ভোরের পংক্তিমালা [এলোমেলো কাব্যকথন!]
আজ অনেক দিনের পর-
রাত্রিজাগা প্রহর শেষে,
চক্ষেতে ঘুমঘোর।
আঁধারমাখা আবছা আলোয়
সূয্যিমামার খুনসুটি;
আর এক দুটা কাক,
অলস সুরে গান-
আনন্দেরই ঝর্ণাধারায়,
ভাসুক আজ এই প্রাণ।
আজকে আমার হৃদয় নাহয়
থাকুক আমার মতো;
দুঃখের শেষে উঠুক হেসে
মিলাক ব্যথা যতো,
হৃদমাঝারে উঠুক সুখের
কালবোশেখী ঝড়-
আজকে আমার দুচোখেতে
দেখবেনা কেউ জল,
হঠাত্ উদাস মন অকারণ
করবেনা ছলছল।
অভিমানের আজকে ছুটি;
মনের আঁধার যাক মিলিয়ে,
আলোয় বাঁধুক ঘর।
ব্যস্ত জীবন,
হাজার হাজার মুখোশ মাঝে
এক দুটা মুখ;
চায় যদিবা,
একটু ভালোবেসে-
উঠবে হৃদয়; ঝলমলিয়ে,
চোখের আলোয় হেসে।
দিনের শেষে সূর্য ডোবার সুরে,
যদি ভালোই বাসো মোরে,
বেসো হৃদয় উজার করে-
কাছেই থেকো;
নয়তো আমায়
মিলবে অচিন দূরে।
দিনের আলো যদিও মিলায়
আবার সাঁঝের বেলা;
ঘড়ির কাটার হেলাফেলায়
শেষ হতে চায় খেলা,
মনের আলোয় ঘুচুক আঁধার
ভাসুক জীবন ভেলা।
[সচলায়তন, ১৭-০৪-১০খ্রীঃ ]





ভালোই লাগলো .... নাকি লাগলো ভালো..
কোন টা বলি ভাই ?
ত্রিতাল তালের খেমটা দিলে..
তাহার জুড়ি নাই ।
তয় ভালোই লাগলো ভাই ..
তয় ভালোই লাগলো ভাই ।।
এমনি করে লিখে যাও .. এই অধমের ভালবাসা রইল ।।

চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন