সমুদ্রবিলাসে বাউন্ডুলে.. [কাব্য লগ!]
#
রাতের ট্রেন..
জানলার অন্ধকারে;
তারা হয়ে পথ দেখায়,
প্রিয় কোন স্বপ্ন..।
আড্ডামুখর পথচলার কথকতায়;
ভুল সুরে গাওয়া প্রিয় গানে,
মৃদু হাসিতে ছুঁয়ে যায় বিষাদ..
অস্বাদিত কোন উচ্ছ্বাসে,
বুকে বেঁজে উঠে অবাক আক্ষেপ..
আর গাওয়া হবে না-
‘আমি শুনেছি সেদিন তুমি…’।
#
অপেক্ষার রাত শেষ হয়ে আসে..
চোখ খুলতেই,
নতুন দিনের আলো..
কল্পনার অনুভূতিতে;
মিছিমিছি-
দোলা দিয়ে যায়,
লোনা জল হাওয়া..।
গুনগুন গুঞ্জনে গুঞ্জরিত গান,
সাগর ডাকে..আয়..আয়..আয়..।
#
বিষণ্ণ দুপুর,
কিছু রোদ্দুর..
অলস হাওয়ায়;
ভেসে আসে ঘ্রাণ,
বহুদূরের সমুদ্দুর..
কালান্তক সময় আজ,
নির্বিষের বিষে নীল..
জলে তার ছায়া..
সমুদ্দুর ডুবে যায়,
আকাশনীলায়...।
#
চিরচেনা বিকেল হাওয়ার গান,
বদলে গেছে আজ..
তপ্ত ধুলির বাঁধ পেরুতেই;
অপার্থিব জলরাশি,
স্বপ্নছোঁয়া আবেশের সমুদ্দুর..
শুধুই চেয়ে থাকা,
বিস্ময়-
‘এত বড় ঢেউ,
এত ছোট আমি-
সময়ের তোড়ে,
ভেসে চলে যাই..’।
#
নিশ্চুপ অন্ধকার,
তবুও তারাভরা রাত..
এই তো;
কাছেই,
ডেকে যায় সমুদ্দুর..
পৃথিবী বুকে বেয়ে চলা,
হাজার বছরের তার প্রতীক্ষা..।
পথের শেষে এসে,
পথিক মিলবেই..
ভালবাসার এই আহ্বানে,
সাড়া না দেবে-
সাধ্যি আছে কার..
স্বর্ণালী শীতল ধুলোয়,
বন্ধুতা; ভালবাসার উষ্ণতা..
পুরানো গিটারের তারে টুংটাং সুর,
জানান দিয়ে যায়-
চারদেয়ালে বন্দি শ্বাসপ্রশ্বাস-ই নয়,
খোলা আকাশের নিচে;
ভেসে বেড়ানো-
ভালবাসার আশ্বাস-ই বেঁচে থাকা,
এই তো জীবন..।
#
প্রথম জাহাজভ্রমন..
সঙ্গী কিছু এলব্যাট্রস..
সমুদ্দুরের বুক চিড়ে,
আসে-
দারুচিনি দ্বীপের সুবাস..।
#
কাছের মানুষ থেকে বহুদূরে,
তবুও কাছে..
মনের আকাশে উঠে যাওয়া সিঁড়ি বেয়ে,
সূর্যাস্তের হাতছানি-
সমুদ্দুরের হাওয়ায়,
প্রিয় গোধূলির আলো-
এলোমেলো হেঁটে যাওয়া..
শিরশিরে ঠাণ্ডার পরশে;
ঢেউ এর পড়ে ঢেউ,
ছুঁয়ে যায় চোখের পাতা...।
স্পর্শের বাইরের আনন্দ হয়ে,
পায়ের পাতায় জল..
ভূমি জলের সীমান্তে;
সীমানা এঁকে যায়,
সূর্যাস্তের ছায়া..।
দূরে,
আনমনে; হেঁটে যায়..
অনেকের ভিড়ে একা,
আপনার মত একজন..
এলোচুলে,
গন্তব্যহীন..।
#
চতুর্দিকে ধেয়ে আসে সমুদ্দুর,
দুরন্ত উচ্ছ্বাসের ঢেউ..
ছুঁয়ে দিয়ে যায়..
সাগর হাওয়ায় ভাসা মন,
আনন্দেতে পাগলপারা..
একটি সকাল;
সমুদ্দুরে নৌকাভ্রমণ,
একটি পড়ন্ত দুপুর..
বাঁধ ভাঙ্গা উল্লাসের-
ছেঁড়া দ্বীপ;
প্রবাল দ্বীপ,
নিঝুম দ্বীপ..।
#
আবারও,
জাহাজের করিডোর..
ক্ষণে ক্ষণে অকারন-
ফিরে ফিরে আসে,
পথ হারালেই; সঙ্গী..
ক’দিনেই পথ চাওয়ার কারন হয়ে,
আকাশের গা’য় ধীরে ভেসে চলে-
চোখ জুড়ানো মন ভরানো; এলব্যাট্রস..।
মন উথলানো বাতাসে,
সমুদ্দুরের ঘ্রাণ..
প্রাণে কিছু গান আর আকাশের মেঘ,
উদাস মনে;
সকরুণ প্রিয় ছায়া ফেলে যায়-
সুনীল ফেনিল জলরাশি..
পেছন ফিরে চাইলেই,
হাতছানি দিয়ে চলে; সেন্টমার্টিনস!
#
গোধূলির আলো ফিকে হয়ে আসে,
চিরন্তন বালিঘড়ি নিয়মে;
আসছে-
আবারও আঁধার..
ঘরে ফেরার যাত্রা,
পথ চলছে..
চলমান জানলায়,
ক্ষণিকের দৃশ্যপট-
হিমছড়ি জয় অথবা
ইনানী তে জলোৎসব..।
হয়তো আবারও ফিরে আসবে,
কোনদিন-
এইসব দিনরাত্রি..
হয়তো বা সঙ্গী রবে,
কেবলই আমার আমি..
অথবা, দু’দণ্ড সঙ্গ দেবে-
সূর্যছোঁয়ার বালুকাবেলার নীরবতায়;
কোন প্রিয়মুখ..
কিংবা-
অচেনা অজানা কেউ..
গোধূলির মায়া ভরা,
খুব ভাল লাগা দু’টি চোখ-
ভালবাসা কোন একজন..।
চিন্তার জাল ছিঁড়তেই-
ফুরিয়ে আসে,
বাঁধা ধরা মুক্তির গান..
তবুও,
আগমনী দিনের অন্ধকারে;
আলো হয়ে জ্বলবে-
বিশ্বাস..
সূর্যাস্তের আলো আধারি ভেজা;
নীলিমার ছায়া ঘেরা ঊর্মিরাজি..
যেন, ফসফরাস-
সৃতির কক্সবাজার..।
#
পথ চলছেই,
বিরামহীন..
ক্লান্ত, পরিশ্রান্ত বুঝি; সে-ও..।
অপেক্ষায়,
কিছু প্রিয় মুখ..
কিছু প্রিয় ক্ষণ..।
পথের শেষ সেখানেই..
যেখানে-
হৃদয় জুড়ে,
ভালবাসার স্পন্দন..
তীব্র শীতের রাত্তিরেও,
বুকপকেটে রোদ্দুর..
আর-
ক্লান্ত দিনের শেষে,
শান্ত শীতল ছায়ামাখা;
এক টুকরো সমুদ্দুর..।





ভালই লাগলো
ধন্যবাদ।
সমুদ্রে বেড়াইয়া আসেন
এক সপ্তার ট্যুরে ঘুরে এলাম মাত্র এক সপ্তাহ হইল, এখনি আবার যাবো?!
মেজবাহ ভাইয়ের ছেলের নাম সমুদ্দুর, ওরে দেখলেও চলবে
হিঃ হিঃ ভাল বলছেন।

কিন্তু আমার আসল সমুদ্দুর ছাড়া হপে না!
প্রকাশভঙ্গি চমৎকার।শব্দগুলোও। অর্থবহ সম্মিলন।ভাল লেগেছে। খুউব।
ভালো লাগল।
------------------------------------------------
পুরুষের দশ দশা; কখনও হাতি, কখনও মশা।
ধন্যবাদ।
সাধারণ অনুভূতিগুলোকে অসাধারণভাবে বলতে সবাই পারে তবে অসাধারণ অনুভূতিগুলোকে সাধারণভাবে ব্যক্ত করার দক্ষতা সবার মাঝে থাকে না! সৌভাগ্যবশত সেই গুণ আপনার আছে। উপর্যুক্ত প্রতিটা অনুভূতি আমিও অনুভব করেছি তবে প্রকাশ করতে পারিনি...। ধন্যবাদ এই অসাধারণ অনুভূতি আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য।
দুইটা ধনেপাতা খেয়েই দেবদূত!
কবিতাটা অনেক বড়, অনেক। তবে তাতে সৌন্দর্য হারায় নি একটুও। শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যেতে আমি যা বুঝেছি আমি আপনার জীবনের পথচলাকে খুব ভালবাসেন, ট্রেন, জাহাজ, সমুদ্র কত কিছুর মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আপনার স্বপ্নের দিকে। খুব ভাল লেগেছে। ভাল থাকবেন।
অনেক অনেক ভাল্লাগছে আপনের কথাগুলি।
কিন্তু ভাইজান
কথা হইলো
কথা সেইটা না।
ইখানে রূপক কিছুই নাই।
লাস্ট ইয়ার লাইফে ফার্স্ট টাইম
কক্সবাজার গেছিলাম ঘুরতে।
ইহা উক্ত ট্যুরের স্মৃতিগুলে জমিয়ে রাখার একটা চেষ্টা মাত্র। এই আর কি!
দিন যেতে দিন দেখবেন এই রকম ঘটনা অনেক হয়ে যাবে, পুরাটাই তখন এলিগোরিক মনে হবে
। বুইড়াদের মতন কথা বললাম!
মন্তব্য করুন