ইউজার লগইন

শোক প্রকাশ নয়, চাই কঠোর আন্দোলন!

00-g-m-muzibur-BGG-72520130425015516.jpgসাভারের রানা টাওয়ারে সংঘটিত ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মৃত্যুর ও সাত শতাধিক আহত হওয়া অসংখ্য শ্রমিক কর্মচারী নিখোঁজ থাকার ঘটনায় আজ সারা জাতি গভীরভাবে শোকাহত।

এ জাতি আর কতদিন এভাবে শোক পালন করবে? এ জাতি আর কতকাল নিহতদের আত্মার মাগফেরাত কামনা করবে? এ জাতি আর কত আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করবে?

স্পেকটা থেকে এই রানা টাওয়ায় প্রতিটি ঘটনার পর জাতি শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত আর আহতদের দ্রুত আরোগ্য লাভের কামনা করতে করতে আমরা আজ ক্লান্ত।

তাই আর শোক প্রকাশ নয়, নয় কোন নিহত ব্যক্তির আত্মার মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা বা আহত ব্যক্তির দ্রুত আরোগ্য লাভের জন্য কামনা!

এখন সময় এসেছে প্রতিরোধ করার, এখন সময় এসেছে রুখে দাঁড়াবার। মুখ বুঝে সহ্য না করে এই খুনি আর খুনির দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ আর রুখে দাঁড়িয়ে নিজেদের অধিকার বুঝে নেওয়ার এখনই সময়!

বর্তমানে দেশে প্রচলিত আইন নয়, বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে সাভার হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করা এবং খুনিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের দাবীতে অন্দোলন সংগ্রামে যোগদানের জন্য দেশের সচেতন নাগরিকদের প্রতি আহবান জানাচ্ছি!!

আসুন সবাই মিলে আমরা এইসকল খুনি ও তাদের দোসরদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। নতুন আইন প্রণয়নের মাধ্যমে এইসকল খুনি ও তাদের দোসরদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করি।

এখই সাথে এইসব খুনি ও তাদের দোসরদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করি।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মডারেটর's picture


গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

উক্ত কারনে লেখাটি ব্লগের প্রথম পাতা থেকে সরিয়ে আপনার নিজের পাতায় রাখা হইলো! নীতিমালা মেনে লেখার অনুরোধ রইলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বাক্সবন্দী বিবেক's picture

নিজের সম্পর্কে

আধুনিক দাসত্বের জীবন, চিন্তার স্বাধীনতাহীন বাক্সবন্দী বিবেক, মনুসত্ত্বহীন..............