অস্ফুট ভালবাসা..[এলোমেলো কাব্যকথন!]
ভোরের আলোয়
সতেজ প্রাণে,
মিষ্টি সুরে অচীন গানে..
উদাস মনে;
চা'য়ের কাপ-এ
আধ-এক চুমুক,
আবছা ধোঁয়া-
ক্লান্ত দুপুরবেলা..
বিকেল জুড়ে;
মনের আকাশ,
মেঘের আনাগোনা..
মনের ভুলে-ও;
হয়না তো ভুল..
হৃদয় জুড়ে -
তোমার সনে;
কল্পনার-ই স্বপন বোনা,
স্বপ্নলোকের খেলা..
সাঁঝের মায়ায়,
আঁধার ছায়ায়..
তোমায় ভেবে;
ঠোটের কোনে,
একটু খানি হাসি..
রাত গভীরে;
তোমায় নিয়ে,
স্বপ্ন রাশি রাশি..
হয়তো তবু
মনের ভুলে;
যায় হয়ে ভুল,
হয়না বলা -
'কত্ত ভালবাসি'..
এমন করে
ক'জন বল,
ভাববে তোমায়..
একলা;
রোজ-ই,
বাসবে এমন ভাল?
যায়না দেখা..
তাই বলে কী;
ফেলবে না তা,
মনের ঘরে -
একটু খানি রেখা?
হৃদয় তোমার উজার করে;
বলবে না কী?
একটু হেসে,
'তোমায় ভালবাসি'..?!





খুব খুব সুন্দর হয়েছে। আপনার লেখার প্রোগ্রেস দেখার মতো।
প্রথমত,
অনেক অনেক ধন্যবাদ!
দ্বিতীয়ত,
প্রগ্রেস না ডিগ্রেস হবে!
এটা বেশ আগের লেখা, তাই!
এজন্যই,
দিনে দিনে লেখালেখির আগ্রহ হারিয়ে যাচ্ছে।
তৃতীয়ত,
বড় দের কাছে 'আপনি আপনি' শুনতে অস্বস্তি লাগে খুব।
এখন থেকে তুমি বা তুই একটা কিছু ডাকলে ভাল লাগবে খুব।
দারুণ!
মন্তব্য করুন