ইউজার লগইন

আজ আমার মন ভাল দিন.. [এলোমেলো কাব্যকথন!]

আজ আমার মন ভাল দিন..

দুঃখ যত উড়িয়ে দেব পাহাড়চূড়ায়;
কষ্ট গুলো ভাসিয়ে দিয়ে নদীর জলে,
অভিমান - রাগ চাপা থাক মাটির তলায়..

আজ আমার মন ভাল দিন..

আজ আমি আকাশ ছোঁব;
করে ভর পাখির ডানায়..
আজ আমি আনন্দেতে থাকব ভেসে;
ক্ষনিকের উল্লাসেতে রাখব ভরে হৃদয়খানি,
ক্ষনে ক্ষন উঠবে হেসে নয়নতারা..

আজ আমার মন ভাল দিন..

অকারন খুশির ছোঁয়া লাগুক প্রাণে,
আজ আমি হব-ই সুখী..

উচ্ছাসেতে,
বাঁধনহারা..

আজ আমার মন ভাল দিন..

আজ আমি দিনের শেষে..
রাঙিয়ে মন খানি মোর সুখ - স্মৃতিতে;
বারে বার আনন্দেতে হব-ই সারা,
ঘুম ঘোরে স্বপন মাঝে
আসবে ফিরে পরশ তারি..

আজ আমার মন ভাল দিন..।।

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

মিতুল's picture


অদ্ভূত সুন্দর, লাইক।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক ধন্যবাদ!

নিভৃত স্বপ্নচারী's picture


মন ভাল করার মত একটি সুন্দর কবিতা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনার মন্তব্য খুব খুব ভাল লাগল!

শ্রাবনের মেঘ's picture


আজ আমারও মন ভাল দিন Smile
সহজ ও সুন্দর কবিতা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

ধন্যবাদ, আপু।

রন's picture


চমৎকার Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। Smile

আচ্ছা, আপনি এত কম লেখেন কেন?

মীর's picture


অকারন খুশির ছোঁয়া লাগুক প্রাণে,
আজ আমি হব-ই সুখী..

উচ্ছাসেতে,
বাঁধনহারা..

আজ আমার মন ভাল দিন..

আজ আমি দিনের শেষে..
রাঙিয়ে মন খানি মোর সুখ - স্মৃতিতে;
বারে বার আনন্দেতে হব-ই সারা,

অসাধারণ!!!!

আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, বেশি বেশি লিখে হাত পাকিয়ে নেন। দয়া করে লেখালেখিতে ঢিলেমি দেবেন না।

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনের মন্তব্য যে কারো মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট।

মীর ভাই!
আই বেগ ইউ!
আর কতবার কইলে আপনে আমারে তুমি কইরা বলবেন, কন তো?! Sad

১১

শামান সাত্ত্বিক's picture


শুভ কামনা।

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ।

১৩

আরাফাত শান্ত's picture


গুড!

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৫

জ্যোতি's picture


বাহ্! মন ভালো থাকুক সবসময়। এমন আনন্দের কবিতা যেন লিখতে পারেন রোজই।

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্কস্, জয়ীতা'পু! Smile

আপনে কিন্তু বেশি ফাঁকিবাজ হইয়া গেছেন! লাস্ট কবে লেখা দিছেন মনে আছে!? আর কত দেরি করবেন?! Sad

১৭

অনিমেষ রহমান's picture


সুন্দর লিখেছেন।
Smile

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!