বদলায়..
আজ যেন;
ঢেকে গেছে,
আধারে মিলায়..
চললে কোথায়..?
আঁধারের আলো,
পথ-
ভুলেছে হেলায়..
এলো চুলে আনমনা;
হাসিমুখ তায়,
বিষাদের তুলি
ছুঁয়ে-
হারাতে যে চায়..
বাউন্ডুলে..
চললে কোথায়..?
বাউন্ডুলে..
বাউন্ডুলে..
চললে কোথায়..?
# # # # #





এটা কি আধুনিক কবিতা না হাইকু?
হাইকু কি জিনিস আপু?
আধুনিক কবিতা আমাকে দিয়ে হপে না!
ছোট ছোট কিছু অগোছালো লাইনে শব্দ দিয়ে কিছু দৃশ্য আঁকার চেষ্টা করি। যেগুলার নাম দিয়েছি এলোমেলো কাব্যকথন। এই আর কি!
হাইকু নিয়ে লীনা আপুর একটা লেখা ছিলো। সেটা পাইলাম না তার ব্লগে খুঁজে।
যাক্ আপনার কবিতা দারুণ হয়েছে! আরো কবিতা লেখেন। আমরা পড়ি।
যাক,শেষ পর্যন্ত কোন একজনের পছন্দ হইল!
লন,আপ্নের জইন্য এক গাঁটটি
আর ভাই, অনেক দিন তো হইলো। আরেকটা গল্প দিয়ন যায়না?!
মন্তব্য করুন