ইউজার লগইন

আজো.. [এলোমেলো কাব্যকথন!]

আজো..

প্রতিদিনকার বিকেলবেলায়,
প্রতীক্ষা..

এলোমেলো চুলে;
আনমনা আঙ্গুল,
আদুরে শাসন..

অলস বিষণ্ণতায়;
বেড়ে উঠে-
ইট কাঠের খাঁচা,
বাতাসের ব্যারিকেড..

বেখেয়ালে বন্দি;
মনের কুঠুরি জুড়ে,
স্মৃতিধুলোর পোস্টার..
বদলে যাওয়া প্রিয়মুখ,
ছুটির নোটিশ..

দখিন দুয়ার জুড়ে,
সমুদ্দুরের হাওয়া..
হারিয়ে যাওয়ার;
সুনীল জলরাশি,
বালুকাবেলার হাতছানি..

দুঃচিন্তা ভোলার একলা প্রহর,
আধো ঘুমে রেখে দেয়া বই..
ভুলে ভরা প্রার্থণায়,
অবাক আলোর নিশ্চিন্তিপুর..

আজো..

অগাধ নির্ভরতায় ছুঁয়ে যাওয়া হাত,
ভালবাসার আশ্বাসে খুঁজে পাওয়া চোখ..

প্রতীক্ষার..

খোলা আকাশ জুড়ে,
এক ঝাঁক পায়রার উচ্ছাস..

সাঁঝের মায়া,
অন্ধকারের বদ্ধ সময় শেষে..

ফিরে চাওয়া,
সূর্যের দিন..

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এই লেখাটার মতন কিছু পোস্ট করলে পুরোটাই প্রথম পাতায় দেখায় কেন? জানাবেন কেউ, প্লিজ!

জোনাকি's picture


নতুন ব্লোগ লিখুন পাতায় Show summary in full view এর চেক বক্স এ সবুজ বাত্তি জালায়া পোষ্ট দিবেন তাইলে আর আপনার পোষ্ট হরলিক্স খাওয়া বাচ্চাদের মত দ্বিগুন হারে প্রথম পাতাতে বাড়বে না Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এটা তো জানি-ই।

প্রিভিউ তেও প্রথম কয়েক লাইন শুধু আসে,
কিন্তু পোস্ট দিলেই পুরোটা এসে বসে থাকে! Sad

কেমন যে লাগে.. Puzzled

জোনাকি's picture


হ...আপনার পোষ্ট এর ভারে অন্য পোষ্ট কাইত হইয়া যায় Tongue
আর এই সমস্যা সমাধান আমার আর জানা নাই তাইলে Stare

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad Sad

কেউ ই কি নাই, আমারে এই ব্যাপারে সাহায্য করার মত?! Stare Puzzled

জোনাকি's picture


আচ্ছা এবার কবিতার কথা কই। কবিতা ভালো লাগছে। এলোমেলো কথা গুলান এক সাথে হয়ে একটা সুন্দর কবিতা হয়ে গেছে এইটাও একটা অবাক কান্ড!
আর বাউন্ডুলে শব্দটা আমার চ্রম পছন্দ ! Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile

এগুলা ঠিক কবিতা হয় কি না আমি নিজেই শিওর না!
এলোমেলো কিছু কথা দিয়ে কিছু বলার চেষ্টা করি,
আপ্নে যে ধরতে পারছেন- তাই ধইন্যা পাতা

লাবণী's picture


সবসময়ের মতো----বাউন্ডুলিয় স্টাইল!!
ভালো লাগলো! Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক ধন্যবাদ, লাবণী'পু। Smile

১০

মীর's picture


আজো..

প্রতিদিনকার বিকেলবেলায়,
প্রতীক্ষা..

এই প্রতীক্ষা কি বাস্তব, নাকি শুধুই কাব্যিক?

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একেকটা দিন কেটে যায়,
আরও একটা দিনের অপেক্ষায়।

এটাই বলতে চেয়েছিলাম ছেঁড়া ছেঁড়া অনভুতিগুলোতে। Smile

তবে, মাঝে মইধ্যে কনফিঊজড হইয়া যাই! আসলেই কি তাই?!
অবচেতন মন বড়-ই অচেনা ঠেকে। Tongue

মন ভাল থাকলে, এরকম সব লাইন মাথায় ঘুরে।
শেষে কি দাঁড়ালো, নিজেই বুঝি না সবসময়! Puzzled

১২

রায়েহাত শুভ's picture


সুন্দর লাগলো।

বইমেলায় কবে আসতেছেন?

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ডরে যাইনা ভাই! Tongue

অর্থনৈতিক মন্দার মাঝে কোনরকমে বাইচা আছি,
মেলায় গেলেই পাগল পাগল লাগে। সব কিনা ফেলতে মন চায়! Stare
দেখতে না দেখতে পকেট খালি হইয়া যায়.. Puzzled

তাই, এইবার সামলে সুমলে যেতে হপে! Tongue

৮ তারিখ যাব আমাদের 'ম্যুরাল' কিনতে।
১২ তারিখ যেতে পারি হ্যাগার্ডের ' শী এন্ড এলান' কিনতে।
পরে আরেকদিন যাব আসিমভের এম্পায়ার সিরিজের নতুন বই বের হইলে। Smile

আর কি কি কিনব, পরে দেখা যাবে। Big smile

১৪

একজন মায়াবতী's picture


এত ডরাইলে চলে!!!! Tongue

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


উপায় নাই রে ভইন!
ঠেইকা শিখতাছি.. Puzzled

এখন, আপ্নে থাকেন কই?
ইখানে দেখাই যায় না যে?! Sad

১৬

মিতুল's picture


আধো ঘুমে রেখে দেয়া বই..

এর মতই। ;-(

১৭

আরাফাত শান্ত's picture


প্রতীক্ষার হোক দ্রুত অবসান!

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

ধইন্যা পাতা

১৯

লীনা দিলরুবা's picture


ভালো...তবে কি যেন মিস করছি।

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

আরও ভাল কিছু লেখার চেষ্টা থাকবে সামনে।

২১

তানবীরা's picture


একেকটা দিন কেটে যায়,
আরও একটা দিনের অপেক্ষায়।

কথাটা ভাল লেগেছে Big smile

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা ধইন্যা! Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!