অণু কবিতায় তুমি ছবি'টা..[ভালবাসার অনুপদ্যমালা!]
তুমি এলে..
কিছুই না বলে;
হেসে, চলে গেলে..
তবুও,
কী আশ্চর্য সুন্দর আজকের এই নীলাকাশ..
# # # # #
ভুল সময়ে,ভুল নিয়মে..
ভুল কারনে;
ভুল মানুষেরে
ভালবেসে,ভুল হয়ে যায়..
তুমি যেই না একটু হাসলে-
অমনি,
ভুল গুলো সব ফুল হয়ে যায়..
# # # # #
সারারাত,
নিকষ কাল অন্ধকার-
আমারই থাক..
সকালের প্রথম সূর্যালোক..
আদুরে রোদ্দুর;
এক সতেজ ভোরের ঘ্রাণ,
তোমায় দিলাম..
# # # # #
পথ চলা,
গন্তব্যহীন..
আঁধারের চোখ,
নিষ্পলক..
কিছুই বলার নেই..
কিছু কথা,কিছু নিস্তদ্ধতা..
আলতো হাসিতে,
চীড়ে নীরবতার বুক..
আজ নক্ষত্রের রাত..





বাহ! কবিতা তো খুব ভালো লাগলো +

কেমন আছেন?
ধন্যবাদ, অনন্যা'পু..
ভাল আছি। এক বন্ধুর সাথে আরেক বন্ধুর বাসায় বেড়াতে এসেছি। অসাধারণ একটা যায়গা দেখে এলাম আজ, মেঘালয়ের কোল ঘেষা বিছানাকান্দি!
ভালোবাসা ভালোবাসা...
জোশীলা হইছে
বান্ধবী কই গেছে?
কবিতা ভাল হৈছে।
বলপ না, লইজ্জা লাগে!
মন্তব্য করুন