বিষণ্ণতার প্রহরে.. [এলোমেলো কাব্যকথন!]
দিন যায়,
অভিমানী দিন।
বুকে জমা
গুমরে মরা
চাপা কষ্ট গুলো,
ভুলে থাকার অভিমানে।
ভোর গুলো আজো,
ঝলমলে হতে না হতেই ফুরিয়ে যায়।
বিষণ্ণ দুপুর গুলো -
বাইরে রৌদ্রোজ্জ্বল আকাশ,
একলা ঘরে সুরের সন্ধান।
বিকেল হলেই -
ধরা বাঁধা জীবনের
বাঁধা ধরা
মুক্ত রাস্তায়
হেঁটে যাওয়া,
পড়ন্ত বেলায় সূর্যাস্তের হাতছানি।
ক্রমে ক্রমে ভরে উঠে,
ডায়রির অভিমানী পাতা যত।
আকাবাকা লেখাগুলোর সাথে ঝাপসা হয়ে আসে,
স্মৃতির দেয়াল - ভুলে যাওয়া ক্ষত।
শুধু পড়ে থাকে,
আরও একটা দিনের অপেক্ষা।।





ভাল লাগলো কবিতা।
এই বয়সে এইসব কি কবিতা
বেশী করে হরলিকস খাও, শরীর মন দুইই ভাল থাকবে
হরলিক্স শুধু শুধু খাইতে মজাই লাগে!
আহা!বড় হয়ে যাচ্ছ।
কইছে!!
লেখায় গান গান ভাব আছে। শুভেচ্ছা।
ভালো লাগছে!
সবসময় রোদ থাকে ? বৃষ্টি বা মেঘ থাকেনা ? বাহ, বেশ
গত ২/৩ বছরে ৩/৪ দিনের বেশি বৃষ্টি হতে দেখলাম না দুপুরবেলা!

বাহ,সুন্দর তো!!!


"বিষণ্ণ দুপুর গুলো -
বাইরে রৌদ্রোজ্জ্বল আকাশ,
একলা ঘরে সুরের সন্ধান।"
কী চমৎকার কথা!!
"শুধু পড়ে থাকে,
আরও একটা দিনের অপেক্ষা।"
ভালো লেগেছে কবিতাখানি।
বেশী বেশী করে লিখেন কবিতা!
আইচ্ছা, ট্রাই করুম নে!
মন্তব্য করুন