ইউজার লগইন

ছোট্ট পাখি..

খাঁচা মাঝে ছোট্ট পাখি;
দাড়ে বসে গাইছিল গান,
আপনমনে -
কাটছিল দিন,
বেড়ে বুঝি উঠছিল বেশ..

আধো ছাঁয়া অন্ধকারে;
বুনো ঝড় আছড়ে মরে,
খাঁচার পরে..

পাখি?
চোখে তার আনন্দ রেশ..

খাঁচা মাঝে ছোট্ট পাখি;
স্বপ্ন বুকে-
মুগ্ধ চোখে,
পথ চাওয়া তার..

সময়ে;
ঠিক পালাবে,
নীল আকাশে..

পাখি?
সে তো রইল খাঁচায়..

হঠাত্‍ ঝড়ে;
বুঝি তা-ও হারিয়ে গেল,
অচিনদেশে..

ঝড় শেষে,
চারদিকে ভীড়-
ছোট্ট পাখির..

নিথর দেহ;
তবু বুঝি চোখের কোণে,
একটু হাসি..

বুঝি সে,
দেখছে সবাই..
চোখের জলে,
মুচছে বিষাদ-
বলছে,
'তোকেই ভালোবাসি'..।।

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


করুণ কাহিনী। সুন্দর কবিতা Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখাটার পেছনের গল্প টা আসলেই খুব বেশি করুণ।

পড়ার জন্য ধন্যবাদ।

লিজা's picture


আহারে Sad
ভালো হইছে ছড়া কবিতা Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

ধন্যবাদ, আপু।

জোনাকি's picture


কবিতা টা পড়ে রাতে দেখা সপ্নটা মনে পড়ে গেলো Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কি স্বপ্ন, আপু?

আপনার প্রো পিক টা খুব ইন্টারেস্টিং!

জোনাকি's picture


সপ্নে দেখলাম ছোট একটা হলুদ পাখি আমার ঘরে বাস করে কিন্তু সে ক্ষেপে গিয়া আমার চোখের উপর খুকাচ্ছে !!! Stare
হ্যা, আমার প্রো পিকটা আমার কাছেও ইন্টারেস্টিং লাগে, পিকটার নাম দিছি আমি " innocent devil " Crazy

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হ্যারি পটার ৫ বা ৬-এ একটা দৃশ্য আছে না,
হারমাইনি রনের দিকে ক্ষেপে এক ঝাক পাখি কে লেলিয়ে দেয়।

ওইটা মনে পড়ে গেল কেন জানি! Puzzled

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখাটার সাথে দুইটা খুব করুণ ঘটনা মিশে গেছে।

বছর দেড়েক আগের কথা।
আমার এক কাজিনের এক বন্ধু নদীতে নেমেছিল দুই ছোট ভাইবোন কে নিয়ে।
ছোট বোন টার হঠাত্‍ পা পিছলে যাওয়ায় ওকে ধরতে ধরতেই ওই ভাইয়ার চোখের সামনেই ৪/৫ হাত দুরে ছোট ভাইটা তলিয়ে যায় নদীর গভীরে।

কবিতাটা এই স্মৃতি নিয়েই লেখা হয়েছিল।

কাল আরেকটা খারাপ খবর শুনলাম।
আমার ভাইয়ায় এক বন্ধুর বউ মারা গেছে হঠাত্‍ করেই।
মাত্র ৬ দিন আগেই ওদের কিউট একটা প্রিন্সেস হল..

মন খুব বেশি খারাপ হয়ে আছে তাই লেখাটা পোষ্ট করা হল।

আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশে থাকি।
দুইটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে খুব..

আমাদের দেশে শিশু জন্মদানে মাতৃমৃত্যূর হার আসলে কত?

সন্তান প্রসব পরবর্তী ক্রিটিকাল সময়টুকুতে আমাদের দেশের কয়টা মা তার উপযোগী সুযোগসুবিধা ও পরিপূর্ন সেবা পাওয়ার সৌভাগ্য লাভ করে?

১০

তানবীরা's picture


আহারে, এরপর কিভাবে বেঁচে থাকে, এ কষ্ট বুকে নিয়ে।

না পড়লেই ভালো ছিল

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad(

এ বিষয় টা নিয়ে সিনিয়র কোন ব্লগার একটা কিছু লিখলে অনেক ভাল হত।

১২

টুটুল's picture


Sad

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

১৪

লীনা দিলরুবা's picture


বু

ঝি সে,
দেখছে সবাই..
চোখের জলে,
মুচছে বিষাদ-
বলছে,
'তোকেই ভালোবাসি'..।।

যদি এমন হতো

বুঝি সে,
দেখছে সব-ই..
চোখের জলে,
মুচছে বিষাদ-
বলছে,
'তোকেই ভালোবাসি'..।।

পুরোটা ভালো লেগেছে।

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

আপনার পরামর্শ টা বুঝতে পারছি।
কিন্তু তাহলে যে শেষ লাইনটার অর্থ বদলে যায়?!

১৬

লাবণী's picture


ছোট্ট পাখি...... Sad
অ-নে-ক সুন্দর কবিতা Smile

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

থ্যঙ্কু Big smile

১৮

ঘাসফুল's picture


দারুণ!! পড়তে পড়তে আমারো কান্না পেয়ে গেল।

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০

রায়েহাত শুভ's picture


লেখার পেছনের গল্পটা আরো বেশী বিষাদে ভরা Sad

২১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কিছু বলার নাই.. Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!