অযথা অ-চিঠি.. [হাবিজাবি!]
প্রিয়তমেসু,
কেমন আছো? ভালো নিশ্চয়ই?
আমার চিঠি পেয়েছিলে তো?
একদিন পাঠালাম ছোট্ট উড়োজাহাজ করে, তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনই - আকাশের ঠিকানায়। আরেকদিন, কুয়াশার চাদরে মোড়ানো সকাল পেরিয়ে ছিমছাম দুপুরের শেষে এসে - হঠাৎ বৃষ্টি হলো যে খুব? ওইদিন, কাগজের নৌকোয় আদর ভরে পাঠিয়েছিলাম। চিনতে পারো নি বুঝি? আমি ভেবেছিলাম চায়ের কাপের রিনিঝিনি টুংটাং শুনেই বুঝে নিবে - সে 'আমি'ই হবো। তাও পাছে আমায় চিনতে ভুল করো, হালকা আকাশি রঙএর রাংতা মোড়ানো পেজা তুলোর মত ভেজা মেঘ আর কিছু চেনা অচেনা প্রিয় সুরও পাঠালাম তোমায়। তবুও খুজে পেলে না তাতে আমায়?
নাকি, ছোট্ট চিঠি বলে রাগ করে উত্তরই দিলে না? কি করবো বলো, হয়তো হৃদযন্ত্রখানাই খুব ছোট আমার। আর তাতে যতটুকু ভালোবাসা ধরে, তাই লিখি তোমায়। এটুকুই সম্বল আমার।
তবে কি, জানো? আমার তোমাকে জানার প্রথম দিনগুলোর চিঠি ক'খানার উত্তর যে তুমি কখনই দাওনি, এই বিষাদ আমার কখনই হারাবে না। সেই সময়টুকুর স্মৃতির পাতায় পাতায় জড়ানো তীব্রতম ভালোবাসা সাক্ষি।
তুমি কি বলবে সে আমার জানাই আছে। দুই তিন পাতা লম্বা চিঠির কোন কোনটায় কিছু লেখাই ছিলো না। তা তো আমি জানিই, আমারই তো চিঠি। তা, লেখা থাকা না থাকায় কিইবা এমন আসে যায়? আমি মুখফুটে বলার আগে যদি আমার কথা শুনতেই না পাও, তাহলে আর আমার 'তুমি' হলে কিসে? তুমিই বলো!
কি জানি, তুমি হয়তো আমার তুমি হয়ে ছিলেই না কখনো। বোঝার ভুলই হয়তো আমার ভালোবাসা। আর নয়তো, আমার এই একটু আধটু ভালোবাসার সাথে তোমার এত্তগুলা ভালোলাগার মিশেলে এক দুইটা পথের একসাথে পথচলা যেতো না - এ আমি কখনই মানবো না।
যাই হোক - আমি মনে হয় ভালোই আছি আজকাল,
দেখো -
অযথা আমাকে নিয়ে চিন্তা করতে বসো না যেন আবার।
শুধু মাঝে মাঝে মুহূর্তগুলো বড্ড বেশি বেয়াড়া হয়ে পড়ে, জানো? একদমই কথা শুনতে চায় না আমার। ঘুরেফিরে কেবলই তোমাকেই মনের আপাত বন্ধ জানালার সামনে দাড় করিয়ে দিয়ে যায়।
আমি হয়তো নিজেই জানি না, এদিকে তুমি জানলা পেরিয়ে দরজার নীল পর্দার গায়ে আলতো হাত বুলিয়েই ফিরে গেছো আবার। কাকেই বা দোষ দিই বলো? সময় নিজেই তো থাকেনা, আমাকেই বা আর কে রাখবে মনের ছায়ায়।
অনেক হলো, আজ রাখি। সময় সুযোগ পেলে পারলে চিঠি দিও। অপেক্ষায় থাকবো হয়তো আমার বরাদ্দে থাকা শেষ মুহূর্ত পর্যন্তই, যতদিন নিজেকে তোমার আমি বলে চিনতে পারি। আর খুব বেশি ব্যাস্ত হলে একদিন নয় নিজেই চলে এসো তুমি, আমার সবকটা চিঠির উত্তর হয়ে। নয় হেসেখেলেই কাটিয়ে দিলাম এক মহাকাল!
আর কি -
ভালো থেকো তুমি, ভালোবাসা নিও।
ইতি তোমার আমি।





খু-ব সুন্দর চিঠি, খুবই।
থ্যাঙ্কুস, সুপ্রিয় মীর ভাই!
আপ্নে নিজেও জানেন না,
আপ্নে হুটহাট একেকটা ছোট্ট কথায়
মন কতটা ভালো করে দেন!
আমি-তুমি ময় সবটাই দেখি!!
"আমি যদি তুমি হতাম, তুমি যদি আমি, কে বেশি ভালবাসতাম, তুমি নাকি আমি?"
ইয়াপ!
সে তো সবসময়ই সে,
আমি তুমি বাদ দিয়া বইসা থাকলে
আর কি থাকবো জীবনে?!
সুইট এন্ড কিউট!
প্রিয় কারও কাছ থেকে বছরের প্রথম মন্তব্য পাওয়ার আনন্দটাই আলাদা।
অনেক অনেক ভালোবাসা সুপ্রিয় শান্ত ভাই। বছর জুড়ে অনেক অনেক অনেক ভালো থাকেন।
আমি তোমা্য দেখেছিলাম বলে
তুমি আমার পদমপাতা হলে
খু-ব সুন্দর চিঠি, খুবই।
<3
খুব ভাল লাগলো আকাশের ঠিকানার চিঠি

মাঝে মাঝে না হয় এমন করে চিঠিই লেখা হোক
সহজ চিঠি যায় না লেখা সহজে!
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
রোমান্টিক, বেশ রোমান্টিক।
থ্যাঙ্কুস!
মন্তব্য করুন