'অপেক্ষাতে' ও 'দিনযাপন' [এলোমেলো কাব্যকথন!]
#
*অপেক্ষাতে*
দিন কাটে,
কাটে দিন..
আধেক জেগে আধেক ঘুমে;
একটু দুঃখ আর আধেক সুখে,
মন খারাপ আর খানিক হেসে..
সূয্যিমামার কল্যানে ফের,
দুঃসহ দিন..
আসে রাত,
নির্ঘুম রাত..
স্বপ্নে ভাসা;
চা'য়ের কাপ আর কফি'র সাথে,
মন-আকাশে টর্নেডো ঝড়..
যায় চলে দিন,
রোজ এমনি..
অপেক্ষাতে,
বৃষ্টিবিহীন..।।
[সচলায়তন, ২৪০৮১০খ্রীঃ]
#
*দিনযাপন*
অনেক দেরীর ভোর,
দুপুর রোদের গরমে অলস পথচলা।
বরফ কুঁচি ঠান্ডা চুমুকে স্বস্তির মৃদু উচ্ছ্বাস;
অসময়ের বিকেল ঘুমে ভাঙা স্বপন,
টুকরো জীবনের ছন্দ।
নির্বান্ধব একলা ছাদ,
মন মাতানো এলোচুল হাওয়ায়;
গোধুলি আভার পরশে মনে বাজে বিদায়ের বিষণ্ণ সুর।
[সচলায়তন, ২১-০৪-১০খ্রীঃ]





কাব্য চর্চা অব্যাহত রাখেন!
মন্তব্য করুন