অতঃপর.. [এলোমেলো কাব্যকথন!]
কোন এক প্রখর রৌদ্র দিনের শেষে,
অথবা অলস বর্ষা বিকেলের মরা রোদ্দুর ছুঁয়ে।
সময়ে,
কিংবা নিরন্তর ধেয়ে আসা অসময়ে।
ভোরের প্রথম আলোয় রুপালী রোদের হাওয়ায়,
অথবা কনে দেখা গোধূলি আলোর মায়ায়।
নীলাকাশ জুড়ে মেঘ হয়ে,
নয়তো ঘাসফুলের বুকে হঠাত্ শীতল শিহরনে।
দুরে তবুও কাছে,
কিংবা;
কাছে আবার অনেক দুরে।
পথ যেখানে শেষ,
অথবা কেবলি মাত্র শুরু।
বন্ধ দরোজার ওপারে,
পথ নেই।
আকাশজুড়ে,
নির্ঘুম নিরবতা।
বদ্ধ বাতাসে,
কড়াল গ্রাস করে আসে;
বিষাদলোকের জোছনা।
বুকপকেটে,
জমা পড়ে থাকে;
ভালবাসা।
টিপবোতামের চাপে বন্দি,
নিশ্চুপ কথকতা।
নিঝুম অন্ধকারে;
ক্রমশ -
মলিন হয়ে আসে,
স্মৃতির রাজ্যপাট।
এক টুকরো হাসিমুখ,
দুটি আঁখিতারা।





ভালু হইছে কবিতা।

জেনে ভাল লাগলো।
ভালা পাইলাম........
পড়ার জন্য ধন্যবাদ।
দাদা , ভালো লাগলো ।
খবর কি আপনার ? ফেবু আইডি জলদি দ্যান ।
থ্যান্ক্যু!
আমি তো এখন এফবিতে একটিভ নেই, পরে এড করে নিব নে।
নতুন নাম সুন্দর হইছে।
ঠিক আছে পরে এড দিও দাদা ।
আর নাম টা নতুন না , অনেক আগে থেকেই ভাবছিলাম এটা । কিন্তু দিবো দিবো করে আর দেইনি । তোমার ভালো লাগছে জেনে খুশি হলাম ।
দারুণ - এই লাইনগুলোর আবেদন অগ্রাহ্য করা খুব কঠিন.
অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য,
আপনার অনুভূতিটুকু ভাল লাগল অনেক। ভাল থাকুন।
টুটুল ভাই,
কত ছবি তুলেন?!
পোস্টান না কিছু..
আপু,
কেমন আছেন?
আজকাল এত কম আসেন যে?
দিনকাল কেমন চলে?
নতুন লেখা দেন না..
বেশ ভালো লেগেছে
পড়ার জন্য ধন্যবাদ।
আর বর্ষা ভালো লাগে না। কবির মনে আনন্দ, গরীব মানুষের কষ্ট
লেখাটা কিন্তু বর্ষা নিয়ে ছিল না..
মন্তব্য করুন