ইউজার লগইন

আজ হতে বহুদিন পরে.. [এলোমেলো কাব্যকথন!]

বহুদিন;
হয়তো আজ হতে বহুদিন পরে,
হঠাত্‍ মনে পড়ে যাবে -
এই আমায়।

এক চিলতে রাস্তা ধরে;
আরও এক দিন হেঁটে যেতে যেতে,
এক টুকরো আদর মাখা রোদ্দুরে।
ধুসর প্রান্তর - সবুজ দিগন্ত ভুলে,
মনে পড়ে যাবে কোন মেঘলা দিনের গান।

পথ চলবেই,
চলতেই থাকবে।
হঠাত্‍ মেঘ কেটে যাবে;
দেখবে আকাশজোড়া নীল,
ভালোবেসে লীন হয়ে যাওয়া নীল।

হয়তো একটু বসতে চাইবে তুমিও,
ঠিক আমারই মত;
ছায়াসঙ্গী কোন পুরাতন স্মৃতির মত -
পথের পাশে কোন নদীর ধারে।

হয়তো কোন একাকী কালভার্টে -
পা দুলিয়ে চুপচাপ;
একা বসে থাকবে তুমিও,
চোখের পাতা পর্যন্ত স্হির -
হঠাত্‍ থেমে যাওয়া সময়ের হাত ধরে।

কচি সবুজ পাতার ডাকে;
হয়তো শুয়ে থাকবে ঘাসজমিনে,
ঠিক আমারই মত।
তোমার চোখেও খেলা করে যাবে,
আলো আঁধারির কথকতা।

আনমনা মন হারিয়ে যাবে,
হাওয়ায় হাওয়ায়;
চেনা অচেনা গানে।

এভাবেই;
কিছু থেমে থাকা সময়ের পরে,
আবারও ফিরবে পথে।
তোমাকে যে ফিরতেই হবে,
এমনটাই যে কথা ছিল -
তোমার না বলা কথায়।

পথ চলবে - তুমিও।
অপেক্ষায়,
গোধূলির সুপ্রিয় বিষণ্ণ ক্ষণ।

হঠাত্‍ দিনের শেষে এসে,
অথবা ভোরের মুগ্ধতা ছোঁয়া;
আলো অন্ধকারে -
তোমার ছোট্ট আয়নায়
দুষ্টুমিতে উঁকি দিয়ে যাবে কেউ।

থাকায় - না থাকায়
ভালোবেসে,
তোমার ভালোবাসায়।

বহুদিন;
আজ হতে বহুদিন পরে,
হয়তো হঠাত্‍ মনে পড়ে যাবে -
এই আমায়।।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


যদিও কবিতা বুঝি না ওতো শতো তাও ভালো লাগলো Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধইন্যা, শান্ত ভাই। Smile

লীনা দিলরুবা's picture


ছায়াসঙ্গী কোন পুরাতন স্মৃতির মত

এই লাইনটা দূর্দান্ত হইছে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভালোলাগাটুকু জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, লীনা আপা। Smile

এ টি এম কাদের's picture


বাব্বা ! কবিতাও লেখেন ? জানতামনাতো !

ভাল লাগলো । ভাল থাকুন ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বলেন কি!
আগেও তো অনেক জায়গা নষ্ট করেছি প্রথম পাতার! Tongue

নিওয়ে,
পড়ার জন্য ধন্যবাদ।

এ টি এম কাদের's picture


আমার আনাগোনাতো এই সেদিন েথকে ! তাই চোখে পড়েনি হয়তো ।

নি হাউ ! পড়ে নেবো সময় করে ।

ভাল থাইকেন । আবারো বলছি, চলমান দেশের উপর আপনাদের লেখা চাই । আপনার, মীর ভাই'র, মাসুম ভাই'র এবং আরো অনেকের ।

আর একটা কথা । শাহাবাগ কি থেমে গেল ? কোন খবর দেখিনা যে আজকাল !

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শাহবাগ এখন শুধু শাহবাগে নয়,
সারা দেশেই ছড়িয়ে গেছে।

জ্যোতি's picture


বিষন্ন মিষ্টি কবিতা । Smile

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্কুস, জ্যোতিপু। Laughing out loud

১১

একজন মায়াবতী's picture


কবিতা পড়ে মনে পড়লো তুমি তো এখন সিলেট Laughing out loud

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৩

তানবীরা's picture


মিষ্টি কবিতা

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৫

নিভৃত স্বপ্নচারী's picture


খুব ভাল লাগলো বাউন্ডুলে! Smile

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক অনেক ধন্যবাদ
পড়া ও ভালোলাগাটুকু জানানোর জন্য।

১৭

রুম্পা's picture


Applause

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Angel
ধইন্যা পাতা

১৯

মর্ম's picture


বহূদিন;
আজ হতে বহূদিন পরে,
হয়তো হঠাত্‍ মনে পড়ে যাবে -
এই আমায়।।

এটা বোধ হয় সব মানুষের চাওয়া।

আর, বহূদিন> বহুদিন। হেটে > হেঁটে। আধারি > আধাঁরি।

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!